Brand logo light
সংবাদ

Iran Threatens Strait of Hormuz Closure

Mojtaba Khamenei Threatens to Close Strait of Hormuz as Iran War Escalates, Oil Tops $100

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
Mojtaba Khamenei
Mojtaba Khamenei

Tehran / Washington / Jerusalem: Iran’s Supreme Leader Ayatollah Mojtaba Khamenei has vowed to continue attacks on Gulf targets and warned that Iran could use the threat of closing the Strait of Hormuz, a key global oil shipping route, as the war with the United States and Israel intensifies.

In his first statement since assuming the role of supreme leader, read on state television on Thursday, Khamenei said Iran would pursue retaliation for those killed in the conflict and “obtain compensation” from its enemies.

“If they refuse, we will take from their assets or destroy them to the same extent,” he said.

Khamenei did not appear on camera during the broadcast, and Israeli officials have suggested he may have been wounded in the war’s opening phase.


Oil Prices Surge Above $100

The escalating conflict has already rattled global energy markets.

Iran’s continued attacks on shipping routes and energy infrastructure in the Arabian Gulf have pushed Brent crude oil prices above $100 per barrel, marking a dramatic surge since the conflict began on 28 February.

At one point earlier this week, prices spiked to nearly $120 per barrel. Analysts say the disruptions could deepen if the Strait of Hormuz is closed.

The narrow waterway connects the Arabian Gulf to the Indian Ocean and handles roughly one-fifth of the world’s oil shipments, making it one of the most strategically important energy routes in the world.


Iran Signals War Will Continue

Iranian President Masoud Pezeshkian suggested that the conflict would not end unless the international community recognizes Iran’s “legitimate rights,” pays reparations and guarantees that Iran will not face further attacks.

According to Iranian officials, Tehran intends to continue targeting energy infrastructure and shipping in the region as leverage against the United States and Israel.


Hezbollah Rockets Hit Northern Israel

Meanwhile, Iran-backed Hezbollah militants fired around 200 rockets from Lebanon toward northern Israel, triggering air-raid sirens across several areas.

Israel responded with another wave of air strikes targeting locations in Tehran and southern Lebanon. Lebanese authorities say at least 11 people were killed in the latest strikes.

Israel’s military has also warned residents in a large area of southern Lebanon to evacuate their homes ahead of potential military operations.

Officials instructed civilians to move north of the Zahrani River, roughly 35 miles (56 km) from the Israeli border.


Massive Displacement in Iran and Lebanon

The humanitarian impact of the war is rapidly escalating.

The UN refugee agency estimates that up to 3.2 million people have been displaced in Iran, many fleeing from Tehran and other major cities toward northern regions and rural areas.

In Lebanon, at least 759,000 people have been internally displaced due to ongoing Israeli strikes and cross-border fighting.


US and Israel Vow to Continue Military Operations

US President Donald Trump said Washington intends to “finish the job,” despite claiming that Iran has already been “virtually destroyed.”

American and Israeli air strikes continue to target Iranian military facilities, missile sites and infrastructure across the country.

At the same time, Iranian officials insist they will not back down.

Iran’s parliamentary speaker Mohammad Bagher Qalibaf warned on social media that any attempt by foreign forces to seize Iranian islands would make the Arabian Gulf “run with the blood of invaders.”


Global Concerns Rising

The intensifying conflict has raised fears of a wider regional war involving multiple actors across the Middle East.

With shipping traffic through the Strait of Hormuz already disrupted and global oil markets on edge, analysts warn that a prolonged conflict could trigger a major energy and economic shock worldwide.

Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

সংবাদ

View more
সাইবার সুরক্ষা আইন
সাইবার সুরক্ষা সংশোধনী : মতপ্রকাশ নিয়ন্ত্রণে সরকারের স্বেচ্ছাচারী ক্ষমতার শঙ্কা, প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

অনলাইন কনটেন্ট অপসারণ, ব্লক ও স্থানান্তরের ক্ষমতা থেকে শুরু করে গুজব, মানহানি ও বুলিংয়ের অভিযোগে কারাদণ্ড—প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধনী আইন নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির আশঙ্কা, অস্পষ্ট আইনি বিধানের সুযোগে সাংবাদিক, সরকারের সমালোচক ও সাধারণ নাগরিকদের হয়রানি এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হতে পারে। ইত্তেহাদ নিউজ, অনলাইন: সাইবার অপরাধ প্রতিরোধ, নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল পরিসরে সুরক্ষা নিশ্চিত করা আধুনিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সেই সুরক্ষার আইনি কাঠামোই যদি নাগরিকের স্বাধীন মতপ্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে প্রশ্ন ওঠে—সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে রাষ্ট্রকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে? বাংলাদেশের প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬’ ঘিরে এখন সেই প্রশ্নই সামনে এসেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে অনলাইনে মতপ্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলো অতিরিক্ত ও স্বেচ্ছাচারী ক্ষমতা পেতে পারে। এর ফলে সরকারের সমালোচক, সাংবাদিক, অধিকারকর্মী এবং সাধারণ নাগরিকদের হয়রানি ও নির্বিচারে আইনি পদক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন ধারা বিশ্লেষণ করে এসব উদ্বেগের কথা জানায়। একই সঙ্গে সংশোধনীটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।   অস্পষ্ট আইনের সুযোগে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ? অ্যামনেস্টির উদ্বেগের অন্যতম জায়গা হলো—প্রস্তাবিত সংশোধনীতে এমন কিছু বিধান রাখা হয়েছে, যেগুলোর ভাষা অস্পষ্ট এবং ব্যাখ্যার পরিসর অত্যন্ত বিস্তৃত। খসড়ায় দেশের অখণ্ডতা বা মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে কিংবা ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরির আশঙ্কা রয়েছে—এমন বিবেচনায় অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলা, ব্লক করা অথবা অন্যত্র স্থানান্তরের ক্ষমতা সরকারি সংস্থাগুলোকে দেওয়ার প্রস্তাব রয়েছে। কিন্তু কোনো বক্তব্য বা কনটেন্টের কারণে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পড়তে পারে—এমন অনুমাননির্ভর ধারণার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে তার অপব্যবহারের আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে কোনো বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য, প্রেক্ষাপট, তথ্যগত ভিত্তি এবং সম্ভাব্য ক্ষতির মাত্রা যথাযথভাবে যাচাই না করে ব্যবস্থা নেওয়া হলে বৈধ সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনও নিয়ন্ত্রণের আওতায় চলে আসতে পারে। এখানেই মূল প্রশ্ন—কোন বক্তব্য জননিরাপত্তার জন্য হুমকি, আর কোনটি সরকারের বা ক্ষমতাসীনদের প্রতি নাগরিকের বৈধ সমালোচনা? আইনের ভাষায় এই সীমারেখা স্পষ্ট না থাকলে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হতে পারে।   গুজব, মানহানি ও বুলিং: দুই থেকে পাঁচ বছর কারাদণ্ডের প্রস্তাব প্রস্তাবিত সংশোধনীর ২৫ ও ২৬ ধারায় গুজব, মানহানি, বুলিং এবং অপতথ্য ছড়ানোকে অপরাধ হিসেবে রাখার প্রস্তাব নিয়েও উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, অপরাধের ধরন অনুসারে এসব ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অ্যামনেস্টির আপত্তি শুধু শাস্তির মাত্রা নিয়ে নয়; বরং অপরাধের সংজ্ঞা ও তার প্রয়োগের ক্ষেত্র নিয়েও। সংস্থাটির মতে, প্রতারণা, ক্ষতি, আতঙ্ক এবং সামাজিক অস্থিরতার মতো বিস্তৃত ধারণার ভিত্তিতে মতপ্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। অথচ কোনো বক্তব্যের কারণে কী ধরনের সুনির্দিষ্ট ও গুরুতর ক্ষতি হয়েছে, তা নির্ধারণের সুস্পষ্ট মানদণ্ড থাকা জরুরি। আইনের ভাষা যদি এমন হয়, যেখানে একই বক্তব্যকে একজন কর্মকর্তা অপরাধ হিসেবে বিবেচনা করতে পারেন, আবার অন্যজন সেটিকে বৈধ মতপ্রকাশ হিসেবে দেখতে পারেন, তাহলে নাগরিকের আইনি নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। বিশেষ করে সাংবাদিকতা, রাজনৈতিক বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশের ক্ষেত্রে এমন অস্পষ্টতা ভীতির পরিবেশ তৈরি করতে পারে।   ব্যক্তিগত বিরোধ মেটানোর হাতিয়ার হওয়ার আশঙ্কা মানহানি, অপমান ও বুলিংয়ের সংজ্ঞাও খসড়ায় যথেষ্ট স্পষ্ট নয় বলে মনে করছে অ্যামনেস্টি। বিশেষ করে ব্যক্তিগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করার মতো বিষয়গুলো যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তা ব্যক্তিভেদে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি করতে পারে। এর ফলে ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের জেরে আইনের অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। বাস্তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করা হলে সেটিকে মানহানি বা অপমান হিসেবে উপস্থাপনের চেষ্টা হতে পারে কি না, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে কোনো অভিযোগ বা সমালোচনা মানেই অপরাধ নয়। আবার মিথ্যা তথ্য দিয়ে কারও সুনাম ক্ষুণ্ণ করাও গ্রহণযোগ্য নয়। এ দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আইনের সংজ্ঞা, প্রমাণের মানদণ্ড এবং বিচারিক পর্যালোচনার সুযোগ স্পষ্ট থাকা প্রয়োজন।   কর্মকর্তাদের দায়মুক্তি: জবাবদিহি কোথায়? প্রস্তাবিত সংশোধনীর আরেকটি বিতর্কিত বিষয় হলো জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের দায়মুক্তির প্রস্তাব। খসড়ায় আইনের অধীনে ‘সরল বিশ্বাসে’ করা কাজের জন্য তাঁদের দায়মুক্তি দেওয়ার বিধান রাখার কথা উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের বিধান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি এবং বিচারের আওতায় আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—কোন কাজকে সরল বিশ্বাসে করা কাজ হিসেবে বিবেচনা করা হবে? কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করলে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তাঁর দায় নির্ধারণের প্রক্রিয়া কী হবে? রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের যুক্তিসংগত সুরক্ষা প্রয়োজন হতে পারে। কিন্তু সেই সুরক্ষা যেন ক্ষমতার অপব্যবহার বা মানবাধিকার লঙ্ঘনের দায় এড়ানোর ঢাল হয়ে না দাঁড়ায়, সেটিও নিশ্চিত করা জরুরি।   ‘সরকারের সমালোচকদের নির্বিচারে গ্রেপ্তারের ঝুঁকি’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেছেন, খসড়া আইনের অস্পষ্ট ভাষা ব্যবহার করে ব্যক্তিগত বিরোধ মেটানো, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারের সমালোচকদের নির্বিচারে গ্রেপ্তার করা হতে পারে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, একটি সাইবার আইন শুধু অপরাধ দমনের হাতিয়ার হলেই চলবে না; একই সঙ্গে নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষার নিশ্চয়তাও দিতে হবে। স্মৃতি সিংয়ের মতে, বাংলাদেশের এমন একটি সাইবার আইন প্রয়োজন, যা নাগরিকদের সুরক্ষা দেবে, তাঁদের কণ্ঠরোধ করবে না। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতাই সাধারণ নিয়ম। এর ওপর বিধিনিষেধ আরোপ ব্যতিক্রম হিসেবে বিবেচিত হওয়া উচিত। কোনো বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে আইনি বৈধতা, যৌক্তিক উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং আনুপাতিকতার শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ শুধু কোনো বক্তব্য বিতর্কিত, অস্বস্তিকর কিংবা সরকারের সমালোচনামূলক—এ কারণে সেটিকে অপরাধ হিসেবে বিবেচনা করার সুযোগ থাকা উচিত নয়।   আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? মতপ্রকাশের স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর অন্যতম মৌলিক অধিকার। নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি বা আইসিসিপিআরের আওতায়ও এ অধিকার সুরক্ষিত। এই চুক্তির আলোকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তা অবশ্যই আইনে নির্দিষ্ট, বৈধ উদ্দেশ্যসংশ্লিষ্ট, প্রয়োজনীয় এবং আনুপাতিক হতে হবে। অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা কিংবা অন্যের অধিকার রক্ষার প্রয়োজন থাকলেও বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে যথাযথ আইনি মানদণ্ড অনুসরণ করতে হবে। অ্যামনেস্টির বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত সংশোধনীর অস্পষ্ট ও অতিব্যাপক বিধানগুলো এসব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।   ডিজিটাল নিরাপত্তা আইন থেকে নতুন সংশোধনী: পুরোনো উদ্বেগের পুনরাবৃত্তি? বাংলাদেশে ডিজিটাল পরিসর নিয়ন্ত্রণে আইন প্রণয়নের ইতিহাসও এ বিতর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং আইনের অপব্যবহারের আশঙ্কা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন প্রণীত হলেও আগের আইনের বিভিন্ন বিধান ও প্রয়োগ নিয়ে উদ্বেগ পুরোপুরি দূর হয়নি বলে মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে মন্তব্য করেছে। প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা অধ্যাদেশ জারি করে। পরে ২০২৬ সালের ১০ এপ্রিল বর্তমান সরকার সেটিকে আইনে পরিণত করে। এখন সেই আইনের সংশোধনী প্রস্তাব ঘিরে নতুন করে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অতীতের অভিজ্ঞতার কারণে নতুন সংশোধনীর প্রতিটি ধারা, ক্ষমতার সীমা এবং জবাবদিহির কাঠামো নিয়ে সতর্ক পর্যালোচনার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।   সংশোধনী প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, প্রস্তাবিত সংশোধনী অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আইনটি প্রণয়ন বা কার্যকর করার উদ্যোগ থেকে সরে আসতে হবে। একই সঙ্গে নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিসহ (আইসিসিপিআর) আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক অঙ্গীকার পূরণের দাবি জানিয়েছে সংস্থাটি।   সাইবার নিরাপত্তা, নাকি মতপ্রকাশ নিয়ন্ত্রণ—মূল প্রশ্ন এখন সেটিই ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ডিজিটাল হয়রানির ঝুঁকিও বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে কার্যকর আইন ও প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই আইনের প্রয়োগ যেন নাগরিকের স্বাধীন মতপ্রকাশ, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত না করে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা অপরাধ নয়; বরং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার অন্যতম মাধ্যম। একইভাবে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা মানে অপরাধ, প্রতারণা কিংবা বিদ্বেষ ছড়ানোর অবাধ অনুমতি নয়। প্রয়োজন এমন একটি আইনি কাঠামো, যেখানে অপরাধের সুস্পষ্ট সংজ্ঞা থাকবে, ক্ষমতার অপব্যবহার ঠেকানোর ব্যবস্থা থাকবে এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রস্তাবিত সংশোধনী ঘিরে অ্যামনেস্টির সতর্কবার্তা তাই কেবল একটি আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি নয়; বরং ডিজিটাল বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা, নাগরিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার সীমারেখা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ পর্যন্ত সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে নাগরিকের কণ্ঠস্বর সীমিত হবে, নাকি নিরাপদ ডিজিটাল পরিসরের পাশাপাশি স্বাধীন মতপ্রকাশের অধিকারও সুরক্ষিত থাকবে—সেই প্রশ্নের উত্তর নির্ভর করবে আইনের ভাষা, প্রয়োগের স্বচ্ছতা এবং জবাবদিহির নিশ্চয়তার ওপর।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬ 0

ইয়েমেনে বড় সামরিক অভিযানের দাবি হুতির, ৭১০০ বর্গকিলোমিটার নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা

সৌদি আরবের রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ফিলিপাইনে ছয় বিদেশিকে বহনকারী বিমান বিধ্বস্তের খবর মিথ্যা, নিরাপদে অবতরণ

ইসরায়েলের ২৬তম পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, নারী সদস্য বেড়ে ৩৩

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  নতুন পার্লামেন্টে আসছেন সাবেক সেনা কর্মকর্তা, যুদ্ধের অভিজ্ঞতায় আলোচিত ব্যক্তিত্ব এবং বিতর্কিত রাজনৈতিক সহযোগীরা। সবচেয়ে কম বয়সী সদস্যের বয়স ২৪, আর সবচেয়ে বয়স্ক সদস্যের বয়স হতে যাচ্ছে ৭৯ বছর। ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাঁদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। নতুন এই পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বও আগের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে নারী সদস্য থাকছেন ৩৩ জন, যা ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম নেসেটের তুলনায় চারজন বেশি। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় জেরুজালেমে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর তথ্য অনুযায়ী, নতুন পার্লামেন্টে যেমন অভিজ্ঞ রাজনীতিকদের উপস্থিতি থাকছে, তেমনি যুক্ত হচ্ছেন একাধিক নতুন ও আলোচিত ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য এবং বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। নতুন মুখের সংখ্যায় এগিয়ে ইয়াশার পার্টি নতুন পার্লামেন্টে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টিতে। দলটির ২১টি আসনের মধ্যে ১৫টিতেই আসছেন নতুন সদস্য। এ পরিবর্তন দলটির সংসদীয় প্রতিনিধিত্বে নতুন প্রজন্ম ও নতুন রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে নতুন নেসেটের সবচেয়ে বয়স্ক সদস্য হচ্ছেন লিকুদ পার্টির হাইম কাটজ। আগামী মাসে তাঁর বয়স হবে ৭৯ বছর। সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে পার্লামেন্টে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিয়াখাদ পার্টির ইয়োনাতান শালেভ। তাঁর বয়স মাত্র ২৪ বছর। এর মধ্য দিয়ে ইসরায়েলের সংসদীয় ইতিহাসে সবচেয়ে কম বয়সী সদস্য হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ১৯৫৯ সাল থেকে অক্ষত থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙবেন শালেভ। নেসেটে দীর্ঘ অভিজ্ঞতার মুখ নেতানিয়াহু নতুন পার্লামেন্টে সবচেয়ে দীর্ঘ সময়ের সদস্য হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৮৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময়ে মোট ৩৫ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কারণে নতুন নেসেটেও তাঁর উপস্থিতি বিশেষভাবে আলোচিত। আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা নোয়াম তিবন নতুন সদস্যদের মধ্যে অন্যতম আলোচিত নাম বিয়াখাদ পার্টির নোয়াম তিবন। ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন ব্যক্তিগত উদ্যোগে উদ্ধার অভিযানে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিবন। ওই দিন গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুতজে আটকা পড়েছিলেন তাঁর ছেলে, হারেৎজ পত্রিকার সাংবাদিক আমির তিবন এবং তাঁর পরিবার। পরিবারকে উদ্ধারে একাই সেখানে অভিযান চালান সাবেক এই সামরিক কর্মকর্তা। সেই ঘটনার পর থেকেই ইসরায়েলি জনপরিসরে তাঁর নাম আলোচিত হয়ে ওঠে। এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে পার্লামেন্টে এলিশা মাদান নতুন সদস্যদের মধ্যে রয়েছেন লিকুদ পার্টির এলিশা মাদান। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য। ২০২৪ সালে গাজায় যুদ্ধ চলাকালে একটি বিস্ফোরণে তিনি দুই পা হারান। যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে এবার সংসদীয় রাজনীতিতে যুক্ত হচ্ছেন মাদান। তাঁর পার্লামেন্টে প্রবেশ ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়টিকেও সামনে এনেছে। অপহরণ ও বন্দিদশার পারিবারিক অভিজ্ঞতা ইসরায়েল বেইতেনু পার্টির নতুন সদস্য শ্যারন শারাবির পারিবারিক অভিজ্ঞতাও আলোচনায় রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় তাঁর ভাই ইয়োসি শারাবিকে অপহরণ করা হয়। পরে বন্দিদশায় তাঁর মৃত্যু হয়। শ্যারনের আরেক ভাই এলি শারাবি প্রায় ৫০০ দিন গাজায় বন্দি ছিলেন। একই সময়ে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে বেরি কিবুতজে হত্যা করা হয়েছিল। পরিবারের এই মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে এবার নেসেটে প্রবেশ করছেন শ্যারন শারাবি। নিহত সেনা কর্মকর্তার মায়ের সংসদে প্রবেশ ইয়াশার পার্টির নতুন সদস্য শিরা শাপিরোও আলোচনায় রয়েছেন তাঁর পারিবারিক পরিচয়ের কারণে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা আনার শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় একটি সড়কের পাশে অবস্থিত বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন আনার। হামলাকারীদের ছোড়া একাধিক গ্রেনেড প্রতিহত করার পর তিনি নিহত হন। ছেলের সেই সাহসিকতার ঘটনা ইসরায়েলে ব্যাপক আলোচিত হয়েছিল। এবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাঁর মা শিরা শাপিরো। বিতর্কের কেন্দ্রে লিকুদ পার্টির জ্যাকব বারদুগো নতুন পার্লামেন্টে যেমন যুদ্ধের অভিজ্ঞতায় আলোচিত ব্যক্তিরা আসছেন, তেমনি রয়েছেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বও। তাঁদের একজন লিকুদ পার্টির জ্যাকব বারদুগো। দীর্ঘদিন ধরে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ডানপন্থী রেডিও উপস্থাপক হওয়ার পাশাপাশি সরকারপন্থী চ্যানেল ১৪-এর ভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন সংসদ সদস্য তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও তুলেছিলেন। এসব অভিযোগ ও বিতর্কের মধ্যেই নতুন সংসদ সদস্য হিসেবে নেসেটে প্রবেশ করতে যাচ্ছেন বারদুগো। বেন গভিরের ঘনিষ্ঠ সহযোগীও হচ্ছেন সংসদ সদস্য বিতর্কিত নতুন সদস্যদের আরেকজন উতজমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যান। তিনি দলটির নেতা ইতামার বেন গভিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বসতি স্থাপনকারী তরুণদের উগ্রপন্থী গোষ্ঠী হিসেবে পরিচিত ‘হিলটপ ইয়ুথ’-এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অতীতে তাঁকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একাধিকবার তদন্ত করেছে। এ ছাড়া পশ্চিম তীরে প্রবেশ ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী তাঁর বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞাও জারি করেছিল। এমন বিতর্কিত অতীত নিয়েই এবার পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন ডরফম্যান। নতুন নেসেটে কী ধরনের পরিবর্তন আসছে? ৪৬ জন নতুন সদস্যের অন্তর্ভুক্তি, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সংসদে প্রবেশ—সব মিলিয়ে ইসরায়েলের ২৬তম নেসেটে দৃশ্যমান পরিবর্তন আসছে। নতুন সদস্যদের পরিচয় বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় বিশেষভাবে সামনে আসে। একদিকে রয়েছেন সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি ও ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা। অন্যদিকে রয়েছেন ডানপন্থী রাজনৈতিক বলয়ের আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্বরা। তবে নতুন সদস্যদের এই বৈচিত্র্য ইসরায়েলের রাজনৈতিক অবস্থান বা নীতিনির্ধারণে কতটা পরিবর্তন আনবে, তা নির্ভর করবে সংসদে তাঁদের ভূমিকা, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। ১২০ সদস্যের নতুন এই নেসেটে তাই শুধু নতুন মুখের আগমন নয়, বরং ইসরায়েলের সাম্প্রতিক রাজনৈতিক, সামরিক ও সামাজিক বাস্তবতারও প্রতিফলন দেখা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬ 0

রিয়াদের উত্তরে ৩ ড্রোন ধ্বংসের দাবি, নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: প্রাণ গেল দুই বাংলাদেশির

Etihad Airways pic

travel advice issued by Emirates, flydubai and Etihad for summer

Etihad news en
Etihad, Qatar Airways to resume Kuwait and Bahrain flights

etihad news,online :  Etihad Airways and Qatar Airways to resume flights to Kuwait and Bahrain from Saturday, August 8, as Gulf airlines continue restoring regional services following weeks of disruption caused by heightened security concerns and airspace restrictions. Etihad Airways said it would restart scheduled passenger services to Kuwait International Airport (KWI) after a suspension of nearly three weeks and Bahrain International Airport (BAH). According to the airline’s flight schedule, Flight EY653 to Kuwait is scheduled to leave at 8:25 a.m. UAE time on Saturday and Flight EY643 to Bahrain will depart Abu Dhabi at 3:40 p.m. UAE time. The Abu Dhabi-based carrier had suspended flights to both destinations in mid-July, citing operational reasons amid escalating regional tensions. The disruption followed security incidents that affected air travel across parts of the Gulf. Etihad’s Bahrain services were suspended from July 16 after an aircraft heading to Manama was forced to return to Abu Dhabi following the temporary closure of Bahrain’s airspace. The return flight from Bahrain to Abu Dhabi was also cancelled. Flights to Kuwait were suspended during the same period as regional developments led to widespread disruptions in aviation services. Meanwhile, Qatar Airways announced the resumption of flights to Kuwait and Bahrain, and Erbil from August 8, restoring connectivity to key destinations across the Gulf and the wider region. The Doha-based airline said scheduled services to Kuwait International Airport (KWI), Bahrain International Airport (BAH), and Erbil International Airport (EBL) would restart as part of efforts to rebuild its regional network. The return of services is expected to provide more travel options for passengers travelling for business, tourism and family visits as regional aviation operations gradually return to normal. Passengers of both airlines have been advised to check the latest flight schedules and travel updates before travelling, as timings may be subject to change. While Etihad and Qatar Airways are restoring services, some airlines had maintained operations throughout the disruption. Regional carriers including flydubai and Air Arabia continued daily flights to Kuwait and Bahrain, while Emirates remains suspended on both routes, according to its latest flight information.

নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২৬ 0

ভারত সীমান্তে পাকিস্তানের ২৫০ এসএইচ-১৫ কামান মোতায়েনের দাবি

ইরানের হামলার নিন্দায় সৌদি-কুয়েত

ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা সৌদি আরব ও কুয়েতের: আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বৈদেশিক সহায়তা কমায় বিপন্ন মানবিক সুরক্ষা: জরুরি সহায়তা হারিয়েছেন অন্তত ১০ লাখ নারী ও কিশোরী

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0