Brand logo light

মিডিয়া

অভিযোগের পাহাড়, তবুও বহাল পিআইবি মহাপরিচালক—কার ছত্রছায়ায় ফারুক ওয়াসিফ?

পিআইবিতে অনিয়মের নকশা: অভিযোগ, নথি ও টাইমলাইনে ফারুক ওয়াসিফ ইত্তেহাদ নিউজ,অনলাইন : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ সামনে এলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং অভিযোগ, সবকিছু প্রকাশ্যে আসার পরও তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন—যা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ ও পিআইবির ভেতরের কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি মহাপরিচালকের অপসারণ দাবি করেন। তাদের বক্তব্য, “এটি আর শুধু প্রশাসনিক ব্যর্থতার বিষয় নয়, এটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতি।” আরও পড়ুন: পিআইবিতে অবসরপ্রাপ্তদের হয়রানির অভিযোগ: ডিজি ফারুক ওয়াসিফ'র অপসারন দাবী পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট , দুই দিনে ২৪ লাখ টাকার অনিয়ম পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ফারুক ওয়াসিফ, পিআইবি ও স্বচ্ছতার প্রশ্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি: নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটন জরুরি অভিযোগ কী কী? পিআইবির একাধিক অভ্যন্তরীণ সূত্র জানায়, বর্তমান মহাপরিচালকের আমলে— আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাব, নিয়োগ ও পদোন্নতিতে পক্ষপাতিত্ব, নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ।   প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এসব অভিযোগ দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে এগুলো প্রকাশ্যে আসে এবং বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশের পরও নীরবতা কেন? সবচেয়ে বড় প্রশ্ন—এত অভিযোগ, এত প্রতিবেদন, এমনকি প্রকাশ্য প্রতিবাদ কর্মসূচির পরও কেন কোনো দৃশ্যমান তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি? সংশ্লিষ্টদের মতে, বিষয়টি এখন “প্রশাসনিক উদাসীনতা”র সীমা ছাড়িয়ে “প্রভাবশালী মহলের ছত্রছায়া”র ইঙ্গিত দিচ্ছে। পিআইবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অভিযোগগুলো নতুন নয়। কিন্তু এখন যেভাবে প্রমাণসহ সামনে এসেছে, তাতে ব্যবস্থা না নেওয়া মানে ইচ্ছাকৃতভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া।” ভেতরের অসন্তোষ বেড়েই চলেছে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবি, প্রশাসনিক সিদ্ধান্তগুলোতে স্বচ্ছতা নেই, মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না এবং ভিন্নমত পোষণকারীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন। তাদের মতে, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গবেষণার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ পুরো খাতের জন্যই নেতিবাচক বার্তা বহন করে।   কী বলছে নথি  অনুসন্ধানে পাওয়া কয়েকটি অভ্যন্তরীণ নথি (অফিস নোটশিট, বিল-ভাউচার, প্রকল্প অনুমোদনপত্র) বিশ্লেষণে দেখা যায়— প্রশিক্ষণ ব্যয় বৃদ্ধি: একই সরবরাহকারীকে একাধিক কাজ: অন্তত ৩টি প্রকল্পে একই ভেন্ডর/সরবরাহকারীকে কাজ দেওয়ার নথি পাওয়া গেছে।  টেন্ডার প্রক্রিয়া প্রতিযোগিতামূলক ছিল  না । বিল-ভাউচারে অসঙ্গতি: কিছু খাতে বিলের অঙ্ক ও অনুমোদিত বাজেটের মধ্যে অমিল লক্ষ্য করা গেছে।  নিয়োগ ও পদোন্নতি: প্রশ্নের মুখে প্রক্রিয়া নথিপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে— নির্ধারিত যোগ্যতার বাইরে গিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ অভ্যন্তরীণ প্রার্থীদের উপেক্ষা করে পছন্দের প্রার্থীদের পদোন্নতি নিয়োগ বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “বোর্ডে যা ঠিক হয়, শেষ পর্যন্ত সেটাই থাকে না—উচ্চপর্যায় থেকে পরিবর্তন আসে।” অডিট টিমকে দুই লক্ষ টাকা! জানা গেছে, বর্তমানে সরকারি অডিট টীম পিআইবি তে কাজ করছে। ডিজির সাথে এই দুর্নীতির সহকারী নাসির উদ্দিন চৌধুরী ও হিসাব কর্মকর্তা ফখরুল অডিট টিমকে দুই লক্ষ টাকা দিয়ে এই চুরির হিসাব নিকাশ সঠিক করছেন ফারুক ওয়াসিফ। মানববন্ধন: প্রকাশ্যে অপসারণ দাবি বর্তমান: কোনো দৃশ্যমান তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপ নেই  মাঠের প্রতিক্রিয়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন— “প্রতিষ্ঠানটি কার্যত অস্বচ্ছ সিদ্ধান্তে চলছে” “ভিন্নমত দমন করা হচ্ছে” “অভিযোগ করলেই প্রশাসনিক চাপ আসে” তাদের দাবি, অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে অভিযোগ যাচাই করতে হবে। বড় প্রশ্নগুলো এই অনুসন্ধানে সামনে আসা তথ্যের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে— টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল কি? ব্যয় বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা কোথায়? নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম ভাঙার অভিযোগ তদন্ত হচ্ছে না কেন? একাধিক গণমাধ্যমে প্রকাশের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীরব কেন?  কর্তৃপক্ষের অবস্থান প্রতিবেদন তৈরির সময় ফারুক ওয়াসিফের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বিশেষজ্ঞদের মতে, দ্রুত নিরপেক্ষ তদন্ত না হলে— পিআইবির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে প্রশাসনিক জবাবদিহিতা আরও দুর্বল হবে। নথি, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এবং ধারাবাহিক অভিযোগ—সব মিলিয়ে পিআইবির বর্তমান পরিস্থিতি একটি গভীর প্রাতিষ্ঠানিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়, নাকি অভিযোগগুলো কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। প্রশ্ন রয়ে গেল অভিযোগগুলো তদন্তে বাধা কোথায়? কার প্রভাবে বহাল আছেন মহাপরিচালক? প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কে? যতক্ষণ এসব প্রশ্নের উত্তর মিলছে না, ততক্ষণ পিআইবিকে ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তা আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৬ 0
মার্কিন সাংবাদিক শেলি কিটলসন
বাগদাদে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ, ইরান-সমর্থিত মিলিশিয়ার জড়িত থাকার আশঙ্কা

ইত্তেহাদ  নিউজ ডেস্ক :  মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে বাগদাদে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির মধ্যে এ ঘটনা ঘটল।   কিটলসন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি সংঘাতপূর্ণ অঞ্চল ও ইরাক-সিরিয়ার গোত্রভিত্তিক বাস্তবতা নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচিত।   মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাকে যত দ্রুত সম্ভব মুক্ত করার জন্য তারা কাজ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিলান জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর সঙ্গে জড়িত একজনকে এই অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ইরাকি কর্তৃপক্ষ আটক করেছে।   যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ইরাকেও ছড়িয়ে পড়েছে, যেখানে ইরানপন্থী মিলিশিয়াদের শক্তিশালী উপস্থিতি রয়েছে।যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র বারবার এসব গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে, আর মিলিশিয়ারা ইরাকে মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছে।   ইরাক জানিয়েছে, সন্দেহভাজনরা পালানোর সময় একটি গাড়ি উল্টে গেলে সেটি আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা বাহিনী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে এবং অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে।’   মন্ত্রণালয় আরও জানায়, ‘জড়িত অন্যান্যদের খুঁজে বের করা এবং অপহৃত সাংবাদিককে মুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।এক ইরাকি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অপহরণের ঘটনা বাগদাদেই ঘটেছে। তবে ইরাকি কর্তৃপক্ষ অপহরণকারী বা ভুক্তভোগীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।   সংবাদমাধ্যম আল-মনিটর এক বিবৃতিতে কিটলসনের অপহরণে গভীর উদ্বেগ প্রকাশ করে তার নিরাপদ ও দ্রুত মুক্তি দাবি করেছে। তারা বলেছে, ‘আমরা তার গুরুত্বপূর্ণ সাংবাদিকতার পাশে আছি এবং তাকে দ্রুত ফিরে এসে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।’   ইরাকের পুলিশ কর্মকর্তারা জানান, বেসামরিক পোশাক পরা চারজন ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাগদাদের রাস্তায় কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।তারা আরও জানান, অপহরণকারীদের গাড়ি রাজধানীর পূর্বাঞ্চলের দিকে যাওয়ায় সেখানেই তল্লাশি জোরদার করা হয়েছে।   একসময় অপহরণ ও অপহরণের চেষ্টার জন্য কুখ্যাত ছিল বাগদাদ। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এসব ঘটনা কমে আসে। সিরিয়ায় বাশার আল-আসাদের পতন এবং মিলিশিয়াদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্তির ফলে ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তিও কিছুটা কমেছে।   তবে ইরান যুদ্ধ নতুন করে এসব মিলিশিয়া ও ইরাকি রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে বাগদাদে ইসরায়েলি-রুশ গবেষক এলিজাবেথ সুরকভ অপহৃত হন। তাকে দুই বছর আটকে রাখা হয় এবং গত বছর মুক্তি দেওয়া হয়। আটক অবস্থায় তিনি গুরুতর নির্যাতনের শিকার হন, যার ফলে স্থায়ী শারীরিক ক্ষতি হয়।   যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরাকে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর ইরাকে ঝুঁকি বেড়েছে বলে জানানো হয়েছে, যেখানে বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠীর ওপর ইরানের প্রভাব রয়েছে।   ডিলান জনসন বলেন, সাংবাদিককে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগেই সতর্ক করার মাধ্যমে পররাষ্ট্র দপ্তর তাদের দায়িত্ব পালন করেছে এবং তিনি আবারও মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের আহ্বান জানান।   তিনি বলেন, ‘পররাষ্ট্র দপ্তর সাংবাদিকসহ সব মার্কিন নাগরিককে সব ভ্রমণ সতর্কতা মেনে চলার জন্য জোরালোভাবে পরামর্শ দিচ্ছে।’

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬ 0
মো. তাইজুল ইসলাম
কুড়িগ্রামের তাজু: হাসির খোরাক নাকি নাগরিক সাংবাদিকতার নতুন উদাহরণ?

হুমায়ুন ইসলাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তাজু, যার আসল নাম তাইজুল ইসলাম, সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। এক সাধারণ মানুষ হলেও তার সরল ভিডিওগুলো আজ একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরল প্রশ্ন, বড় প্রতিধ্বনি তাজুর ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়বস্তু ছিল একটি দোকানে জিলাপির দাম সম্পর্কে সাধারণ প্রশ্ন করা—“জিলাপি কত করে বিক্রি করছেন? সাদাডা কত, লালডা কত?”। যদিও প্রশ্নটি দৈনন্দিন জীবনের একটি সাধারণ অংশ, সামাজিক মিডিয়ায় এটি মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই তাকে হাস্যরসের খোরাক হিসেবে গ্রহণ করে, আবার অনেকে তার সরলতাকে প্রশংসা করেছেন। তাজু নিজে বলেন, “আমি সাংবাদিক নই। সাংবাদিকরা আমাদের চরাঞ্চলে আসেন না, তাই আমি নিজেই ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে। আমাকে ট্রল করলেও আমার কষ্ট নেই, আমি শুধু চাই আমাদের এলাকার উন্নয়ন হোক।” নাগরিক সাংবাদিকতার উদাহরণ সরাসরি সাংবাদিকতা না হলেও তাজুর উদ্যোগ নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, যখন প্রথাগত মিডিয়া পুরো দেশব্যাপী পৌঁছাতে পারে না, তখন সাধারণ মানুষ তাদের নিজস্ব অঞ্চলের ঘটনা তুলে ধরতে পারে। ডা. মেহেদী হাসান, গণমাধ্যম গবেষক, মন্তব্য করেন, “তাজুর মতো মানুষ সমাজের প্রতিটি প্রান্তে ঘটে যাওয়া সমস্যাগুলো তুলে আনতে পারে। এটি মিডিয়ার ফাঁক পূরণ করার একটি নতুন পদ্ধতি।” প্রতিক্রিয়ার বিভাজন তাজুর ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া দুইভাবে দেখা গেছে: প্রশংসা: সরল ভাষায় জনগণের কষ্ট তুলে ধরার জন্য ধন্যবাদ। বিনোদনমূলক ব্যঙ্গ: ভিডিওকে মজা করা, সরল প্রশ্নগুলোকে হাস্যরস হিসেবে দেখানো। তবে ইনভেস্টিগেটিভ দৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—আমরা কি শুধু তার সরলতাকে উপহাসের খোরাক বানাচ্ছি, নাকি প্রকৃত সমস্যার দিকে নজর দিচ্ছি? প্রান্তিক জনগণের কণ্ঠ তাজুর সরলতা প্রকৃতপক্ষে প্রতিফলিত করে প্রান্তিক মানুষের দৈনন্দিন দুঃখ। ব্রিজ, সেতু, রাস্তা, যোগাযোগের সমস্যা—এসব তার ভিডিওর আড়ালে লুকিয়ে থাকে। তার কণ্ঠ শুধু নিজের সমস্যা নয়, পুরো অঞ্চলের জনগণের এক ধরনের ক্ষোভ এবং দাবি প্রকাশ করে। সামাজিক বিশ্লেষক রুবিনা আক্তার বলেন, “যারা সামাজিক মিডিয়ায় তার ভিডিওকে মজা করছে, তারা হয়তো সেই অঞ্চলের বাস্তবতা বুঝতে পারছে না। তাজুর সরলতা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে—সামাজিক উন্নয়ন কি সবসময় মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবে, নাকি প্রান্তিক জনগণ নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারবে?”   তাজু ভাইরাল হয়েছেন হাসির খোরাক হিসেবে, কিন্তু তার ভিডিও আমাদের ভাবার সুযোগ দেয়—কীভাবে সাধারণ মানুষ সমাজের দুঃখ এবং সমস্যা তুলে ধরতে পারে। তার সরলতা এবং সাহস আমাদের শিখিয়ে দেয় যে নাগরিক সাংবাদিকতা শুধু প্রথাগত সাংবাদিকদের কাজ নয়; এটি যেকোনও মানুষের দায়িত্ব হতে পারে। তাজুর মতো কণ্ঠস্বর শোনার সুযোগ না দিলে সমাজ কি প্রকৃত সমস্যাগুলোর দিকে নজর দিতে পারত? সম্ভবত না। তাই তাজু শুধুমাত্র হাসির খোরাক নয়—সে প্রান্তিক জনগণের কণ্ঠ, যা আমাদের শোনার প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬ 0
তথ্য অধিদফতর
১৬৮ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এখনো অনিশ্চিত

ঢাকা: দেশে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাতিল হওয়া ১৬৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্বহাল নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আপিলের সুযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত গঠিত আপিল বোর্ড কোনো বৈঠকই করেনি, ফলে এসব সাংবাদিকের পেশাগত কার্যক্রম ঝুলে আছে অনিশ্চয়তায়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর ২০২৪ সালের ২৮ অক্টোবর ২০ জন, ৩ নভেম্বর ৩০ জন এবং ৭ নভেম্বর ১১৮ জনসহ মোট ১৬৮ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। সে সময়ের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীরের সই করা পৃথক তিনটি আদেশে ‘প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২’-এর একাধিক ধারা উল্লেখ করা হয়। কার্ড বাতিল হওয়া সাংবাদিকদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, নির্বাহী সম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলেও অধিকাংশের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানা গেছে। এমনকি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব মামলারও এখনো চার্জশিট দাখিল হয়নি। এদিকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার বাতিল হওয়া এসব কার্ড পুনর্বহালের সুযোগ দিয়ে আপিলের ব্যবস্থা করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে ৭ সদস্যের একটি ‘প্রেস অ্যাক্রেডিটেশন আপিল কমিটি’ গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব মাহবুবা ফারজানা এবং সদস্য সচিব তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. ইয়াকুব আলী। এছাড়া কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিক নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী অধিকাংশ ক্ষতিগ্রস্ত সাংবাদিক আপিল করলেও এখনো পর্যন্ত কমিটির কোনো বৈঠক হয়নি। ফলে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে আছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আপিল কমিটির সদস্য শহীদুল ইসলাম জানান, আপিল বোর্ড থেকে অনুমোদন পাওয়া আবেদনগুলো সরাসরি তথ্য অধিদফতরে পাঠানো হলে নতুন কার্ড ইস্যু করা হবে। তবে এখনো কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে কমিটির সদস্য সচিব মো. ইয়াকুব আলীও স্বীকার করেছেন যে আপিল কমিটির বৈঠক এখনো হয়নি। তিনি বলেন, বৈঠকে যাচাই শেষে অনুমোদিত আবেদনগুলোর ভিত্তিতে দ্রুত কার্ড ইস্যু করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, ‘প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫’-এ নতুন করে কিছু শিথিলতা আনা হয়েছে, যেখানে ফৌজদারি মামলার চূড়ান্ত চার্জশিট না হওয়া পর্যন্ত কার্ড বাতিল না করার বিধান রাখা হয়েছে। এতে অনেক সাংবাদিক পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে আগের বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ উল্লেখ না থাকায় প্রশ্নও উঠেছে। নীতিমালার ধারা উল্লেখ করা হলেও কার বিরুদ্ধে কী অভিযোগ— তা পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ রয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার আরও সুশৃঙ্খল করতে অ্যাক্রেডিটেশন ব্যবস্থাকে আধুনিক ও নীতিমালা-ভিত্তিক করা হবে। একই সঙ্গে অপব্যবহার রোধে প্রকৃত সাংবাদিকদের তালিকা হালনাগাদ করা হচ্ছে এবং একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা হবে। তিনি আরও বলেন, কোনো সাংবাদিক অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালা অনুযায়ী তাদের কার্ড পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এ অবস্থায় ১৬৮ জন সাংবাদিকের পেশাগত ভবিষ্যৎ নির্ভর করছে আপিল বোর্ডের প্রথম বৈঠক ও সিদ্ধান্তের ওপর।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২৬ 0
বাসসের এমডি মাহবুব মোর্শেদ
বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন। বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় এখন আর মাহবুব মোর্শেদের নাম নেই। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দিয়েছিল সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এখন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি। সম্প্রতি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৯ ফেব্রুয়ারি গঠিত এ কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই দিন সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেছিলেন, ‘বাসসে যা ঘটেছে, তা দুঃখজনক। বাসস একটা সরকারি সংবাদ সংস্থা। এখানে নিয়োগ বহাল বা বাতিলের একটা বিধিবদ্ধ নিয়ম আছে। সরকার সেই নিয়মের মধ্যেই সবকিছু বিবেচনা করবে। যে দুঃখজনক ঘটনা ঘটেছে, আলোচনা সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী তার সমাধান বের করা হবে।’ এর আগে রাজধানীর পল্টনে বাসসের কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ কার্যালয়ে তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। বিক্ষোভের মুখে মাহবুব মোর্শেদ অফিস ছেড়ে চলে যান। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মাহবুব মোর্শেদ। সেখানে তিনি ‘মব তৈরি করে’ তাঁকে ‘অপসারণের’ জন্য চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে
ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ

আসুন আমরা এই ভদ্রোচিত মিথ্যাটি বাদ দিই যে ব্রিটিশ সাংবাদিকতা মুসলিমদের সঙ্গে ন্যায্য আচরণ করে। তারা তা করে না। আর বর্তমানের তথ্য-উপাত্ত, যা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত, তা সন্দেহাতীতভাবেই এটি প্রমাণ করে।   'সেন্টার ফর মিডিয়া মনিটরিং' ব্রিটিশ সংবাদমাধ্যমে মুসলিমদের উপস্থাপনার ওপর এযাবৎকালের সবচেয়ে কঠোর ও সূক্ষ্ম বিশ্লেষণের ফলাফল প্রকাশ করেছে। গবেষণায় ৩০টি প্রধান সংবাদমাধ্যমের ৪০ হাজর ৯১৩টি নিবন্ধ পরীক্ষা করা হয়েছে—পুরো এক বছরের সংবাদ কাভারেজকে ব্যবচ্ছেদ ও কোডিং করা হয়েছে এবং পক্ষপাতের পাঁচটি সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে পরিমাপ করা হয়েছে। এর উপসংহারটি অত্যন্ত ভয়াবহ: ২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যমে মুসলিমদের নিয়ে করা মোট কাভারেজের প্রায় অর্ধেকই ছিল পক্ষপাতদুষ্ট। 'অর্ধেক'—এই সংখ্যা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে নির্দেশ করে না, বরং এটি একটি পদ্ধতিগত বা কাঠামোগত সমস্যাকে তুলে ধরে। বিশ্লেষণ করা নিবন্ধগুলোর ৭০ শতাংশই মুসলিম বা ইসলামকে নেতিবাচক বিষয় বা আচরণের সঙ্গে যুক্ত করেছে। আর এখানে পদ্ধতিগত একটি বিষয় রয়েছে, যা এই পরিসংখ্যানকে অস্বীকার করা আরও কঠিন করে তোলে: গবেষণাটি কেবল সেই নিবন্ধগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না যেখানে মুসলিমরা মূল বিষয় ছিল।  তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোনো নিবন্ধে মুসলিমদের সম্পর্কে একটিমাত্র সাধারণ উল্লেখই যথেষ্ট ছিল। সেই বিচারে, গবেষণার পদ্ধতি ছিল বেশ উদার, এমনকি শিথিলও বলা চলে। তা সত্ত্বেও প্রায় অর্ধেক নিবন্ধই পক্ষপাতদুষ্ট হিসেবে প্রমাণিত হয়েছে। এই ৫০ শতাংশের পরিসংখ্যান সম্ভবত পক্ষপাতের সর্বনিম্ন সীমা, সর্বোচ্চ নয়। এবার ঐতিহাসিক রেকর্ডের দিকে তাকানো যাক। পাঁচ বছর আগে, এই কেন্দ্রটি ২০১৮-১৯ সালের ১২ মাসের ব্যবধানে প্রকাশিত ৪৮ হাজারেরও বেশি নিবন্ধের ওপর একই প্যারামিটার ব্যবহার করে একটি মূল্যায়ন প্রকাশ করেছিল। তখন নেতিবাচকভাবে উপস্থাপনের হার ছিল প্রায় ৬০ শতাংশ; যা এখন ৭০ শতাংশে পৌঁছেছে। এটি কোনো সামান্য বিচ্যুতি নয়, বরং কাঠামোগত অবনতি। মুসলিমদের নিয়ে সংবাদ পরিবেশন কেবল শত্রুতাপূর্ণই হয়ে ওঠেনি, বরং এটি এখন একটি বার বার একই অপরাধ করার রোগে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এখন মুসলিমদের নিয়ে আগের চেয়ে অনেক বেশি অবজ্ঞাভরে নিবন্ধ প্রকাশ করছে।  ভাষ্যকার পিটার ওবোর্ন যখন বলেছিলেন যে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে—অনেক বেশি খারাপ—তখন তিনি মোটেও বাড়িয়ে বলেননি। উপাত্তগুলোই তা নিশ্চিত করছে। বিকৃত শব্দচয়ন ডানপন্থী সংবাদমাধ্যমগুলো এখন আর মুসলিমদের নিয়ে প্রতিবেদন করছে না; বরং তারা তাদের বিরুদ্ধে রীতিমতো প্রচারণা চালাচ্ছে। একটি সম্প্রদায় নিয়ে সংবাদ প্রচার করা আর তাদের লক্ষ্যবস্তু বানানোর মধ্যে পার্থক্য রয়েছে; একটি ধর্মকে পর্যবেক্ষণ করা আর সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহারের মধ্যেও তফাত আছে। এই সংকটের মূলে থাকা সংবাদমাধ্যমগুলো তাদের পথ বেছে নিয়েছে: দ্য স্পেকটেটর, জিবি নিউজ, দ্য ডেইলি টেলিগ্রাফ, দ্য জিউস ক্রনিকল, দ্য ডেইলি এক্সপ্রেস, দ্য ডেইলি মেইল ও দ্য টাইমস। এগুলো কোনো প্রান্তিক কণ্ঠস্বর নয়। এগুলো সেই প্রতিষ্ঠান যারা জনমতের গতিপথ নির্ধারণ করে। আর এই প্রতিবেদনের প্রমাণ অনুযায়ী, তারা পদ্ধতিগতভাবে ব্রিটিশ মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ। তাদের ভাষা লক্ষ্য করুন। প্রতিবেদনে বিকৃত পরিভাষা ব্যবহারের যে বিশ্লেষণ দেওয়া হয়েছে, তা পড়লে মনে হবে এটি এমন এক শব্দকোষ যা তৈরি করেছে তারা যারা মুসলিমদের অস্তিত্ব মুছে দিতে চায়: ‘মুসলিম পুরুষদের গ্যাং’, ‘ঘাতক আদর্শ’, ‘ঘৃণা মিছিল’, ‘মৃত্যুর কাল্ট’, ‘ইসলামপন্থী ইহুদি-বিদ্বেষী’, ‘আধুনিকতাকে উৎখাত করা’, ‘তাণ্ডব চালানো’। এগুলো কোনো বর্ণনামূলক শব্দ নয়, এগুলো অস্ত্র। জিবি নিউজ নতুন যাত্রা শুরু করলেও পক্ষপাতের সব সূচকে তারা নিকৃষ্টতমদের কাতারে রয়েছে। ২০২৫ সালের একটি শিরোনাম তাদের সম্পাদকীয় সংস্কৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে: ‘আমাকে অভদ্র হতে দিন: মুসলিমরা ইহুদিদের প্রতি বর্ণবাদী’। এখানে লেখকের অবজ্ঞাকে ‘সাহস’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। গোঁড়ামিকে যখন বীরত্ব হিসেবে বাজারজাত করা হয়, তখন সেটি আর সাংবাদিকতা থাকে না, উস্কানিতে পরিণত হয়। দ্য স্পেকটেটর-এ চরম পক্ষপাতের হার সবচেয়ে বেশি পাওয়া গেছে; তাদের প্রতি চারটির মধ্যে একটি নিবন্ধকে ‘ভীষণ পক্ষপাতদুষ্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি এমন কোনো প্রকাশনা নয় যা মাঝেমধ্যে কুসংস্কারে হোঁচট খায়; বরং এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে মুসলিম-বিদ্বেষ ধারাবাহিকভাবে ফুটে ওঠে। দ্য স্পেকটেটর একটি নিবন্ধ প্রকাশ করেছিল যেখানে তারা আপাত বিস্ময় প্রকাশ করেছে যে কেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মানুষকে ‘ঈদ মোবারক’ জানাবেন! একজন ব্রিটিশ নেতা এ দেশের অন্যতম পালিত একটি ধর্মীয় উৎসবের স্বীকৃতি দেওয়াকে যখন ব্যাখ্যা করার মতো বিষয় হিসেবে দেখা হয়, তখন এটিই আপনাকে বুঝিয়ে দেয় যে জনজীবনে মুসলিমদের উপস্থিতিকে কতটা প্রতিকূলতার চোখে দেখা হচ্ছে। আর এই প্রচারণা নতুন বছরেও থেমে নেই। ২০২৬ সালেও এটি অব্যাহত রয়েছে, যেখানে মুসলিমদের গণতান্ত্রিক অংশগ্রহণকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। মুসলিম ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করাকে ‘সাম্প্রদায়িক ভোট’, ‘পারিবারিক ভোট ব্যাংক’ বা সন্দেহজনক ও সমন্বিত কিছু হিসেবে উপস্থাপন করা ইসলামভীতিমূলক শব্দকোষের সর্বশেষ সংযোজন। যখন একজন মুসলিম ভোট দেন, সেটি হয় ‘ব্লক ভোটিং’। যখন একটি মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়, সেটি হয় ‘গণতন্ত্রের জন্য হুমকি’। এগুলো তাদের ব্যবহৃত ভাষা যারা প্রিন্ট মিডিয়ায় মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালায়—এবং তাদের ভাষা যারা লোকদেখানো ভণ্ডামি ছেড়ে স্রেফ আমাদের অস্তিত্বই মুছে দিতে চায়। বিপজ্জনক ও বিষাক্ত একটি তথ্য কেবল ডানপন্থী সংবাদমাধ্যম নয়, বরং সবাইকে অভিযুক্ত করে। সেটি হলো ‘প্রাসঙ্গিক তথ্যের অনুপস্থিতি’ —অর্থাৎ পাঠককে একটি ঘটনা সঠিকভাবে বোঝার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হওয়া। ৪৪ শতাংশ পক্ষপাতদুষ্ট নিবন্ধে এই চিত্র পাওয়া গেছে। পুরো ডেটাসেটে এটিই মিডিয়ার সবচেয়ে বড় ব্যর্থতা। এর জন্য সবসময় বিদ্বেষের প্রয়োজন হয় না। অত্যন্ত নগণ্য সংখ্যক মানুষের সম্পৃক্ততা আছে এমন চরমপন্থার কোনো খবর দেওয়ার সময় প্রেক্ষাপট উল্লেখ না করা; কোনো রাজনীতিবিদের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কোনো পাল্টা যুক্তি না দিয়েই তা উদ্ধৃত করা—এর জন্য ঘৃণার প্রয়োজন নেই, কেবল অবহেলাই যথেষ্ট। কিন্তু হাজার হাজার নিবন্ধ এবং ডজন ডজন সংবাদমাধ্যমে এই অবহেলার পুনরাবৃত্তি যখন ঘটে, তখন এর প্রভাবের দিক থেকে এটি আর বিদ্বেষের চেয়ে আলাদা থাকে না। বিবিসি সব সূচকেই পক্ষপাতের সর্বনিম্ন হার রেকর্ড করেছে। এই হতাশাজনক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রমাণ করে যে বাণিজ্যিক ও রাজনৈতিক চাপের মধ্যেও অমানবিক দৃষ্টিভঙ্গি পরিহার করে মুসলিম ও ইসলাম নিয়ে সংবাদ পরিবেশন করা সম্ভব। জনসেবা বা পাবলিক সার্ভিসের দায়িত্বগুলো কেবল নিয়ন্ত্রণমূলক আমলাতন্ত্র নয়। এগুলো শিল্পের নিকৃষ্টতম প্রবৃত্তিগুলোকে ঠেকানোর একটি কার্যকর উপায়—যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের রক্ষা করার দাবিকে আগের চেয়ে আরও জরুরি করে তুলেছে। ব্রিটিশ সাংবাদিকতার অন্যতম অভিজ্ঞ ব্যক্তিত্ব কেভিন ম্যাগুইয়ার কেন্দ্রের এই ফলাফলগুলোকে ‘লজ্জাজনক, বিপজ্জনক এবং বিষাক্ত’ বলে অভিহিত করেছেন। তিনি সঠিক। আর তার মতো একজন সাংবাদিক যখন জনসমক্ষে এটি বলতে বাধ্য হন, সেটিই প্রমাণ করে পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। প্রশ্ন এখন আর এটা নয় যে এমনটা ঘটছে কিনা। উপাত্তগুলো তা পরিষ্কার করে দিয়েছে। প্রশ্ন হলো এখন কী হবে? সম্পাদকরা কি এই প্রতিবেদন পড়বেন এবং কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও তাদের নিউজরুমের সংস্কৃতিতে প্রকৃত কোনো পরিবর্তন আনবেন? নিয়ন্ত্রক সংস্থাগুলো—যারা এতদিন এড়িয়ে যাওয়ার অবিশ্বাস্য মানসিকতা দেখিয়েছে—তারা কি শেষ পর্যন্ত প্রমাণের ভিত্তিতে গুরুত্বের সঙ্গে কাজ করবে? রাজনীতিবিদরা—যাদের অনেকে নির্বাচনি ফায়দার জন্য এই বিদ্বেষকে পুঁজি করেছেন ও ছড়িয়ে দিয়েছেন—তারা কি সততার সঙ্গে তাদের নিজেদের দায় স্বীকার করবেন? নাকি আমরা এই প্রতিবেদনটিকেও আগেরগুলোর মতো ফাইলবন্দি করে রাখব এবং উপযুক্ত জায়গায় কেবল উদ্বেগ প্রকাশ করে পরের গবেষণার জন্য অপেক্ষা করব, যা আমাদের ইতোমধ্যেই জানা সত্যগুলোকেই আবার নিশ্চিত করবে? ব্রিটিশ মুসলিমরা বিশেষ কোনো সুবিধা চাচ্ছে না। তারা কেবল তথ্যের নির্ভুলতা এবং ন্যায্যতার সেই মৌলিক মানদণ্ডটুকুই চাইছে যা সব সম্প্রদায়ের প্রাপ্য। একটি গণতান্ত্রিক সমাজে কার্যকর গণমাধ্যমের জন্য এটিই সর্বনিম্ন চাহিদা। কিন্তু সেই সর্বনিম্ন চাহিদাটুকুও পূরণ হচ্ছে না। যারা এটি পূরণে ব্যর্থ হচ্ছে তারা ভালো করেই জানে তারা কারা। আর এখন, বাকি সবাইও তা জেনে গেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সিনিয়র সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার খবর সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক কালাম তালুকদারকে রাতে গোপালগঞ্জের ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কালাম তালুকদার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের প্রয়াত জবেদ আলী তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক কালাম তালুকদার জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার খবর সংগ্রহ করতে তিনি হলরুমে যান। সভা চলাকালে কক্ষ থেকে বের হওয়ার সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং টেনে-হিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা সাংবাদিক কালামকে উপজেলায় না যাওয়ার হুমকি দিয়ে বলেন, ‘তোরা আর সাংবাদিকতা করতে পারবি না। তোদের যেন আর কোথাও না দেখি।’ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বারবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় গোপালগঞ্জের জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
মিডিয়ার লাইসেন্স বাতিল করবেন ট্রাম্প
মিডিয়ার লাইসেন্স বাতিল করবেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন গণমাধ্যমকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রন সংস্থার প্রধান ব্র্যান্ডেন কার। যুদ্ধের খবর প্রচার পছন্দ না হলে মিডিয়ার সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প- বলে জানান তিনি।  শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রেন্ডন কার বলেন, ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুজব ও বিকৃত খবর প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সম্প্রচারমাধ্যমগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, না হলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি রয়েছে। তিনি আরও লেখেন, ইতিমধ্যে যেসব সম্প্রচারমাধ্যম ভুয়া খবর বা বিকৃত তথ্য প্রচার করছে, তাদের এখনই লাইসেন্স নবায়নের আগে নিজেদের সংশোধনের সুযোগ রয়েছে। তবে তার এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে মার্কিন রাজনৈতিক মহলে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ মন্তব্যকে ‘স্পষ্টতই সংবিধানবিরোধী’ বলে আখ্যা দেন। সমালোচকদের দাবি, সংবাদ পরিবেশনের কারণে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অনেক ডেমোক্র্যাট রাজনীতিক ও নাগরিক অধিকারকর্মী এই সতর্কবার্তাকে সেন্সরশিপের সঙ্গে তুলনা করেছেন।  হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই বার্তা মূলত এমন ইঙ্গিত দেয় যে যুদ্ধে ইতিবাচক কভারেজ না দিলে সম্প্রচার লাইসেন্স নবায়ন নাও হতে পারে। তার ভাষায়, এটি সংবাদমাধ্যমকে বলে দেওয়ার চেষ্টা যে যুদ্ধ কীভাবে কাভার করতে হবে। ব্রেন্ডন কার এর আগেও ট্রাম্প প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে গণমাধ্যমগুলোর ওপর চাপ সৃষ্টির জন্য সমালোচিত হয়েছিলেন। গত বছর কমেডিয়ান জিমি কিমেলের শো-তে প্রেসিডেন্টের সমালোচনা করায় তিনি এবিসি চ্যানেলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
পিআইবির মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন
পিআইবির মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন

পিআইবির মহাপরিচালককে অপসারণের দাবি ,জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ঢাকা: অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘পিবিআই বাঁচাও, ফারুক ওয়াসিফ হটাও’, ‘এক দফা এক দাবি, ফারুক ওয়াসিফ কবে যাবি?’, ‘ইয়ে করে দেখায়ে দিয়ে টাকাটাও ইয়ে করে দিও’, ‘মিথ্যায় হাবুডুবু ফারুক ওয়াসিফ’ ইত্যাদি প্লাকার্ড দেখা গেছে। আরও পড়ুন: পিআইবিতে অবসরপ্রাপ্তদের হয়রানির অভিযোগ: ডিজি ফারুক ওয়াসিফ'র অপসারন দাবী পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট , দুই দিনে ২৪ লাখ টাকার অনিয়ম পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ফারুক ওয়াসিফ, পিআইবি ও স্বচ্ছতার প্রশ্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি: নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটন জরুরি মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আসিফ নজরুল পক্ষপাতিত্ব করে অযোগ্য লোকদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যে প্রতিষ্ঠানগুলোতে ছিলেন সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। বিজ্ঞাপন তারা বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিএস ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। পিএস যদি ৪০০ কোটি টাকার মালিক হয় তাহলে উনি কত কোটি টাকার মালিক হয়েছে এটা আপনারা চিন্তা করেন। কারণ সে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তার পিএস দুর্নীতিগ্রস্ত হতে পারে না। সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এই সজীবের সম্পদের হিসাব চাচ্ছে দুদক। চুক্তিভিত্তিক নিয়োগগুলো তারা কিভাবে দিয়েছে এটা তদন্ত করতে হবে। তারা টাকা খেয়ে দিয়েছে না তারা পক্ষপাতিত্ব আত্মীয়স্বজনকে দিয়েছে এইটাও তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে। মানববন্ধন থেকে তথ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে বলা হয়, তথ্যমন্ত্রীর কাছে আহ্বান যত তাড়াতাড়ি সম্ভব এই ফারুক সাহেবকে সরিয়ে এখানে একটা যোগ্য অভিজ্ঞ একটা মহাপরিচালক দিবেন। কারণ এটা একটা শিক্ষাপ্রতিষ্ঠানের মতো। এখানে সাংবাদিকদের আস্থা। সেখানে সাংবাদিকদের বিভিন্ন গবেষণা হয়। সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে অযোগ্য অপদার্থ এবং স্বজনীতি প্রাপ্ত কিছু লোকজনের মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
ফারুক ওয়াসিফ
পিআইবি মহাপরিচালকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ফুঁসে উঠছে সাংবাদিক সমাজ,অপসারনের দাবীতে মানববন্ধন ১৫ মার্চ

ঢাকা: পিআইবি মহাপরিচালকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ফুঁসে উঠছে সাংবাদিক সমাজ,অপসারনের দাবীতে মানববন্ধনের আয়োজন করেছে। পিআইবি'র মহাপরিচালকের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজ মানববন্ধনের আয়োজন করেছে।  ১৫ মার্চ (রবিবার) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হবে। পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজ।   আরও পড়ুন: পিআইবিতে অবসরপ্রাপ্তদের হয়রানির অভিযোগ: ডিজি ফারুক ওয়াসিফ'র অপসারন দাবী পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট , দুই দিনে ২৪ লাখ টাকার অনিয়ম পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ফারুক ওয়াসিফ, পিআইবি ও স্বচ্ছতার প্রশ্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি: নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটন জরুরি     বাংলাদেশের সাংবাদিকতায় মানবসম্পদ উন্নয়নের অধ্যয়ন ও প্রশিক্ষণ, গবেষণা এবং প্রকাশনাসহ গণমাধ্যম সেক্টরের দক্ষ মানবসম্পদ তৈরিতে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করলেও গত ১৭ বছরে এটি তার ভিশন, মিশন ও অভীষ্ট কর্মসূচি থেকে বহুদূরে গিয়ে দায়সারা ও এনজিওতাড়িত কর্মতৎপড়তায় তার কাজ ও দায়বদ্ধতা সীমিত করে ফেলেছে। রাষ্ট্রের অর্থে পরিচালিত হলেও পিআইবি আজ পুরোপুরি সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ। আর এর প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব বাংলাদেশের সাবাদিকতায় বিদ্যমান। অতীতে বহু কীর্তিমান জৈষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম শিক্ষক-ব্যক্তিত্ব পিআইবি'র মহাপরিচালকের দায়িত্ব সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিগত অন্তবর্তীকালীন সরকারের সময় ফারুক ওয়াসিফ নামে অপেক্ষাকৃত এক জুনিয়র সাংবাদিককে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয় যার সাংবাদিকতায় কোনো অ্যাকাডেমিক সনদ এমনকি একটি ডিপ্লোমা ডিগ্রিও নেই। অথচ তিনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে মাস্টার্স ও পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি দেওয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্পাদকীয় ডেস্কের বাইরে মাঠ পর্যায়েও তাঁর কোনো সাংবাদিকতার অভিজ্ঞতাও নেই। গত ১৮ মাস দায়িত্ব পালনকালে তিনি পিআইবিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। সম্প্রতি বেশ কয়েকটি দৈনিকে তাঁর অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার ওপর  অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক পরিবেশে পিআইবির অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত মহাপরিচালক ফারুক ওয়াসিফকে অবিলম্বে অপসারণ এবং তার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে  ১৫ মার্চ (রবিবার), ২০২৬ তারিখ ববকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজ একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। এই প্রেক্ষাপটে, আয়োজকরা বর্তমান গণতান্ত্রিক পরিবেশে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফকে অবিলম্বে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের দৃষ্টান্তমূলক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। এদিকে মানববন্ধন কর্মসূচি সফল করতে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬ 0
Dr. Md. Aliur Rahman
Right to Information Act: An useful tool in investigate journalism

Dr. Md. Aliur Rahman:   Right to know, among all other rights, is the foremost right. It is their basic human rights too as every citizen has the right to know all kinds of information and decisions that can affect their lives. Journalists and media have been playing a leading role in fulfilling the right to know on behalf of the citizen.   Journalists, as the representatives of citizens, gather news mainly for those citizens and work as the communication activists to uphold their rights. As a global profession, the ideal purpose of journalism is to publish an event illuminated in the light of the information digging out the truths through proper investigation.                           The most accomplished, glorious and risky responsibility of journalism realm is investigation. For this reason, the study of investigative journalism is closely related to implementation of right to information and access to information. Against this backdrop, the aim of this article is to make a simple focus on the functionality of the Right to Information (RTI) act in journalists' access to information and in their practices for investigative journalism.   Investigative journalism is a kind of information-exploration process wherein the attempt goes continue to open the close-door and unuttered-mouth of information aiming an extravagant effort for the objective news. This is such a public interest-based reporting process, which can be used to expose public mishaps as well as to expose masks of corruption for public welfare.   However, investigative journalism is not an easy task. In this process, a journalist may have to wait for years to get about specific information, especially on the issues of public-interest. As a result, investigating journalists often have to face various obstacles, risks, and insecurities while collecting related objective information or news. The main principle of investigative journalism is to unveil any public interest information or reveal such truths that are beneficial to the people who have been kept hidden intentionally from the public. An investigative journalist has to run behind the news for a long time despite being it a risky task.   In this scenario, the task will be easier if the RTI Act is in place. The effective use of the Act can increase the quality of information and acceptance of news in terms of labor, time and objectivity. Using the act, the journalists and media can get great benefit to proof the fact that the citizen is the real owner of the Republic. The ultimate goal of transparency, accountability and good governance can be achieved in this way.   It has been proved in a higher-level research that the RTI Act is very much helpful for investigative journalism. An analysis of the field survey of a Ph.D. research under the Department of Mass Communication and Journalism in Dhaka University found that 72 percent respondents and journalists think that "Right to Information Act is helpful in bringing transparency and accountability to public and private sectors." 57 percent of the respondents believe that the RTI Act is very helpful for journalists and researchers. At the same time, it is noted that most of the journalists believe that the RTI Act cannot play a role in daily reporting. But this act can play an active role in investigative journalism. It is also revealed in the survey that journalists can play an important role in implementing the RTI Act through the practice of investigative reporting using the law.   It is also found in the research findings that RTI Act is very much helpful for collecting information and reporting and it is possible to get adequate benefits in investigative journalism if the RTI Act is implemented effectively.   The RTI Act is the only law through which the journalists can explore many unknown and serious corruption-irregularities. In many cases, journalists may have to face harassment and mischief while attempting to collect information using the traditional ways of journalism. Good results can be found, if they try to collect the same information applying under the RTI Act.   Using Right to Information Act, the journalists can report in-depth, especially investigative reporting on topics related to public-interest such as reporting on accountable actions of the government, semi-government, non-governmental organizations including the government's procurement, as well as corruption of emergency services, land acquisition, murder and important issues including human rights. Besides, in some stories, 'seeking anonymity/asking not to be named'- is cited considering the sensitive of the events as the sources may face untoward situation if their identities are disclosed. Despite the fact that the information is correct, the acceptability or authenticity of the news stories will be in question only due to the undisclosed sources. But if we are able to collect the same information using the RTI Act, there will be no problem regarding the authenticity.   To protect the newsmen from self-defense and to protect the source, tendency of giving wrong information to the readers is noticed often. In such a case, the source of information can be cited properly and reliably by applying the RTI Act and there is no need to use 'asking not to be named'.   The main purpose of journalism is to present the news by self-employing as a professional information activist for the welfare of the society, the state and the people. And the implementation objective of the Right to Information Act is inherently co-related to the fundamental purpose of journalism and freedom of the press. In the Right to Information Act, 2009, failing to provide any information related to public interest, to abstain, denial from giving information or to hide information is considered as an offense.   Hence, the RTI Act and investigative journalism are helpful and complementary to flourish democratic culture and creating the way to freedom of expression, it is high time to establish transparency, accountability and good governance throughout our state life by implementing the RTI Act in investigation journalism more effectively. Dr. Aliur Rahman is the first researcher in Bangladesh who is conferred a Ph.D Degree on research related to RTI Act. At present, He is the Chairperson of the Dept. of Media and Communication in Green University of Bangladesh .   writer:  ড. মো. অলিউর রহমান, সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারপার্সন, সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।   Dr. Md. Aliur Rahman is the first researcher in Bangladesh to receive a Ph.D. on research related to the Right to Information Act. His doctoral thesis, titled “Journalists’ Access to Information: Pre and Post-Situation Analysis of the Right to Information Act,” examines the impact of the RTI law on media practices. He currently serves as the Chairperson of the Department of Media and Communication at Green University of Bangladesh. PROFESSIONAL CERTIFICATION:  –Successfully completed a two-month-long training course for the trainers (ToT) on ‘Improving Training Concepts’ under the auspices of the International Institute for Journalism (IIJ) in Berlin, Germany; –Completed the Senior Certificate Course in Military Science from the University of Dhaka; –Attended the Training of Trainers (ToT) workshop on Gender and Media, organized by PLAGE-II in Dhaka; –Attended the Pilot Testing ToT workshop on “Gender and Media Guidebook for Trainers” organized by PLAGE-II in Dhaka; –Participated in the Training of Trainers (ToT) workshop on Avian Influenza and Pandemic Influenza Awareness and Preparedness, organized by Unicef in Dhaka; –Attended the ‘Training of Trainers (ToT)’ organized by Prothom Alo; –Participated in the workshop on “Introduction to Film Studies” conducted by Father Gaston Roberge, organized by Bangladesh Federation of Film Societies and Dept. of Mass Communication and Journalism of Dhaka University; –Completed Basic Office Management Course organized by the Press Institute of Bangladesh; –Completed two-week Advance Computer Training organized by the Press Institute of Bangladesh; –Attended the training workshop on Project Formulation and Processing in the Prescribed Proforma, organized by the Academy for Planning and Development in Dhaka; –Completed the English Language Proficiency Course, organized by the Academy for Planning and Development in Dhaka; –Attended the training workshop on Writing Books, Translating and Editing, organized by National Book Center in Dhaka; –Completed basic photography course from the Dhaka University Photographic Society.     ড. মো. অলিউর রহমান  যিনি বাংলাদেশের তথ্য অধিকার (RTI) আইন নিয়ে কাজ করা একজন বিশিষ্ট গবেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনার দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেওয়া হলো: গবেষণায় অনন্য কৃতিত্ব: তিনি বাংলাদেশে তথ্য অধিকার আইনের (RTI Act) ওপর প্রথম পিএইচডি (Ph.D.) ডিগ্রি অর্জনকারী ব্যক্তি। তাঁর গবেষণার বিষয় ছিল— “Journalists’ Access to Information: Pre and Post-Situation Analysis of the Right to Information Act”। আন্তর্জাতিক ফেলোশিপ: তিনি জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিকতা প্রতিষ্ঠান IIJ (International Institute for Journalism)-এর একজন ফেলো। শিক্ষাগত যোগ্যতা: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তীতে একই বিষয়ে এম.ফিল (M.Phil) ডিগ্রিও অর্জন করেন। ড. মো. অলিউর রহমানের গবেষণা প্রবন্ধ (Thesis) তাঁর গবেষণার মূল শিরোনাম ছিল: “ Journalists’ Access to Information: Pre and Post-Situation Analysis of the Right to Information Act ”। এই গবেষণায় তিনি মূলত দুটি সময়ের তুলনামূলক বিশ্লেষণ করেছেন:  আইন-পূর্ব পরিস্থিতি (Pre-RTI Act): ২০০৯ সালের আগে সাংবাদিকরা দাপ্তরিক গোপনীয়তা আইন (Official Secrets Act, 1923) ও প্রশাসনিক অনীহার কারণে তথ্য পেতে কী ধরণের বাধার সম্মুখীন হতেন। আইন-পরবর্তী পরিস্থিতি (Post-RTI Act): তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়নের পর সাংবাদিকদের পেশাগত কাজে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কী ধরণের ইতিবাচক পরিবর্তন এসেছে ।  গবেষণার মূল ফলাফল: ১. সাংবাদিকদের জন্য এটি একটি শক্তিশালী আইনি হাতিয়ার হলেও অনেক ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রিতা তথ্যের সময়োপযোগিতা নষ্ট করে। ২. তথ্য প্রদানকারী কর্মকর্তাদের (PIO) মানসিকতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তথ্যের অবাধ প্রবাহে বড় ভূমিকা রাখে ।    তথ্য অধিকার আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়  ড. অলিউর রহমান তাঁর বিভিন্ন নিবন্ধে তথ্য অধিকার আইনকে কার্যকর করতে কয়েকটি বিষয়ের ওপর জোর দিয়েছেন:  তদন্তমূলক সাংবাদিকতায় RTI-এর ব্যবহার: তিনি মনে করেন, তথ্য অধিকার আইন ব্যবহার করে সাংবাদিকরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়ম আরও তথ্যবহুলভাবে জনগণের সামনে তুলে ধরতে পারেন । স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ (Proactive Disclosure): নাগরিক বা সাংবাদিক আবেদন করার আগেই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বা মাধ্যমে নিয়মিত তথ্য প্রকাশ করা আইনটির অন্যতম লক্ষ্য । আবেদন প্রক্রিয়া: একজন নাগরিক বা সাংবাদিক নির্ধারিত ফরমে (ফরম ক) বা সাদা কাগজে তথ্য চেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করতে পারেন। আবেদন পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদানের নিয়ম রয়েছে । তথ্য না পেলে আপিল: নির্দিষ্ট সময়ে তথ্য না পেলে বা ভুল তথ্য দিলে ৩০ দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল এবং পরবর্তীতে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা যায় ।      ড. মো. অলিউর রহমানের পূর্ণাঙ্গ পিএইচডি থিসিস পেপারটি বাংলাদেশে তথ্য অধিকার (RTI) আইনের কার্যকারিতা এবং সাংবাদিকদের তথ্যে অভিগম্যতা নিয়ে প্রথম এবং একটি অনন্য একাডেমিক গবেষণা। নিচে তাঁর থিসিস পেপারের মূল দিকগুলো তুলে ধরা হলো:    থিসিসের মৌলিক তথ্য  শিরোনাম: “Journalists’ Access to Information: Pre and Post-Situation Analysis of the Right to Information Act” । গবেষণার ধরন: এটি একটি তুলনামূলক বিশ্লেষণধর্মী গবেষণা (Comparative Analysis)। এতে মূলত তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়নের আগের এবং পরের বাস্তব পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে । গবেষণার গুরুত্ব: এটি বাংলাদেশের প্রথম পিএইচডি গবেষণা যা সরাসরি তথ্য অধিকার আইনের ওপর করা হয়েছে ।    থিসিসের মূল অধ্যায় ও বিষয়বস্তু (Structure) পূর্ণাঙ্গ থিসিসটি সাধারণত নিচের ৫টি প্রধান অংশে বিভক্ত .......... ১. ভূমিকা (Introduction): এখানে তথ্যের অবাধ প্রবাহ এবং গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। ২. লিটারেচার রিভিউ (Literature Review): বিশ্ব প্রেক্ষাপটে RTI এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর বিবর্তন। ৩. গবেষণা পদ্ধতি (Methodology): তিনি গুণগত (Qualitative) এবং সংখ্যাতাত্ত্বিক (Quantitative) উভয় পদ্ধতিই ব্যবহার করেছেন । ৪. ফলাফল ও বিশ্লেষণ (Results and Analysis): সাংবাদিকদের তথ্য পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধা এবং আইনের সুফল। ৫. উপসংহার ও সুপারিশ (Conclusion and Recommendations): আইনটিকে আরও কার্যকর করার জন্য নীতিনির্ধারণী পরামর্শ ।    কোথায় পাওয়া যাবে? পূর্ণাঙ্গ থিসিস পেপারটি সরাসরি পড়ার জন্য আপনি নিচের উৎসগুলো অনুসরণ করতে পারেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি: যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, থিসিসটির হার্ড কপি সেখানে সংরক্ষিত আছে। DU Institutional Repository: আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রিপোজিটরি-এ তাঁর গবেষণার সারাংশ বা পূর্ণাঙ্গ কপি চেক করতে পারেন । অনলাইন রিসার্চ প্ল্যাটফর্ম: তাঁর অন্যান্য গবেষণা এবং এই থিসিস সংক্রান্ত সারমর্ম ResearchGate এবং Academia.edu-এ নিয়মিত আপডেট করা হয় ।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬ 0
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ
পিআইবিতে ‘ভুয়া সেমিনার’ বিতর্ক: ভাউচার, উৎস কর চালান ও ব্যাকডেটিং নিয়ে নতুন প্রশ্ন

বাংলা প্রবাদ যেমন বলে—“শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” বা “এক মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা”—প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ‑এর ক্ষেত্রে সেই কথাগুলো যেন বাস্তবের মায়া হয়ে উঠেছে। ৫ মার্চ কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে “ফারুক ওয়াসিফ, আপনিও!” শিরোনামে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে ফারুক ওয়াসিফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। উল্লেখ করা হয়, গত বছরের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পিআইবিতে কোনো সেমিনার হয়নি, তবুও ভুয়া বিল ও ভাউচার তৈরি করে টাকা তছরুপের অভিযোগ রয়েছে। প্রতিবেদন প্রকাশের পর ফারুক ওয়াসিফ প্রথমে তার ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেন, রিপোর্টটি মিথ্যা। তাঁর ব্যাখ্যা, ওই দুই তারিখে পিআইবিতে কোনো সেমিনার হয়নি, তাই সেমিনারের নামে কোনো অর্থ খরচ বা ভাউচার তৈরি হওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, যে নথি–প্রমাণ কালের কণ্ঠে দেখানো হয়েছে, তা তাঁর বিরুদ্ধে চক্রান্তকারী পক্ষের জালিয়াতি এবং প্ররোচনায় পত্রিকায় সরবরাহ করা হয়েছে। সততা প্রমাণ করতে তিনি আইনগত ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন। এরপর ৯ মার্চ পিআইবির মহাপরিচালক স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি ই‑মেইলে পৌঁছায়। সেখানে তিনি পুনরায় প্রতিবেদনের সমালোচনা করে এটিকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, অবমাননাকর এবং বিদ্বেষপ্রসূত দাবি করেন। অনুসন্ধানে পাওয়া নথি–প্রমাণ দেখাচ্ছে, ফারুক ওয়াসিফ ও তাঁর দল সত্যিই ন্যক্কারজনক দুর্নীতি ও জালিয়াতিতে লিপ্ত ছিলেন। তারা যে দাবি করছেন, কোনো সেমিনার হয়নি এবং সেমিনারের নামে কোনো অর্থ তোলা হয়নি, সেটিও নথিপত্র দ্বারা খণ্ডনযোগ্য। পত্রিকায় উল্লেখিত টাকার কথা অন্য তথ্যচিত্র নির্মাণের খরচ হিসেবে নগদে দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নথি–প্রমাণ সেটিকে মিথ্যা প্রমাণ করে। এই ঘটনাচক্রে প্রকাশ পায়, দীর্ঘ মিথ্যাচার ও তথ্য ফাঁসের প্রচেষ্টা সত্ত্বেও অনুসন্ধানী সাংবাদিকতার শক্তি দুর্নীতির জাল ফাঁস করতে সক্ষম। উৎস কর তদারকি ঘেঁটে দেখা যায়, পিআইবির জমা করা উৎস কর নথিপত্রের মধ্যে ৫৩টি ‘অর্থ জমা নগদ স্লিপ’ রয়েছে। এতে ২০২৫ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুটি সেমিনারের খরচ‑সংক্রান্ত বিস্তারিত লেখা আছে—দাওয়াত কার্ড, নাশতা, খাবার, স্টেশনারি, গাড়িভাড়া এবং রিসোর্স পারসন সম্মানী। নথিগুলো পিআইবির পক্ষ থেকে সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ সোনালী ব্যাংকের ভিকারুন্নেসা নূন স্কুল শাখায় জমা দেন। প্রতিটি কপিতে গোলাম মুর্শেদের স্বাক্ষর রয়েছে। স্লিপগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলো মূলত পিআইবির বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় হওয়া অর্থের বিপরীতে দেওয়া উৎস কর স্লিপ। চালান ফরমে স্পষ্টভাবে উল্লেখ আছে—কোন অনুষ্ঠান, কোন খাত এবং কত অর্থ জমা হয়েছে। এই ৫৩টি স্লিপের মাধ্যমে দুই লাখ ৮২ হাজার ৬০০ টাকা উৎস কর প্রদান করা হয়েছে। তবে ফারুক ওয়াসিফ প্রতিক্রিয়ায় দাবি করেছেন, তাঁর দায়িত্বকালে পিআইবিতে এমন কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর নথিপত্র এই দাবির উল্টো চিত্র উপস্থাপন করে। সরকারের নির্ধারিত ওয়েবসাইট (challanverification.finance.gov.bd/echalan) থেকে স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত সেমিনারের খাবারের জন্য পরিশোধিত ছয় হাজার ২৫০ টাকার স্লিপটি সত্য। ট্র্যাকিং নম্বর ২৫২৬-০০০৯৪৮৪০৫৯ অনুযায়ী, শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সেগুনবাগিচা সার্কেলের অধীনে অর্থ জমা হয়েছে। জমাদানকারী হিসেবে স্লিপে  গোলাম মোরশেদ এর নাম উল্লেখ রয়েছে। একইভাবে অন্য একটি খাবারের স্লিপও যাচাই করা হয় এবং তা সম্পূর্ণ সত্যি পাওয়া যায়। তবে, এই খরচের মূল ভাউচার আগেই অনুসন্ধান টিমের হাতে এসেছে। তা ছিল সাজানো ভাউচার, কারণ এই সেমিনারগুলো পিআইবিতে বাস্তবে হয়নি—যা ফারুক ওয়াসিফের দাবি খণ্ডন করে। রাজধানীর ১৪/১ শান্তিনগর বাজার রোডে অবস্থিত বিসমিল্লাহ রেস্তোরাঁ‑তে ১৫০ জনের দুপুরের খাবারের ভাউচার পরীক্ষা করে। বিলের পরিমাণ ৫০০ টাকা প্রতি জন হিসেবে মোট ৭৫ হাজার টাকা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই ভাউচারের সত্যতা নিশ্চিত করতে পারেননি। এই ধরনের ভুয়া বিল‑ভাউচার বানিয়ে টাকা তোলার পদ্ধতির বিস্তারিত তথ্য আগের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পিআইবির কথিত সেমিনারের রিসোর্স পারসন খাতের পাঁচ হাজার টাকার উৎস করও পরীক্ষা করা হয়। ১৮ ফেব্রুয়ারি পাঁচজন আলোচককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে প্রাপ্তি স্বীকারপত্র দেখানো হয়েছিল। এই ব্যয়ের বিপরীতেও পিআইবি এনবিআরে কর দিয়েছেন, যার ট্র্যাকিং নম্বর ২৫২৬-০০০৯৪৮১৮০৩। চালান ফরমে অর্থের গন্তব্য, উপলক্ষ ও জমাদানকারী সবাই এক। তবে সেমিনার অনুষ্ঠিত না হওয়ায় আলোচকদের প্রাপ্তি স্বীকারপত্র ভুয়া—এটি আগের অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কথিত সেমিনারের আলোচকরা এ বিষয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরবর্তী ধাপে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কথিত সেমিনারের অন্যান্য খাতের চালান যাচাই করা হয়। দাওয়াত কার্ড প্রিন্ট খাতে ৩ হাজার টাকা, স্টেশনারি ৯ হাজার, ডেকোরেশন ও ব্যানার ৬ হাজার ১০০, সাউন্ড সিস্টেম ও লাইটিং ৮ হাজার ৩০০, নাশতা ২ হাজার ৫০০ এবং গাড়িভাড়া ১ হাজার ২০০ টাকা। প্রত্যেক খাতের জন্য দুটি চালান ফরম ব্যবহার করা হয়েছে। এভাবে ১৮ ফেব্রুয়ারি প্রদর্শিত সেমিনারের খরচের বিপরীতে ১৫টি চালান ফরমে মোট ৫০ হাজার ১০০ টাকা উৎস কর প্রদান করা হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৫-এর কথিত সেমিনারের জন্যও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১৩টি চালান ফরমে মোট ৫২ হাজার ৫০০ টাকা কর প্রদান করা হয়। সব চালানে জমাদানকারী হিসেবে গোলাম মুর্শেদ‑এর নাম উল্লেখ থাকে। এই নথিগুলোর সত্যতা যাচাইয়ের জন্য একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা হয়। ঢাকার আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুল হক‑কে কপি পাঠালে তিনি যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত করেন, “উৎস কর কর্তনের এই চালান অনলাইন ভেরিফিকেশনে সঠিক পাওয়া গেছে। এনবিআরের ওয়েবসাইটে সব চালান পরীক্ষা করে একই সত্যতা নিশ্চিত করে। গভীর অনুসন্ধান সপ্তাহব্যাপী অনুসন্ধানের পর প্রযুক্তিগতভাবে নিশ্চিত করেছে, পিআইবির প্রতিটি বিল‑ভাউচারে ব্যবহৃত ফারুক ওয়াসিফ‑সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর সঠিক এবং সেই বিলের ভিত্তিতে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে। যাঁদের নাম ও দোকানের নাম ব্যবহার করে বিল তৈরি করা হয়েছিল, তাঁরা স্বীকার করেছেন, এগুলো পিআইবির কর্মকর্তারা নিজেদের মতো করে জালিয়াতি করেছেন। এমনকি ভুয়া বিল-ভাউচারের কারিগর গোলাম মুর্শেদ স্বীকার করেছেন, মহাপরিচালকের নির্দেশেই এই জালিয়াতি করা হয়েছে। এই স্বীকারোক্তির অকাট্য প্রমাণ সংরক্ষিত আছে। আগ্রহী পাঠকদের জন্য তার কথোপকথনের অডিও অনলাইন ভার্সনে প্রকাশ করা হয়েছে। ফারুক ওয়াসিফ প্রতিবাদলিপিতে ২৪ লাখ টাকা দুর্নীতির বিষয়টিকে ‘হাস্যকর’ দাবি করলেও তার পক্ষে কোনো যুক্তি বা প্রমাণ দেখানো যায়নি। বরং তিনি ‘গোপি বাঘা প্রোডাকশন’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল‑ভাউচার তৈরি করে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা দেওয়ার যুক্তি উপস্থাপন করেছেন। তবে এই অর্থের লেনদেনের বিপরীতে সরকারি কোষাগারে কোনো ভ্যাট বা ট্যাক্স প্রদানের প্রমাণ দিতে পারেননি। তদন্তে জানা যায়, খুব সামান্য সম্মানি দিয়ে বাকি পুরো অর্থ নিজেদের ভাগ‑বাটোয়ারার জন্যই এই প্রতিষ্ঠানকে কোনও টেন্ডার, ওয়ার্ক-অর্ডার বা এমওইউ ছাড়া কাজ দেওয়া হয়েছিল। ফারুক ওয়াসিফ দাবী করেছেন, তারুণ্যের উৎসবের খাতে যে অর্থ ব্যয় হয়েছে, প্রকৃতপক্ষে পিআইবি সেই খাতে কোনো অর্থ ব্যয় করেনি কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে ২৪ লাখ টাকা আসলেও অনুষ্ঠানের নামে সর্বোচ্চ সাত-আট লাখ টাকা খরচ করা হয়েছে। বাকি অর্থ ফারুক ওয়াসিফ ও তার অনুসারীরা ভাগ‑বণ্টন করেছেন। পাশাপাশি কিছু ভুয়া বিল-ভাউচার তৈরি করে ২৪ লাখ টাকার খরচ দেখানোর চেষ্টা করা হয়েছে। এই অনুসন্ধান পিআইবি মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক অনিয়ম ও জালিয়াতির একটি বিস্তৃত চিত্র সামনে এনেছে, যা নথিপত্র, স্বাক্ষর যাচাই এবং সরাসরি স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণিত। পিআইবিতে বড় কোনো কাজের জন্য সাধারণত টেন্ডার এবং মূল্যায়ন কমিটির মিটিং করার নিয়ম থাকলেও ১৮-১৯ ফেব্রুয়ারি আয়োজিত কথিত উৎসব বা সেমিনারের ক্ষেত্রে কোনো কমিটি বা রেজল্যুশনের তোয়াক্কা করা হয়নি। কোনো প্রতিষ্ঠানের নামে ওয়ার্ক-অর্ডার ইস্যু করা হয়েছে কিনা বা চেকের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয়েছে কিনা—তার কোনো স্বচ্ছ রেকর্ড নেই। কর্মকর্তাদের দাবি, ডি-নথিতে গেলে এসবের প্রমাণ বেরিয়ে আসত, তাই কৌশলে হার্ড কপিতে ফাইল আটকে রাখা হয়েছে। পিআইবির দাবী অনুযায়ী, ১৮-১৯ ফেব্রুয়ারির উৎসবের খরচ মেটাতে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছ থেকে ‘চাঁদা’ নেওয়া হয়েছে। সরকারি কোনো বিধিমালায় এক দপ্তর থেকে অন্য দপ্তরের চাঁদা নেওয়ার বিধান নেই। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, এই চাঁদা নগদ নেওয়া হয়েছে নাকি চেকের মাধ্যমে। যদি নগদ হয়ে থাকে, তবে সেই অর্থ সরকারি কোষাগারে না গিয়ে ব্যক্তির পকেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। পিআইবির সব আয়-ব্যয় ডিজিটাল নথির মাধ্যমে পরিচালিত হয় বলে ফারুক ওয়াসিফ নিজেই প্রতিবাদপত্রে উল্লেখ করেছেন। কিন্তু আলোচিত উৎসব বা প্রোগ্রামের কোনো তথ্য ডি-নথিতে সংরক্ষিত নেই। অভিযোগকারীরা বলছেন, ডি-নথিতে ব্যাকডেটে কোনো কিছু করা যায় না এবং একবার নথি ছাড়লে তা ডিলিট করা সম্ভব নয়। জালিয়াতির উদ্দেশ্যে পুরো প্রক্রিয়াটি হার্ড কপিতে রাখা হয়েছে, যেন পরবর্তী সময়ে তারিখ বা খরচ পরিবর্তন করা সহজ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানাচ্ছেন, ফারুক ওয়াসিফের দাবি অনুযায়ী প্রায় ২৪ লাখ টাকা তথ্যচিত্র নির্মাণে ব্যয় হয়েছে। কিন্তু দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের জন্য বাকি অর্থের উৎস কী, তা তিনি ব্যাখ্যা করতে পারছেন না। চাঁদা আদায় কীভাবে হয়েছে, মোট কত টাকা উঠেছে, কে কত দিয়েছে, এবং সেই টাকা কোন অ্যাকাউন্টে জমা হয়েছে—এই বিষয়গুলোর কোনো সঠিক হিসাব নেই। সাধারণ সরকারি নিয়মে এক দপ্তর থেকে অন্য দপ্তরে হ্যান্ডক্যাশে চাঁদা নেওয়ার অনুমোদন নেই। পিআইবির সঙ্গে ‘গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড’-এর লেনদেনেও গরমিল দেখা দিয়েছে। পিআইবির দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে চার কিস্তিতে অর্থ প্রদান করা হয়েছে, কিন্তু চার কিস্তির ইনভয়েস একই তারিখের—২০২৬ সালের ২৬ জানুয়ারি। অথচ ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্রের প্রিমিয়ার শো হয়েছে ২০২৫ সালের আগস্টে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী গুপী বাঘাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট দিতে হতো, কিন্তু পুরো অর্থ ক্যাশে দেওয়া হয়েছে। প্রযোজক সৌমিত্র পার্থ বলেছেন, “আমাদের চুক্তি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় ঘুরিয়ে Directorate of Films and Publicity, Information (DFPI) ও পিআইবির মাধ্যমে আগস্টে পেমেন্ট পাই। কোনো ব্যাংকিং মাধ্যম বা চেক নয়, ক্যাশেই পেমেন্ট দেওয়া হয়েছে। ২৪ লাখ টাকার বিল থেকে ভ্যাট-ট্যাক্স কেটে পিআইবি ১৯ লাখ টাকা দিয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের কোনো টেন্ডার হয়নি, সিঙ্গেল সোর্সেই কাজ পেয়েছি। মূল কাজ ছিল ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্র প্রদর্শন।” তথ্য মন্ত্রণালয়ের অন্তত তিনজন কর্মকর্তা জানান, এ ধরনের লেনদেন ক্যাশে হওয়ার সুযোগ নেই। চুক্তি অনুযায়ী কাজের বিভিন্ন ধাপে ইনভয়েস অনুযায়ী চেক বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট দিতে হয়। একই সঙ্গে একটি খাতের টাকা অন্য খাতে দেখানোর সুযোগও নেই। ব্যাকডেটে জালিয়াতি : সূত্রে জানা গেছে, ৩ জুন ২০২৫ তারিখে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হলেও পিআইবিতে তা রিসিভ দেখানো হয় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। জুন মাসের বরাদ্দকৃত অর্থ ফেব্রুয়ারিতে ব্যাকডেটেড সিগনেচারের মাধ্যমে রিসিভ দেখানোর বিষয়টি বড় প্রশ্ন উত্থাপন করেছে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট সব নোটশিট ও বিল জুন মাসে তৈরি করা হলেও সেগুলিতে ফেব্রুয়ারির তারিখ বসানো হয়েছে। চেকের পাতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৬ ও ১০ তারিখ থাকা সত্ত্বেও টাকা তোলা হয়েছে ২৯ ও ৩০ জুন। সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেছেন, অর্থবছর শেষ হওয়ার আগে তড়িঘড়ি করে টাকা উত্তোলন করার জন্য এই ‘ব্যাকডেটিং’ করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, এই টাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হয়েছে একটি পুরনো ব্যাংক অ্যাকাউন্ট—সম্পাদক নিরীক্ষা অ্যাকাউন্ট। এটি দীর্ঘ ১০ বছর ধরে ব্যবহার হয়নি এবং মূলত ম্যানুয়াল চেক বইয়ের জন্য সংরক্ষিত ছিল। তথ্যমতে, সরকারি বরাদ্দ (আইবাস++) আসার আগেই অন্য একটি স্বল্প তহবিলের অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলা হয়েছে। সেই অ্যাকাউন্টে শুরুতে মাত্র ৪,৪৬৫ টাকা জমা ছিল। পরবর্তী সময়ে সরকারি বরাদ্দ আসার পর সেই টাকা আবার ওই অ্যাকাউন্টে ফেরত দিয়ে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে, যা সরকারি আর্থিক বিধির স্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট ভেন্ডরদের দাবি অনুযায়ী, পুরো অনুষ্ঠানের প্রকৃত খরচ ছিল মাত্র সাত থেকে আট লাখ টাকা। কিন্তু নথিপত্রে প্রায় ২৪ লাখ টাকার ব্যয় দেখানো হয়েছে। বাকি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে ভুয়া প্রতিষ্ঠানের নামে বিল তৈরি করা হয়েছিল। এসব ভুয়া বিল বৈধতা দিতে গোলাম মুর্শেদ তাঁর ব্যক্তিগত টিন নম্বর ব্যবহার করে গত অক্টোবর মাসে অনলাইনে ভ্যাট ও ট্যাক্স জমা দিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে, পিআইবিতে পরিকল্পিতভাবে ব্যাকডেটিং এবং জালিয়াতির মাধ্যমে সরকারি তহবিলের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। এমন বিস্তৃত অনুসন্ধানের পর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ‑এর সঙ্গে পুনরায় যোগাযোগ করলে তিনি শুরুতেই কাগজপত্র ও প্রতিবেদনের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “প্রতিবাদপত্রে আমি ইতিমধ্যেই আমার অবস্থান পরিষ্কার করেছি।” ভুয়া বিল‑ভাউচার তৈরি ও সেই ভিত্তিতে সরকারি কোষাগারে উৎস কর প্রদানের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি টেলিফোনে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। ফারুক ওয়াসিফ দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে চারজন যুগ্ম সচিব এবং আরও পাঁচজন বোর্ড মেম্বার উপস্থিত ছিলেন। তিনি বলেন, “তারা সব কাগজপত্র যাচাই‑বাছাই করেছেন, অডিট টিমও সবকিছু দেখেছে। নিজের অবস্থানে শতভাগ আত্মবিশ্বাসী আমি। অডিট এবং বোর্ড মেম্বারদের যাচাইয়ের পর কোনো অনিয়মের সুযোগ নেই।” তাঁর এই প্রতিক্রিয়া নির্দেশ করছে, ফারুক ওয়াসিফ নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করছেন। কিন্তু অনুসন্ধানী প্রমাণ—ভুয়া ভাউচার, উৎস কর চালান, ক্যাশে লেনদেন এবং ব্যাকডেটেড নথি—সবই তার দাবির বিপরীতে সরাসরি প্রমাণ উপস্থাপন করছে। সূত্র: কালের কন্ঠ

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ইংরেজি ভাষার সংবাদপত্র
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ সংবাদপত্র

  সংযুক্ত আরব আমিরাত (UAE) ব্যবসা, পর্যটন এবং সংস্কৃতির জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, যা বিভিন্ন ধরণের বাসিন্দা এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। এর ফলে আন্তর্জাতিক পাঠকদের জন্য ইংরেজি ভাষার মিডিয়ার একটি সমৃদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কিছু বিখ্যাত ইংরেজি সংবাদপত্রের সংক্ষিপ্তসার এখানে দেওয়া হল:   গাল্ফ নিউজ (দুবাই): ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত, গাল্ফ নিউজ সংযুক্ত আরব আমিরাতের সর্বাধিক প্রচারিত ইংরেজি সংবাদপত্র হিসেবে শীর্ষস্থান দখল করে। এর সুষম প্রতিবেদন এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের জন্য বিখ্যাত, এটি স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদের ব্যাপক কভারেজ প্রদান করে। ব্যবসা এবং অর্থ উৎসাহীরা এই খাতগুলিতে গাল্ফ নিউজের গভীর প্রতিবেদনে বিশেষ মূল্য খুঁজে পাবেন। প্রকাশনাটি একটি ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইট এবং একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া উপস্থিতি বজায় রাখে, যা পাঠকদের ভ্রমণের সময় অবহিত রাখে। https://gulfnews.com/   দ্য ন্যাশনাল (আবু ধাবি): ২০০৮ সালে চালু হওয়া দ্য ন্যাশনাল আবু ধাবিতে অবস্থিত একটি সম্মানিত ইংরেজি ভাষার দৈনিক হিসেবে নিজের জন্য একটি স্থান তৈরি করেছে। এই প্রকাশনাটি উচ্চমানের সাংবাদিকতা এবং অনুসন্ধানী প্রতিবেদনের প্রতি তার প্রতিশ্রুতির জন্য পরিচিত। মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান ঘটনাবলী, রাজনৈতিক উন্নয়ন এবং জটিলতার গভীর বিশ্লেষণ খুঁজছেন এমন পাঠকরা দ্য ন্যাশনালকে একটি মূল্যবান সম্পদ হিসেবে পাবেন। https://www.thenationalnews.com/uae/   অ্যারাবিয়ান পোস্ট (দুবাই): খালিজ টাইমসের প্রাক্তন সাংবাদিকদের দ্বারা বেঙ্গালুরু-ভিত্তিক একটি স্বাধীন মিডিয়া সংস্থা হাইফেনের সহযোগিতায় প্রতিষ্ঠিত, অ্যারাবিয়ান পোস্ট হল একটি ডিজিটাল-প্রথম প্রকাশনা যা বিশেষভাবে মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতি আগ্রহী ইংরেজিভাষী দর্শকদের জন্য পরিবেশন করে। অ্যারাবিয়ান পোস্ট ব্যবসা, রাজনীতি এবং জীবনধারা সহ বিভিন্ন বিষয়ের উপর সংবাদ এবং বিশ্লেষণ প্রদান করে, যা আঞ্চলিক উন্নয়নের উপর একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। https://thearabianpost.com/   খালিজ টাইমস (দুবাই): ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত, খালিজ টাইমস সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া জগতে আরেকটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক হিসেবে সুনাম অর্জন করেছে। এটি স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি জুড়ে বিভিন্ন ধরণের সংবাদ কভারেজ প্রদান করে। ব্যবসা, খেলাধুলা এবং জীবনধারা বিভাগগুলি পাঠকদের আগ্রহের বিস্তৃত পরিসর পূরণ করে। খালিজ টাইমস তার ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইটের জন্য পরিচিত, যা এটিকে বর্তমান ঘটনাবলী সম্পর্কে অবগত থাকার জন্য একটি সুবিধাজনক উৎস করে তোলে। উপরন্তু, তাদের শক্তিশালী সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিশ্চিত করে যে পাঠকরা ক্রমাগত ব্রেকিং নিউজ সম্পর্কে আপডেট পান। https://www.khaleejtimes.com/   গাল্ফ টুডে (শারজাহ): শারজাহ ভিত্তিক একটি দৈনিক পত্রিকা, গাল্ফ টুডে স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদ ইংরেজিতে প্রকাশ করে। যদিও নির্দিষ্ট ক্ষেত্রগুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, এটি সম্ভবত পূর্বোক্ত প্রকাশনাগুলির মতো একই ধরণের বিষয় কভার করে, যা সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী সংবাদের জন্য একটি বিকল্প উৎস প্রদান করে।   হাই দুবাই: হাই দুবাই সম্পর্কে তথ্য অনলাইনে সীমিত। তবে, এটি পর্যটক এবং দর্শনার্থীদের জন্য তৈরি একটি ইংরেজি ভাষার প্রকাশনা বলে মনে হচ্ছে। এটি সম্ভবত দুবাইতে করণীয়, দেখার এবং অভিজ্ঞতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং তথ্য প্রদান করে, যা এটিকে আমিরাতে ভ্রমণের পরিকল্পনা করার জন্য একটি সহজ উৎস করে তোলে।   একটি অবগত সিদ্ধান্ত নেওয়া:   সংযুক্ত আরব আমিরাতের "সেরা" ইংরেজি সংবাদপত্রটি আপনার নির্দিষ্ট আগ্রহের উপর নির্ভর করে। আপনি যদি ব্যবসায়িক প্রবণতার সাথে ব্যাপক সংবাদ কভারেজকে অগ্রাধিকার দেন, তাহলে গাল্ফ নিউজ বা দ্য ন্যাশনাল আদর্শ পছন্দ হতে পারে। যারা দুবাইয়ের পর্যটন দৃশ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে সংবাদের উপর হালকা ধারণা চান, তাদের জন্য হাই দুবাই একটি ভাল বিকল্প হতে পারে। পরিশেষে, এই প্রকাশনাগুলির ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পৃষ্ঠাগুলি অন্বেষণ করলে আপনার সংবাদ গ্রহণের পছন্দের সাথে কোনটি সবচেয়ে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ তা নির্ধারণ করতে সাহায্য করবে।   কোনটি সেরা? বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাতের “সেরা” ইংরেজি সংবাদপত্র নির্বাচন অনেকটাই পাঠকের আগ্রহের ওপর নির্ভর করে। ব্যবসা ও অর্থনীতির গভীর বিশ্লেষণ চাইলে Gulf News বা The National বেশি উপযোগী। সাধারণ সংবাদ ও জীবনধারা বিষয়ক কনটেন্টের জন্য Khaleej Times জনপ্রিয়। আর পর্যটনকেন্দ্রিক তথ্যের জন্য Hi Dubai সহায়ক হতে পারে। মোটের ওপর, এই সংবাদমাধ্যমগুলো সংযুক্ত আরব আমিরাতের দ্রুত পরিবর্তনশীল সমাজ, অর্থনীতি ও রাজনীতির খবর আন্তর্জাতিক পাঠকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।     তথ্যসূত্র: https://en.wikipedia.org/wiki/List_of_newspapers_in_the_United_Arab_Emirates https://golden.com/wiki/The_Arabian_Post-ZYE38E4 https://legacy.export.gov/article?id=United-Arab-Emirates-Trade-Promotion-and-Advertising

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
ফারুক ওয়াসিফ মহাপরিচালক পিআইবি
পিআইবিতে সেমিনার জালিয়াতির অভিযোগ : ফারুক ওয়াসিফের দাবি বনাম এনবিআরের নথি

* পিআইবিতে ‘অদৃশ্য সেমিনার’: নথিতে খরচ, বাস্তবে অনুষ্ঠান নেই—ফারুক ওয়াসিফকে ঘিরে বিতর্ক * পিআইবিতে সেমিনার না হয়েও লাখ লাখ টাকা খরচ? ফারুক ওয়াসিফকে ঘিরে নথিপত্রে নতুন প্রশ্ন * পিআইবিতে সেমিনার জালিয়াতির অভিযোগ: ফারুক ওয়াসিফের দাবি বনাম এনবিআরের নথি — অনুসন্ধানে নতুন প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)–এর মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ঘিরে নতুন করে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে পিআইবিতে যে সেমিনার অনুষ্ঠিত হয়নি—তার জন্য ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।   আরও পড়ুন: পিআইবিতে অবসরপ্রাপ্তদের হয়রানির অভিযোগ: ডিজি ফারুক ওয়াসিফ'র অপসারন দাবী পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট , দুই দিনে ২৪ লাখ টাকার অনিয়ম পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ফারুক ওয়াসিফ, পিআইবি ও স্বচ্ছতার প্রশ্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি: নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটন জরুরি     অন্যদিকে ফারুক ওয়াসিফ এই অভিযোগকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর উৎস কর সংক্রান্ত নথি ও ব্যাংক লেনদেনের তথ্য নতুন করে প্রশ্ন তৈরি করছে। এই প্রতিবেদনে সেই অভিযোগ, নথিপত্র এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করা হয়েছে। অভিযোগের সূত্রপাত  দাবি করা হয়, ২০২৫ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পিআইবিতে কোনো সেমিনার হয়নি, অথচ ওই সেমিনারের নামে বিপুল অর্থ উত্তোলন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়— ভুয়া বিল-ভাউচার তৈরি করা হয়েছে বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে সরকারি কোষাগার থেকে অর্থ তোলা হয়েছে অভিযোগ অনুযায়ী, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে পিআইবির কয়েকজন কর্মকর্তা জড়িত। অভিযোগ উঠেছে— ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এমন কিছু সেমিনারের নামে সরকারি অর্থ ব্যয় দেখানো হয়েছে, যেগুলো বাস্তবে অনুষ্ঠিত হয়নি। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি অবশ্য অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। কিন্তু অনুসন্ধানে পাওয়া নথি, জাতীয় রাজস্ব বোর্ডের উৎস কর স্লিপ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। এই প্রতিবেদনে সেই নথি, তথ্য ও বক্তব্য বিশ্লেষণ করা হয়েছে। কী ঘটেছে: ঘটনাপ্রবাহ ডাটা টাইমলাইন বছর ঘটনা ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পিআইবিতে সেমিনার হয়েছে বলে নথি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ দ্বিতীয় সেমিনারের খরচ দেখানো অক্টোবর ২০২৫ ভ্যাট ও ট্যাক্স জমা ৫ মার্চ ২০২৬ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ৯ মার্চ ২০২৬ পিআইবির প্রতিবাদপত্র ডকুমেন্ট বক্স অনুসন্ধানে পাওয়া মূল নথি 📄 মোট উৎস কর স্লিপ: ৫৩টি 💰 উৎস কর জমা: ২,৮২,৬০০ টাকা 📅 উল্লেখিত অনুষ্ঠান: ১৮–১৯ ফেব্রুয়ারি ২০২৫ সেমিনার ✍ জমাদানকারী: পিআইবির কর্মকর্তা এই স্লিপগুলোতে সেমিনারের বিভিন্ন খরচের উল্লেখ রয়েছে। ফারুক ওয়াসিফের বক্তব্য প্রতিবেদন প্রকাশের পর ফারুক ওয়াসিফ বলেন: “ওই দুই দিনে কোনো সেমিনার হয়নি। তাই সেমিনারের নামে টাকা তোলার প্রশ্নই আসে না।” তিনি আরও দাবি করেন— প্রকাশিত নথি জাল একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। অনুসন্ধানে নতুন তথ্য তবে অনুসন্ধানী টিমের দাবি, এনবিআরের নথিপত্র ঘেঁটে দেখা গেছে ভিন্ন চিত্র। তদন্তে পাওয়া যায় মোট ৫৩টি “অর্থ জমা নগদ স্লিপ”। এসব স্লিপে উল্লেখ রয়েছে— সেমিনারের দাওয়াত কার্ড খাবার নাশতা স্টেশনারি গাড়িভাড়া রিসোর্স পারসন সম্মানি এই সব খাতের বিপরীতে উৎস কর জমা দেওয়া হয়েছে। সব স্লিপে পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ-এর স্বাক্ষর রয়েছে। মোট উৎস কর জমা হয়েছে ২ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।   নথিতে কী পাওয়া গেছে তবে অনুসন্ধানে পাওয়া উৎস কর স্লিপে উল্লেখ রয়েছে— সেমিনার খরচের খাত খাত টাকা খাবার ৭৫,০০০ দাওয়াত কার্ড ৩,০০০ স্টেশনারি ৯,০০০ ডেকোরেশন ৬,১০০ সাউন্ড সিস্টেম ৮,৩০০ নাশতা ২,৫০০ গাড়িভাড়া ১,২০০ ডাটা গ্রাফিক সেমিনার খরচ (নথি অনুযায়ী)     খাবার ██████████████████████ স্টেশনারি ███████ ডেকোরেশন █████ সাউন্ড সিস্টেম ██████ নাশতা ██ গাড়িভাড়া █   সব মিলিয়ে দুই দিনের অনুষ্ঠানের বিপরীতে উৎস কর জমা দেওয়া হয়েছে ১ লাখ টাকার বেশি। রিসোর্স পারসন সম্মানি নথি অনুযায়ী— পাঁচজন বক্তা প্রত্যেকে ১০ হাজার টাকা মোট সম্মানি: ৫০,০০০ টাকা কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, যাদের নাম বক্তা হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের কয়েকজনই বলেছেন তারা এ ধরনের কোনো সেমিনারে অংশ নেননি। খাবারের বিল নিয়ে প্রশ্ন একটি ভাউচারে উল্লেখ রয়েছে— ১৫০ জনের খাবার প্রতি প্লেট ৫০০ টাকা মোট বিল: ৭৫ হাজার টাকা কিন্তু সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই বিলের সত্যতা নিশ্চিত করতে পারেনি। ২৪ লাখ টাকার ব্যয় এই ঘটনার সঙ্গে জড়িত আরেকটি বিতর্ক হলো ২৪ লাখ টাকা ব্যয়ের হিসাব। ফারুক ওয়াসিফের দাবি— এই অর্থের বড় অংশ একটি তথ্যচিত্র নির্মাণে ব্যয় হয়েছে। প্রোডাকশন কোম্পানির বক্তব্য তথ্যচিত্রটি তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি— তাদের বিল ছিল প্রায় ২৪ লাখ টাকা ভ্যাট ও ট্যাক্স কেটে ১৯ লাখ টাকা দেওয়া হয়েছে পেমেন্ট দেওয়া হয়েছে ক্যাশে ডকুমেন্ট বক্স লেনদেনের গরমিল নথিতে দেখা যায়— 📅 ইনভয়েস তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬ 🎬 তথ্যচিত্র প্রিমিয়ার: আগস্ট ২০২৫ 💰 পেমেন্ট দাবি: আগস্ট ২০২৫ এই তারিখগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। অনলাইনে চালান যাচাই সরকারি ওয়েবসাইটে চালান ভেরিফিকেশনের মাধ্যমে এসব নথির সত্যতা যাচাই করা সম্ভব। একটি উদাহরণ হিসেবে: ট্র্যাকিং নম্বর: ২৫২৬-০০০৯৪৮৪০৫৯ খাত: ১৮ ফেব্রুয়ারি সেমিনারের খাবার উৎস কর: ৬,২৫০ টাকা ওয়েবসাইটে যাচাই করে এই চালানের তথ্য মিলেছে। এতে জমাদানকারী হিসেবে পিআইবির পক্ষ থেকে গোলাম মুর্শেদের নাম উল্লেখ রয়েছে। একইভাবে অন্যান্য চালানও যাচাই করে সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।  ঢাকার এক আয়কর আইনজীবী নথি যাচাই করে বলেছেন,অনলাইন ভেরিফিকেশন অনুযায়ী এসব চালান সঠিক। অর্থাৎ এগুলো সরকারি সিস্টেমে নিবন্ধিত। ভুয়া ভাউচার অভিযোগ অনুসন্ধানে আরও একটি বিষয় উঠে এসেছে। রাজধানীর একটি রেস্তোরাঁর নামে ১৫০ জনের দুপুরের খাবারের বিল দেখানো হয়। প্রতি প্লেট ৫০০ টাকা মোট বিল: ৭৫,০০০ টাকা তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই বিলের সত্যতা নিশ্চিত করতে পারেনি। সরকারি নিয়ম কী বলে সরকারি কর্মকর্তাদের মতে— সরকারি কাজের পেমেন্ট সাধারণত হয়: ব্যাংক ট্রান্সফার চেক সরকারি অ্যাকাউন্টিং সিস্টেম ক্যাশে পেমেন্ট দেওয়া নিয়মবহির্ভূত হতে পারে। টেন্ডার ছাড়াই কাজ? অনুসন্ধানে আরও দেখা গেছে— এই প্রকল্পে কোনো টেন্ডার হয়নি কোনো ওয়ার্ক অর্ডার নেই কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই যা সরকারি ক্রয় বিধির প্রশ্ন তুলছে। ব্যাকডেটিংয়ের অভিযোগ নথি বিশ্লেষণে দেখা যায়— চেক ইস্যুর তারিখ ফেব্রুয়ারি টাকা তোলা হয়েছে জুনে এ ধরনের প্রক্রিয়াকে সাধারণত ব্যাকডেটিং বলা হয়। পুরনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার তদন্তে আরও জানা গেছে— টাকা উত্তোলনের জন্য এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে— যা প্রায় ১০ বছর ধরে ব্যবহার হয়নি। প্রকৃত খরচ কত? অভিযোগকারীদের দাবি— অনুষ্ঠানের প্রকৃত খরচ ছিল প্রায় ৭–৮ লাখ টাকা। কিন্তু নথিতে দেখানো হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। বোর্ড মিটিং ও অডিট ফারুক ওয়াসিফ বলেছেন— বোর্ড মিটিংয়ে চারজন যুগ্ম সচিব আরও কয়েকজন সদস্য সব নথি পরীক্ষা করেছেন। তার দাবি— “অডিটের পর অনিয়ম থাকার সুযোগ নেই।” এখনো যেসব প্রশ্নের উত্তর নেই এই ঘটনায় কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। প্রধান প্রশ্ন ১️,সেমিনার না হলে উৎস কর কেন দেওয়া হলো? ২️.ভুয়া বিল তৈরি করেছে কারা? ৩️.২৪ লাখ টাকার প্রকৃত ব্যয় কত? ৪️.ক্যাশ পেমেন্ট কেন করা হলো? ৫️.সরকারি নথিতে ব্যাকডেটিং হয়েছে কি?   বিশ্লেষণ সরকারি প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাংবাদিক প্রশিক্ষণের মতো একটি প্রতিষ্ঠানে এমন অভিযোগ উঠলে তা শুধু প্রশাসনিক নয়—নৈতিক প্রশ্নও তৈরি করে।   পিআইবি দেশের সাংবাদিকদের প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ ও পাল্টা দাবির মধ্যেই এখন প্রশ্ন— এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে কি?

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0
মুহাম্মদ আবদুল্লাহ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে বাছির জামাল, সরানো হলো মুহাম্মদ আবদুল্লাহকে

দেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক নেতা মুহাম্মদ আবদুল্লাহকে। একই সঙ্গে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র সাংবাদিক বাছির জামাল কে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ আবদুল্লাহকে। চুক্তি অনুযায়ী এখনও তার চাকরির মেয়াদ ছয়মাস বাকি ছিল।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিন অপর আরেক প্রজ্ঞাপনে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার। তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ২ বছরের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ এর নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহকে নিয়োগ দেয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0
ছাত্রনেতা মাহদী
বিবিসি বাংলাকে আইনি নোটিশ দিলেন ছাত্র আন্দোলন নেতা মাহদী হাসান

হবিগঞ্জের আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান একটি প্রতিবেদনকে ভুয়া ও মানহানিকর দাবি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC-এর বাংলা বিভাগ BBC Bangla-কে আইনি নোটিশ পাঠিয়েছেন। রবিবার পাঠানো ওই নোটিশে ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন সরাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ১ কোটি টাকার মানহানি মামলা করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। মাহদী হাসানের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির। নোটিশটি পাঠানো হয়েছে বিবিসির মহাপরিচালক টিম ডেভি  এবং বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির -এর কাছে। প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ আইনি নোটিশে বলা হয়েছে, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলা “মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ভারতের দুটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন দাবি করা হয়েছে, যা মাহদীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী “ভ্রান্ত, অসম্পূর্ণ ও মানহানিকর।” নোটিশে দাবি করা হয়েছে, ওই প্রতিবেদনে বলা হয় মাহদী হাসান পর্তুগালের ভিসা নিতে দিল্লি গিয়েছিলেন এবং তিনি বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে রাত কাটিয়েছিলেন। এছাড়া তার কাছে ক্রিপ্টোকারেন্সি থাকার কথাও উল্লেখ করা হয়েছে। মাহদীর পক্ষের আইনজীবীর মতে, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া প্রতিবেদনে একটি পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগও উল্লেখ করা হয়েছে, যা নোটিশে “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা” হিসেবে উল্লেখ করা হয়েছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট আইনি নোটিশে বলা হয়েছে, মাহদী হাসান ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র আন্দোলনের একজন সম্মুখসারির কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি ছিলেন। নোটিশে আরও বলা হয়েছে, সে সময় সরকারের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।  ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ‘OHCHR Fact-Finding Report: Human Rights Violations and Abuses related to the Protests of July and August 2024 in Bangladesh’ প্রতিবেদন অনুযায়ীওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিক্ষোভ ঘিরে সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে।১৪ দলীয় জোট মানবতাবিরোধী অপরাধ করেছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ১৪০০ জনকে হত্যা ও কয়েক হাজার মানুষকে আহত করেছে। এ সময় জনগণের রোষ ও ক্ষোভের কারণে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অনেক প্রতিরোধ সংঘটিত হয়েছে। গ্রেপ্তার ও জামিন প্রসঙ্গ আইনি নোটিশে বলা হয়, এক ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার পর মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে ভিসা পাওয়ার চেষ্টা করছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। মানহানির অভিযোগ মাহদীর আইনজীবীর দাবি, ওই প্রতিবেদনের কারণে তার মক্কেল সামাজিক অপমান, সাইবার আক্রমণ এবং রাজনৈতিক প্রতিপক্ষের হামলার ঝুঁকির মুখে পড়েছেন। নোটিশে বলা হয়েছে, এটি বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪৯৯ অনুযায়ী মানহানি এবং ধারা ৫০০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া এতে উল্লেখ করা হয়েছে যে প্রতিবেদনের কারণে মাহদী হাসান আনুমানিক ১ কোটি টাকার আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষমা চাওয়ার দাবি আইনি নোটিশে বিবিসি বাংলাকে অনুরোধ করা হয়েছে— ২১ ফেব্রুয়ারির প্রতিবেদনটি সরিয়ে ফেলতে বিবিসি বাংলার সব প্ল্যাটফর্মে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং প্রতিবেদনের উৎস অনিশ্চিত ছিল বলে স্বীকার করতে নোটিশে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এসব পদক্ষেপ না নিলে মানহানি মামলা, আর্থিক ক্ষতিপূরণ মামলা এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য কেবল আইনি প্রতিকার নয়, বরং “সত্য প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির মর্যাদা পুনরুদ্ধার।”

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0
অধ্যাপক সাখাওয়াত আলী খান
সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খানকে নরসিংদীতে দাফন

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষা ও গণমাধ্যম গবেষণার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খানকে তার নিজ গ্রাম নরসিংদীর শিবপুরে দাফন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা আড়াইটার দিকে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে, তার মা খালিকা আক্তারের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছিলেন। কিন্তু রবিবার রাতে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গন, শিক্ষা মহল এবং নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নরসিংদীতে শেষ বিদায় সোমবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ এবং এলাকাবাসী অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান খান, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার এবং সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। এছাড়াও নরসিংদী আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আবদুল হান্নান ভূঁইয়া, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা তাকে শেষ শ্রদ্ধা জানান। “তিনি ছিলেন নেতার নেতা” জানাজায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, “সাখাওয়াত আলী খান অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং গুণী একজন বুদ্ধিজীবী ছিলেন। তিনি ছিলেন নেতার নেতা—এ কথা অনেকেই হয়তো জানেন না। তার মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে।” তিনি আরও বলেন, “শুধু ধানুয়া বা শিবপুর নয়, তিনি পুরো বাংলাদেশের কৃতী সন্তান। সাংবাদিকতা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং কলামিস্ট হিসেবেও তার লেখনী ছিল অত্যন্ত ক্ষুরধার। অসংখ্য মেধাবী শিক্ষার্থী তৈরি করেছেন তিনি।” অন্যদিকে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, “আমরা দোয়া করি, আল্লাহপাক দুনিয়াতে সাখাওয়াত আলী খান স্যারকে যে সম্মান দিয়েছেন, আখিরাতেও তাকে সেই সম্মান দান করুন। তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তার ভালো কাজগুলো কবুল করুন।” মুক্তিযুদ্ধের সময় আশ্রয়স্থল বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান খান বলেন, “আমরা একজন অভিভাবক হারালাম। সক্রিয় রাজনীতি না করলেও তিনি ছিলেন বিচক্ষণ বামপন্থী রাজনৈতিক বিশ্লেষক। মুক্তিযুদ্ধের সময় তার এই বাড়ি আমাদের আশ্রয়স্থল ছিল।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট হয় যে, মুক্তিযুদ্ধের সময়ও তিনি পরোক্ষভাবে স্বাধীনতার সংগ্রামে ভূমিকা রেখেছিলেন। পরিবারের শোক জানাজায় বক্তব্য দিতে গিয়ে মরহুমের ছেলে নওশাদ আলী খান বলেন, “বাবা আমাদের ছায়া ছিলেন। যদি কারও মনে তিনি কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। তার জন্য দোয়া করবেন। আর যদি কারও কোনো পাওনা থেকে থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।” তার পরিবারে রয়েছেন স্ত্রী সমাজকর্মী মালেকা খান, মেয়ে সুমনা শারমীন এবং ছেলে নওশাদ আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ নিজ জেলা নরসিংদীতে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকতা থেকে শিক্ষকতা সাখাওয়াত আলী খান ১৯৪১ সালে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। প্রায় এক দশক দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিক হিসেবে কাজ করেন। সেই অভিজ্ঞতা পরবর্তীতে তাকে সাংবাদিকতা শিক্ষায় বিশেষ অবদান রাখার সুযোগ করে দেয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং দীর্ঘ সময় সেখানে শিক্ষকতা করেন। ২০০৮ সালে তিনি অবসরে গেলেও পরবর্তী পাঁচ বছর “সুপারনিউমারারি” অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিভাগের অনারারি প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও নাগরিক সংগঠনে ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা ছিলেন। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, নাগরিক সমাজেও তিনি সক্রিয় ছিলেন। তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। সাংবাদিকতা শিক্ষায় অবদান বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার বিকাশে সাখাওয়াত আলী খানের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করার সময় তিনি সংবাদ বিশ্লেষণ, গণমাধ্যম নীতি এবং রাজনৈতিক যোগাযোগ বিষয়ে গবেষণা ও পাঠদান করেছেন। তার শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি যদিও তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার পরিচিতি ছিল। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, গণমাধ্যম স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ে তার বিশ্লেষণ ও মতামত বিভিন্ন সময় আলোচিত হয়েছে। তার সহকর্মীরা বলেন, তিনি বামঘেঁষা প্রগতিশীল চিন্তাধারার একজন বুদ্ধিজীবী ছিলেন, যিনি গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের পক্ষে কথা বলতেন। একজন শিক্ষক, সাংবাদিক ও চিন্তাবিদ সহকর্মী ও শিক্ষার্থীদের মতে, সাখাওয়াত আলী খান ছিলেন একজন শিক্ষক, সাংবাদিক এবং চিন্তাবিদ—এই তিন পরিচয়ের সমন্বয়। তার শিক্ষকতা, লেখালেখি এবং সামাজিক কর্মকাণ্ড তাকে বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মৃত্যুতে শুধু একজন শিক্ষাবিদ নয়, বরং সাংবাদিকতা শিক্ষা ও গণমাধ্যম চিন্তার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন অনেকেই।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৬ 0
আনিস আলমগীর
হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ঢাকা, বাংলাদেশ: রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের'র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আনিস আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আসলাম মিয়া ও তামান্না ফেরদৌস, এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম মৃধা। জামিন প্রসঙ্গে আনিস আলমগীরের আইনজীবী মো. আসলাম মিয়া সাংবাদিকদের জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার থাকায় আনিস আলমগীর এখনই কারামুক্ত হবেন না। তিনি বলেন, মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর ২০২৫ ঢাকার ধানমণ্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে মিন্টো রোডে ডিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পরদিন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া এবং ইমতু রাতিশকেও আসামি করা হয়। আইনজীবী আসলাম মিয়ার মতে, হাইকোর্ট জামিন হওয়া সত্ত্বেও আনিস আলমগীরের গ্রেপ্তার স্থগিত হয়নি, কারণ তার বিরুদ্ধে অন্যান্য মামলা চলমান রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৬ 0
১২৯ সাংবাদিক নিহত
বিশ্বে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত ২০২৫ সালে, দুই-তৃতীয়াংশ মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০২৫ সালে কাজের সময় রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের প্রাণ গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন Committee to Protect Journalists (সিপিজে)-এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, টানা দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের প্রাণহানির রেকর্ড হয়েছে। ২০২৪ সালের মতো গত বছরও নিহত সাংবাদিকদের বড় একটি অংশের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী। গাজা ও ইয়েমেনে ব্যাপক প্রাণহানি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইসরায়েলি গোলাবর্ষণে ৮৬ জন সাংবাদিক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন Gaza Strip-এর ফিলিস্তিনি সাংবাদিক। এছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী Houthis পরিচালিত একটি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলি হামলায় ৩১ জন গণমাধ্যমকর্মী নিহত হন। সিপিজে জানায়, সাংবাদিকদের হতাহতের সংখ্যা নথিভুক্ত করার ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী হামলার ঘটনা। সিপিজে যে ৪৭টি হত্যাকাণ্ডকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা বা ‘হত্যা’ হিসেবে চিহ্নিত করেছে, তার ৮১ শতাংশের জন্যও ইসরায়েল দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজায় প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ থাকায় সাংবাদিকদের হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। ইসরায়েলের প্রতিক্রিয়া মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিক সাড়া দেয়নি। অতীতে তারা দাবি করেছে, গাজায় তাদের সেনারা কেবল যোদ্ধাদের লক্ষ্য করেছে এবং যুদ্ধক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ঝুঁকি থাকে। গত সেপ্টেম্বরে ইয়েমেনের ওই গণমাধ্যম কার্যালয়ে হামলার দায় স্বীকার করে ইসরায়েল। সে সময় সেটিকে হুথিদের প্রচারণা শাখা হিসেবে আখ্যা দেওয়া হয়। কিছু ঘটনায় ইসরায়েল দাবি করেছে, গাজায় নিহত কয়েকজন সাংবাদিকের সঙ্গে Hamas-এর যোগাযোগ ছিল। তবে এ দাবির পক্ষে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ অভিযোগ অস্বীকার করেছে। সিপিজে ইসরায়েলের এমন অভিযোগকে ‘ভয়াবহ অপবাদ’ বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয় না ইসরায়েল। ফলে সেখানে নিহত সব গণমাধ্যমকর্মীই ছিলেন ফিলিস্তিনি। অন্যান্য দেশে পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, নিহত ১২৯ সাংবাদিকের মধ্যে অন্তত ১০৪ জন সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাজা ও ইয়েমেনের বাইরে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশগুলোর একটি ছিল Sudan, যেখানে ৯ জন নিহত হন। এছাড়া Mexico-তে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। Ukraine-এ রুশ বাহিনীর হাতে চারজন সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে Philippines-এ তিন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করেছে এবং উল্টো ইউক্রেনের বিরুদ্ধে রুশ সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে। যদিও কিয়েভ এ অভিযোগ নাকচ করেছে। প্রতিবেদনের বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তিন দশকের তথ্যসংগ্রহ সিপিজে তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে সাংবাদিক হতাহতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করছে। সংস্থাটির মতে, বর্তমানে ইসরায়েলের সামরিক বাহিনী যেকোনও দেশের সামরিক বাহিনীর তুলনায় সর্বোচ্চসংখ্যক নিশানাভিত্তিক সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিশ্বব্যাপী সংঘাত, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার মধ্যে সাংবাদিকদের ঝুঁকি ক্রমেই বাড়ছে—এমন উদ্বেগও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
রিপোর্টার তোফায়েল আহমেদ
সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৩

ঢাকা, সোমবার (২৩ ফেব্রুয়ারি): রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ, আকাশ (এনপিবি নিউজ) এবং কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। গুরুতর আহত তোফায়েল আহমেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। লাইভ সম্প্রচারের সময় হামলার অভিযোগ জানা যায়, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের দৃশ্য জনসমক্ষে তুলে ধরতে সাংবাদিকরা ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় একদল পুলিশ সদস্য তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ‘আজকের পত্রিকা’র মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসার আহমেদ রিপন জানান, নিজেদের পরিচয় বারবার দেওয়ার পরও পুলিশ কোনো তোয়াক্কা না করে বেধড়ক লাঠিচার্জ শুরু করে। তোফায়েল আহমেদকে মারধর করা হলে তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদেরও পেটানো হয়। গুরুতর আহত তোফায়েল, অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা সহকর্মীরা জানান, মাথা ও পিঠে আঘাতের ফলে তোফায়েলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। রক্তক্ষরণ ও তীব্র ব্যথা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভোঁতা অস্ত্রের আঘাতে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে। বাংলানিউজের নিন্দা ও বিচার দাবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ক্রাইম বিট প্রধান সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল বলেন, এর আগেও রমনা পার্ক এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান দায়িত্বশীলভাবে লাইভ সম্প্রচার করা হয়েছে। পুলিশের অপরাধ দমন কার্যক্রম ইতিবাচকভাবে তুলে ধরতে প্রতিষ্ঠানটি বরাবরই সচেষ্ট। তিনি অভিযোগ করেন, একই ধারাবাহিকতায় দায়িত্ব পালন করতে গিয়ে তোফায়েলের ওপর বেপরোয়া হামলা চালানো হয়, যার ভিডিও ফুটেজ রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি। ডিএমপির আশ্বাস এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “ভিডিও ফুটেজ যেহেতু রয়েছে, তা পর্যালোচনা করে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”   জনগুরুত্বপূর্ণ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা—এখন সেটিই দেখার বিষয়।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)
পিআইবিতে অবসরপ্রাপ্তদের হয়রানির অভিযোগ: ডিজি ফারুক ওয়াসিফ'র অপসারন দাবী

 রাষ্ট্রীয় প্রতিষ্ঠান Press Institute of Bangladesh (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ উঠেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, পিআইবি থেকে অবসর গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের পাওনা সংক্রান্ত বিষয় ঝুলিয়ে রেখে মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে। একাধিক সূত্র দাবি করেছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা নিষ্পত্তি না করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। এছাড়া অভিযোগ উঠেছে যে, প্রতিষ্ঠানে প্রায়  ৩৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতা ও নীতিমালার বিষয়ে প্রশ্ন তৈরি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অভিযোগের অন্যতম উদাহরণ হিসেবে পিআইবির কর্মচারী ফরিদ আহমেদ-এর সঙ্গে অমানবিক আচরণের ঘটনা উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, তার সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে এবং বিষয়টি কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এই অনিয়ম দুর্নীতি অবৈধ নিয়ম বিষয়ে কথা বলায়,মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে পিআইবির সিনিয়র পরীক্ষক পারভীন সুলতানা রাব্বিকে যড়যন্ত্র ও কৌশলের আশ্রয় গ্রহণ করে বদলি করা হয়েছে এবং আলী হোসেনের সুনিশ্চিত  কারণ ছাড়া অবসর দেয়া হয়েছে। এ ছাড়া তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়েছে বলেও জানা যায়। এভাবে অবসরপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তির সঙ্গেই তিনি অনুরূপ আচরণ করে থাকেন। এছাড়াও, তিনি প্রায় ৩৪ জন লোককে পিআইবিতে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া এবং অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি বলে মনে করছেন।  ডিজি ফারুক ওয়াসিফ'র অপসারন দাবী: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফের অনিয়মের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানটিকে অনিয়ম ও লুটপাটের মহোৎসবে পরিণত করেছেন—এমন অভিযোগ বিভিন্ন মহলে উত্থাপিত হয়েছে। তাই দ্রুত তাকে অপসারনের দাবী জানিয়েছে সাংবাদিক সমাজ। তিনি ডিজি পদে টিকে থাকার লক্ষ্যে তিনি নানামুখী তৎপরতা ও দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও জানা যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি রাখে।তথ্যমন্ত্রীর  দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, বিষয়টির প্রতি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

অর্থনীতি

দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশে জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা, বাজেটে সতর্কতার পরামর্শ দিলেন দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0




অপরাধ

বিয়াম ফাউন্ডেশন

বিয়াম ভবনে বিস্ফোরণ ও হত্যাকাণ্ড:পরিকল্পিত নাশকতার অভিযোগ, এক বছরেও থমকে তদন্ত

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

উদ্ভাবিত নতুন জাতের ধান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত উচ্চ ফলনশীল চিকন ধান ‘জিএইউ ধান ৪’: স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ আউশ ধান

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0