ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সরকারি উন্নয়নকাজের বাস্তব অগ্রগতি, বিল পরিশোধ, দরপত্র প্রক্রিয়া এবং দাপ্তরিক স্বচ্ছতা নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় নাগরিকেরা। এসব অভিযোগের মধ্যে রয়েছে মাঠপর্যায়ে দৃশ্যমান কাজ না থাকলেও কাগজে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন, কমিশন ছাড়া ঠিকাদারদের পাওনা আটকে রাখা এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ। এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ২৪ জন ঠিকাদার। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রকল্পের মূল নথি, পরিমাপ বই, বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং বাস্তব কাজের অগ্রগতি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। কমিশন ছাড়া বিল নয়—ঠিকাদারদের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়কে ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিল পরিশোধ নিয়ে। অভিযোগকারীদের দাবি, কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক হলেও নির্বাহী প্রকৌশলীর চাহিদা অনুযায়ী নির্ধারিত হারে কমিশন না দিলে বিলের ফাইল আটকে রাখা হয়। এমনকি কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরও পাওনা টাকা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ঠিকাদারদের। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রকল্পে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও দাপ্তরিক কাগজপত্রে কাজের অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। কাজের জামানতের টাকা ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ করেছেন ঠিকাদাররা। প্রতিশোধমূলক হয়রানির আশঙ্কায় কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের বক্তব্য দিয়েছেন। আরও পড়ুন: বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পুকুরচুরির অভিযোগ এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার রাসেল (ছদ্মনাম) নামে এক ঠিকাদারের ভাষ্য, কাজের মান শতভাগ ঠিক থাকলেও নির্ধারিত কমিশন না দিলে ফাইলে স্বাক্ষর হয় না। তাঁর অভিযোগ, ঠিকাদাররা এখন নির্বাহী প্রকৌশলীর কাছে কার্যত জিম্মি। আরিফ (ছদ্মনাম) নামে আরেক ঠিকাদার বলেন, পরিচয় প্রকাশ পেলে চলমান প্রকল্পের বিল আটকে দেওয়া হতে পারে। সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কাও রয়েছে। এ কারণে বাধ্য হয়েই নাম গোপন রেখে প্রতিবাদ করছেন তাঁরা। অভিযোগকারীদের প্রশ্ন, সরকারি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের পাওনা বিল কি ব্যক্তিগত সন্তুষ্টি কিংবা কমিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে? দাপ্তরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন, হাজিরা খাতায় অনুপস্থিতির তথ্য শুধু আর্থিক অনিয়ম নয়, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ে সরেজমিনে গিয়ে মাত্র চার-পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়। দপ্তরের উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৫ জন। তাঁদের মধ্যে ১১ জন মাঠপর্যায়ে এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন। হাজিরা খাতা পর্যালোচনায় কয়েকজন প্রকৌশলীর একাধিক কার্যদিবস অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানের চার-পাঁচ কার্যদিবস, মো. আবির হাসানের দুই দিন, মো. আফজাল হোসেনের পাঁচ দিন এবং উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবার দুই দিন করে অনুপস্থিতির তথ্য উল্লেখ রয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বক্তব্যও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে, আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার কথা বলেন। প্রশ্ন উঠেছে, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের হিসাব কি যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে? মাঠপর্যায়ের দায়িত্বের নামে দাপ্তরিক জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে। মানববন্ধনে বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ অভিযোগের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মোমেন সিকদার এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময় আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেন এবং তাঁদের হুমকি দেন। মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারদের কাজ দেন এবং কমিশন ছাড়া বিলে স্বাক্ষর করেন না। জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবও কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। চার কোটি টাকার কাজের বিল নিয়ে বিতর্ক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মেসার্স কবির এন্টারপ্রাইজ ৩ কোটি ২২ লাখ টাকা এবং মেসার্স খান ট্রেডিং ৭৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪ কোটি টাকার সংস্কারকাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির বকেয়া বিল আটকে রেখে অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার এবং পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো হলো—মাদার কনস্ট্রাকশন, কে পি বিল্ডার্স, পিপন কনস্ট্রাকশন, ওয়ারিসা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও আরিফ বিল্ডার্স। এ প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিলের নথি এবং অর্থ ছাড়ের হিসাব পর্যালোচনা করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। ১ কোটি ৩৭ লাখ টাকার কাজ নিয়েও প্রশ্ন গত ৭ অক্টোবর ২০২৬ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি কাজ মেসার্স মাদার কনস্ট্রাকশনকে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে অস্পষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েলের সংশ্লিষ্টতার অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীরা বলছেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং দরপত্রের যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের দরপত্র নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, মেসার্স মোমেন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বণ্টন ও দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। এখানে মূল প্রশ্ন হলো, সরকারি ক্রয়বিধি অনুসরণ করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে, নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবেই দরপত্র প্রক্রিয়া পরিচালিত হয়েছে? ২৪ ঠিকাদারের অভিযোগ, ফারুক হোসেনের জিডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর ঠিকাদার ফারুক হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেন নির্বাহী প্রকৌশলী। এর পরদিন ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেন ফারুক হোসেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। জাহিদ (ছদ্মনাম) নামে এক ঠিকাদার বলেন, সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। একটি সরকারি দপ্তরের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। দুদকের কাছে যেসব বিষয়ে তদন্ত দাবি শুধু ঠিকাদারদের অভিযোগেই সীমাবদ্ধ নেই বিষয়টি। স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে রয়েছে— নির্বাহী প্রকৌশলীর নিয়োগপ্রক্রিয়া এবং পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও অন্যান্য সম্পদ অর্জনের অভিযোগ। ঠিকাদারি কাজের বিল পরিশোধে কমিশন বাণিজ্য। ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ। টেন্ডার নিয়ন্ত্রণ এবং ঠিকাদারি ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ। মানববন্ধনে বাধা, হামলা ও হুমকির অভিযোগ। অভিযোগকারীদের মতে, এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে শুধু মৌখিক বক্তব্যের ওপর নির্ভর না করে আর্থিক ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ব্যাংক লেনদেন, জমি ও ফ্ল্যাটের দলিল, গাড়ির মালিকানা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা অনুসন্ধান করা জরুরি। সরকারি রেস্ট হাউস থেকে প্রকল্পের বিল—জবাবদিহি কোথায়? একটি সরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব শুধু প্রকল্প বাস্তবায়ন ও বিল অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, ঠিকাদারদের ন্যায্য পাওনা পরিশোধ এবং দাপ্তরিক স্বচ্ছতা বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ। কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলো সরকারি প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে মাঠপর্যায়ের বাস্তব কাজের সঙ্গে কাগজে দেখানো অগ্রগতির মিল রয়েছে কি না, কাজের পরিমাপ অনুযায়ী বিল দেওয়া হয়েছে কি না এবং দরপত্রে প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা হয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখে। অভিযোগের পর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ না দিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে এড়িয়ে যাওয়ার অভিযোগও স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি করেছে। অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর এতসব অভিযোগের বিষয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তদন্তেই বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে এখন প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও নথিনির্ভর তদন্ত। এ ক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মূল নথি, প্রকল্পের প্রাক্কলন, কার্যাদেশ, পরিমাপ বই (এমবি বুক), কাজের অগ্রগতি প্রতিবেদন, ঠিকাদারদের বিল-ভাউচার, ব্যাংক লেনদেন এবং দরপত্রের নথি পর্যালোচনা করা জরুরি। একই সঙ্গে সরেজমিনে প্রকল্পের কাজের পরিমাণ ও মান যাচাই, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা অনুসন্ধান করা প্রয়োজন। সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন দ্রুত তদন্ত শুরু করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করুক। সরকারি অর্থের অপচয় বা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সরল—সরকারি বরাদ্দের অর্থে মাঠপর্যায়ে কতটুকু কাজ হয়েছে, আর কাগজে-কলমে কতটুকু দেখানো হয়েছে? ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, দুদকে আবেদন, মানববন্ধন, হাজিরা খাতার তথ্য এবং প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ তদন্তই পারে এই প্রশ্নের জবাব দিতে। সরকারি অর্থ জনগণের। সেই অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মামুনুর রশীদ নোমানী | বরিশাল অফিস: বরিশাল নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের পর নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পরিষ্কার, সুপেয় পানির সংকট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। দীর্ঘদিনের নাগরিক সমস্যায় জর্জরিত বরিশালকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে তাঁর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারন মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের মতে, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে। ২০২৬ সালের ১৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বিলকিস আক্তার জাহান শিরিন। সে হিসাবে অক্টোবরের মাঝামাঝি তাঁর দায়িত্ব পালনের সময়কাল সাত মাসের কাছাকাছি। দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন উদ্যোগ, রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছেন। দখলমুক্ত ফুটপাত ও সড়ক: স্বস্তি ফেরানোর উদ্যোগ: বরিশাল নগরীর দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে সড়ক ও ফুটপাত দখল, যানজট এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা। এসব সমস্যা মোকাবিলায় বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন। হাতেম আলী কলেজ চৌমাথা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এসব অভিযানের লক্ষ্য শুধু ফুটপাত খালি করা নয়; পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানবাহনের গতি স্বাভাবিক রাখা এবং নগরীর বাণিজ্যিক এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ: বরিশালের নাগরিক দুর্ভোগের অন্যতম কারণ জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হওয়া, ড্রেনের সক্ষমতা কমে যাওয়া এবং খাল ও জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন এলাকায় ভোগান্তি তৈরি হয়। এই সমস্যা মোকাবিলায় নগরীর খাল এবং গুচ্ছগ্রাম এলাকাসহ বিভিন্ন স্থানে খাল, জলাশয় ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের উদ্দেশ্য পানি প্রবাহ স্বাভাবিক করা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা। প্রশাসক শিরিনের ভবিষ্যৎ পরিকল্পনায় নগরীর ২২টি প্রাকৃতিক খাল সংস্কার ও খনন, সীমানা নির্ধারণ এবং খালের দুই পাড় সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতির পাশাপাশি নগরীর পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে। সুপেয় পানির সংকট নিরসন'র উদ্যোগ নগরবাসীর সুপেয় পানির সংকট নিরসন প্রশাসক শিরিনের উন্নয়ন পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে প্রায় আট কোটি টাকা বরাদ্দে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মেরামত ও সচল করার উদ্যোগ নেয়া হয়েছে।পানি শোধনাগারটি চালু করা হলে নগরীর পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে। কীর্তনখোলা নদীর তীরের সড়ক ও নগর অবকাঠামো বরিশালের যোগাযোগব্যবস্থা ও নগর সৌন্দর্য বাড়াতে কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন অসম্পূর্ণ সড়কের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান রাস্তা প্রশস্ত করা এবং বিভিন্ন সংযোগ সড়কের উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর অভ্যন্তরীণ যোগাযোগ সহজ হবে। এবং গুরুত্বপূর্ণ সড়কের ওপর যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে। নগর উন্নয়নের সুফল টেকসই করতে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সড়ক, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও জনপরিসরের উন্নয়নকে সমন্বিতভাবে করে যাচ্ছেন শিরিন। কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন: নগর উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মসংস্থান। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসক শিরিনের উদ্যোগের মধ্যে হকারদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিত স্টল নির্মাণ, নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ এবং নাগরিক চলাচলের পথ উন্মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য নিরাপদ ও পরিকল্পিত ব্যবসার স্থান তৈরি করা গেলে তা নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড: নগরীর তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডের ইউসেপ স্কুল মাঠ পরিষ্কার করে শিশুদের খেলাধুলার উপযোগী করা হয়েছে। খেলাধুলার সুযোগ বাড়ানো তরুণদের সুস্থ বিনোদন, সামাজিক সম্পৃক্ততা এবং শারীরিক সক্ষমতা বিকাশে ভূমিকা রাখবে। বিশেষ করে নগরীর যেসব এলাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই, সেখানে বিদ্যমান মাঠ সংরক্ষণ ও উন্নয়ন গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান: প্রশাসনিক সংস্কৃতিতে নতুন বার্তা: প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্নতা কর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়ার উদ্যোগ নেন। এর মধ্য দিয়ে নগর পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত কর্মীদের অবদানকে সম্মান জানানোর একটি প্রতীকী বার্তা দেওয়া হয়েছে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্য অনেকাংশেই নির্ভর করে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের ওপর। তাঁদের কাজের পরিবেশ, নিরাপত্তা সরঞ্জাম, নিয়মিত বেতন-ভাতা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে কাজ করে যাচ্ছেন প্রশাসক শিরিন। তাই সম্মান প্রদর্শনের পাশাপাশি কর্মীদের বাস্তব কর্মপরিবেশ উন্নয়ন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহন করেছেন তিনি। প্রশাসক শিরিনের রাজনৈতিক ও পেশাগত পরিচয়: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । বরিশালে জন্ম নেওয়া শিরিনের বাবা নাসির আহমেদ এবং মা জাহানারা বেগম। তিনি বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ব্রজমোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং বরিশাল ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। পাশাপাশি বরিশাল সিটি কলেজে প্রায় ১০ বছর অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন । ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত শিরিন ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন এবং ২০১১ সালে বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর সংসদ সদস্যপদের মেয়াদ ছিল ১ অক্টোবর ২০০১ থেকে ২৯ অক্টোবর ২০০৬ পর্যন্ত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন । বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে শিরিন হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে বরিশালে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে। তবে রাজনৈতিক সমর্থন ও সাংগঠনিক অবস্থানের বাইরে নগর প্রশাসক হিসেবে তাঁর সাফল্যের প্রধান মাপকাঠি নাগরিক সেবার মান, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং সব শ্রেণির মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আধুনিক নগরীর পরিকল্পনা: সামনে পাঁচটি বড় লক্ষ্য প্রশাসক শিরিনের ভবিষ্যৎ পরিকল্পনায় বরিশালকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন তিনি।। এসব পরিকল্পনার বাস্তবায়ন নগরীর দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ১. ২২টি খালের সংস্কার ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান: নগরীর প্রাকৃতিক খালগুলো চিহ্নিত করা, সীমানা নির্ধারণ, খনন এবং দুই পাড় সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার সমন্বয় করা গেলে পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়বে। ২. যানজট নিয়ন্ত্রণ ও সড়কব্যবস্থার আধুনিকায়ন গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন সড়কসহ সংযোগ সড়কগুলোর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদি সুফলের জন্য যানবাহন চলাচল, পথচারী নিরাপত্তা ও পার্কিং ব্যবস্থাকেও পরিকল্পনার আওতায় আসবে। ৩. শতভাগ নিরাপদ পানি ও উন্নত ড্রেনেজ প্রতিটি ওয়ার্ডে পরিশোধিত পানি সরবরাহ এবং নতুন ও বর্ধিত এলাকাগুলোতে উন্নত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪. আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পার্ক কীর্তনখোলা নদী ও নগরীর পরিবেশ রক্ষায় বর্জ্য শোধনব্যবস্থা আধুনিকায়ন, ময়লা ফেলার স্থান উন্নত করা এবং নদীর তীর ঘেঁষে পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র ও পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা এবং নদীর স্বাভাবিক পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হবে। ৫. ডিজিটাল নাগরিক সেবা ও জবাবদিহি ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সিটি করপোরেশনের নাগরিক সেবা ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমবে। বরিশাল নগরীর উন্নয়নে প্রশাসক শিরিনের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নাগরিক সমস্যার গুরুত্বপূর্ণ ফুটপাত দখলমুক্ত করা, খাল ও ড্রেন পরিষ্কার, সুপেয় পানির সংকট নিরসন এবং সড়ক উন্নয়নের মতো বিষয়গুলো নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হবে। বরিশালকে আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য অর্জনে প্রশাসক শিরিনের সামনে তাই একদিকে রয়েছে চলমান উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ, অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, অর্থায়ন, রক্ষণাবেক্ষণ এবং নাগরিক প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের (এনএসআই) নতুন কার্যালয় ভবন নির্মাণের কাজ চলছে। প্রায় ১০ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নগরীর কাশিপুর এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পটি। স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন তহবিলের (জিওবি) অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবনটি প্রাথমিকভাবে এনএসআই’র বরিশাল সাব-স্টেশন হিসেবে ব্যবহৃত হবে। পাঁচতলা বিশিষ্ট মূল ভবনের পাশাপাশি নির্মাণ করা হবে দুইতলা গ্যারেজ-কাম-ব্যারাক ভবনও। বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, বর্তমানে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা সংস্থার কার্যক্রম আরও সমন্বিত ও আধুনিক করতে এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতুটি দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সেতুটির নির্মাণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া এবং ব্যয় বৃদ্ধির পেছনে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে এসেছে। এই সেতুর উদ্বোধনের সঙ্গে সঙ্গে সামনে এসেছে এক দীর্ঘ বিতর্কিত নির্মাণ ইতিহাস—যেখানে রয়েছে সময়ক্ষেপণ, ব্যয় বৃদ্ধি এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ। সরকারি উন্নয়ন প্রকল্প হিসেবে এটি স্থানীয় জনগণের জন্য আশার প্রতীক হওয়ার কথা থাকলেও, বাস্তবে এটি হয়ে উঠেছে প্রশ্নবিদ্ধ বাস্তবায়নের একটি উদাহরণ। নির্মাণ ব্যয় ও সময় বৃদ্ধি প্রাথমিক ও চূড়ান্ত ব্যয়: ২০১৭ সালে যখন প্রকল্পটি অনুমোদিত হয়, তখন এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫৭ কোটি ৬২ লাখ টাকা । তবে কাজ শেষ হতে হতে এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা, যা মূল বাজেটের চেয়ে প্রায় ৩৪ কোটি টাকা বেশি । সময়ক্ষেপণ: ৩ বছরের মধ্যে (২০১৮-২০২১) কাজ শেষ হওয়ার কথা থাকলেও এটি সম্পন্ন করতে প্রায় ৯ বছর সময় লেগেছে । সেতু নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ও জটিলতা : ভুল নকশা ও উচ্চতা সংক্রান্ত জটিলতা: বিআইডব্লিউটিএ-এর নিয়ম অনুযায়ী সেতুর উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় মাঝপথে দেড় বছর কাজ বন্ধ থাকে । পরবর্তীতে নকশা পরিবর্তন করে উচ্চতা বাড়াতে গিয়ে প্রকল্পের ব্যয় ও সময় উভয়ই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় । বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপ-এর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও চরম গাফিলতির অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে। মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং নকশা পরিবর্তনের সুযোগ নিয়ে কাজ দীর্ঘায়িত করার মাধ্যমে প্রকল্পের ব্যয় কয়েকগুণ বাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। টাইমলাইন: কাগজে পরিকল্পনা বনাম বাস্তবতা বছর পরিকল্পনা বাস্তব অগ্রগতি ২০১৭ প্রকল্প অনুমোদন প্রাথমিক ব্যয় ৫৭.৬২ কোটি টাকা ২০১৮ কাজ শুরু ধীরগতির সূচনা ২০২১ নির্ধারিত সমাপ্তি কাজ অসম্পূর্ণ ২০২২–২০২৪ সংশোধিত সময়সীমা বারবার স্থগিত ২০২৬ প্রকল্প শেষ ও উদ্বোধন চূড়ান্ত ব্যয় ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা অনুসন্ধান: একটি সেতু, বহু প্রশ্ন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু—যা ২০২৬ সালের ১৭ মার্চ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে—শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি এখন একটি বিতর্কিত উন্নয়ন মডেলের উদাহরণ। সরকারি নথি, স্থানীয় সূত্র এবং প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রকল্পটি শুরু থেকেই পরিকল্পনা, বাস্তবায়ন এবং তদারকির ক্ষেত্রে গুরুতর দুর্বলতায় ভুগেছে। এর ফল—সময় তিনগুণ, ব্যয় প্রায় দ্বিগুণ, এবং জনভোগান্তি দীর্ঘমেয়াদি। ব্যয় বিশ্লেষণ: কোথায় গেল অতিরিক্ত ৩৪ কোটি? প্রাথমিক ব্যয়: ৫৭ কোটি ৬২ লাখ টাকা চূড়ান্ত ব্যয়: ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা বৃদ্ধি: প্রায় ৩৪ কোটি টাকা সম্ভাব্য কারণ (সরকারি যুক্তি অনুযায়ী): নকশা পরিবর্তন নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সময় বৃদ্ধি অনুসন্ধানে উঠে আসা প্রশ্ন: নকশা পরিবর্তন কেন শুরুতেই শনাক্ত হয়নি? বিলম্বজনিত অতিরিক্ত ব্যয় কি নিয়ন্ত্রিত ছিল? প্রকল্প সংশোধনে কারা অনুমোদন দিয়েছে? অর্থনীতিবিদদের মতে, “এই ধরনের ব্যয় বৃদ্ধি সাধারণত প্রকল্প তদারকির দুর্বলতা বা ইচ্ছাকৃত অপচয়ের ইঙ্গিত দেয়।” নকশাগত ত্রুটি: পরিকল্পনার কেন্দ্রে ব্যর্থতা প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতা ছিল সেতুর উচ্চতা নির্ধারণে ভুল। কী ঘটেছিল? নদীপথে চলাচলকারী নৌযানের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স রাখা হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপত্তি জানায় প্রায় দেড় বছর কাজ বন্ধ থাকে ফলাফল: পুনরায় নকশা প্রণয়ন অতিরিক্ত নির্মাণ ব্যয় প্রকল্প বিলম্ব প্রশ্ন উঠেছে—ডিজাইন যাচাই প্রক্রিয়ায় কোন সংস্থা দায়িত্বে ছিল এবং তারা কেন ব্যর্থ হলো? ধীরগতির নির্মাণ: কৌশল নাকি ব্যর্থতা? স্থানীয় পর্যবেক্ষণ অনুযায়ী— দীর্ঘ সময় কাজ বন্ধ বা আংশিক চালু ছিল শ্রমিক ও যন্ত্রপাতির উপস্থিতি অনিয়মিত ছিল এটি ইচ্ছাকৃত বিলম্ব কিনা, তা তদন্তের দাবি রাখে। প্রকল্প মেয়াদ বাড়ানো: প্রশাসনিক দুর্বলতা? প্রকল্পটি অন্তত কয়েক দফা সময় বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হলো— প্রতিটি সময় বৃদ্ধি কি প্রকৃত অগ্রগতির ভিত্তিতে ছিল? নাকি রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছিল? দায় কার? এই প্রকল্পে অন্তত চারটি স্তরে জবাবদিহিতার প্রশ্ন ওঠে— ১. পরিকল্পনা সংস্থা – নকশা অনুমোদনে ব্যর্থতা ২. বাস্তবায়ন সংস্থা – তদারকির ঘাটতি ৩. ঠিকাদার – কাজের গতি ও মান ৪. প্রশাসন – সময় ও ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপের প্রধান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: মেয়াদ বাড়ানো: প্রকল্পের কাজ ২০১৮ সালে শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপ কাজ ফেলে রাখে । পরবর্তীতে রাজনৈতিক প্রভাবে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়। ব্যয় বৃদ্ধি: কাজ শেষ করতে দেরি হওয়ায় এবং নতুন নতুন অজুহাতে বাজেট সংশোধনের মাধ্যমে প্রাথমিক ব্যয় ৫৭ কোটি ৬২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা করা হয় । অভিযোগ রয়েছে যে, এই অতিরিক্ত বরাদ্দের একটি বড় অংশই অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। ২. ভুল নকশায় কাজ শুরু ভুল উচ্চতা: সেতুটির উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএ-এর আপত্তির পরও ভুল নকশায় কাজ শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয় । এই জটিলতার কারণে মাঝপথে কাজ বন্ধ থাকায় কয়েক লাখ মানুষ বছরের পর বছর ফেরি,ট্রলার ও নৌকায় পারাপার হতে বাধ্য হয়েছে । অর্ধসমাপ্ত কাজ: সেতুর মূল কাঠামো অনেক আগেই দাঁড়িয়ে গেলেও সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণে প্রতিষ্ঠানটি বছরের পর বছর গড়িমসি করেছে ।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় । ৩. অন্যান্য অভিযোগ কালো তালিকাভুক্তির সম্ভাবনা: সরকারি বিভিন্ন কাজে এম খান গ্রুপের মালিক মাহফুজ খানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতীতেও তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । শ্রমিক ও স্থানীয়দের পাওনা: কাজ চলাকালীন সময়ে স্থানীয় শ্রমিকদের মজুরি ও মালামাল সরবরাহকারীদের টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে । এম খান গ্রুপের মালিক মাহফুজ খান তৎকালীন রাজনৈতিক নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে এই প্রকল্পের বাজেট বৃদ্ধি ও সময়ক্ষেপণ করেছেন। বর্তমানে সেতুটি চালু হলেও এই দীর্ঘসূত্রিতা ও দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি: স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপ-এর মালিক মাহফুজ খান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছেন । অভিযোগ রয়েছে যে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার মেয়াদ বাড়ানো হয়েছে এবং নিম্নমানের কাজের বিষয়েও বিভিন্ন সময়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন । সংযোগ সড়কের অভাব: সেতুর মূল কাজ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় সাধারণ মানুষকে মই বা সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও দুর্নীতির অভিযোগ ওঠে । বরিশালের রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতুর কাজ শেষ হয়েছে প্রায় নয় বছর পর। মঙ্গলবার ( ১৭ মার্চ) দুপুরের দিকে উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সেতুর উদ্ধোধন করেন। সেতু নির্মাণে লেগেছে ৯ বছর: সেতু নির্মাণে লেগেছে ৯ বছর।২০১৭ সালে প্রায় ৫৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি প্রকল্প হিসেবে সেতুটি অনুমোদন পায়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। শুরুতেই উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। তাদের দাবি ছিল, নদীপথ সচল রাখতে সেতুর উচ্চতা আরও বাড়াতে হবে। প্রথম নকশায় সেতুর মাঝ বরাবর সর্বোচ্চ জোয়ারের সময় উচ্চতা ধরা হয়েছিল ৭ দশমিক ৬২ মিটার। পরে তা বাড়িয়ে ১২ দশমিক ২০ মিটার করা হয়। এই পরিবর্তনের কারণে পুরো নকশাই সংশোধন করতে হয়। নতুন নকশায় সেতুর মাঝখানে স্টিল ট্রাস স্প্যান যুক্ত করা হয়। পাঁচবার বাড়ানো হয় সময়সীমা, বেড়ে যায় ব্যয়ও: নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণ ও নদী শাসনের কাজ যুক্ত হওয়ায় প্রকল্পটির সময়সীমা পাঁচবার বাড়ানো হয়। ব্যয়ও বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে। সংশোধিত প্রকল্পে সেতুর ব্যয় দাঁড়ায় প্রায় ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা, যা প্রাথমিক অনুমানের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। সেতুটির দৈর্ঘ্য ২৮৩ দশমিক ১৮৮ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। দুই লেনের এই সেতুতে পিসি গার্ডারের পাশাপাশি স্টিল ট্রাস ব্যবহার করা হয়েছে, যা দক্ষিণাঞ্চলে এ ধরনের প্রথম সেতু বলে জানিয়েছেন সওজের প্রকৌশলীরা। সেতুটির ঠিকাদার মো. মাহফুজ খান সাংবাদিকদের বলেন, উচ্চতা বৃদ্ধি, নকশা পরিবর্তন এবং নদী শাসনের কাজ বাড়ার কারণেই সময় ও ব্যয় দুইই বেড়েছে। বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, নদীর ধারা পরিবর্তন, জমি অধিগ্রহণ এবং সেতুর উচ্চতা বৃদ্ধির কারণে বারবার নকশা সংশোধন করতে হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উদ্বোধনের পরই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। উন্নয়ন না অপচয়? গোমা সেতু এখন চালু—এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে এর নির্মাণ ইতিহাস একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে— বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো কি যথাযথ পরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রয়োজন স্বাধীন ও স্বচ্ছ তদন্ত। নয়তো গোমা সেতুর মতো প্রকল্প ভবিষ্যতেও পুনরাবৃত্তি হবে— আর উন্নয়ন হবে, কিন্তু তার মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই। মেয়াদ বৃদ্ধি: নিয়ম না ব্যতিক্রম? প্রকল্পটি একাধিকবার সময় বৃদ্ধি পেয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন: প্রতিবার মেয়াদ বৃদ্ধির যৌক্তিকতা কী ছিল? কোনো দায় নির্ধারণ করা হয়েছিল কি? অনেক ক্ষেত্রেই দেখা যায়, সময় বৃদ্ধি ঠিকাদারকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেয়। জবাবদিহিতা: অমীমাংসিত প্রশ্ন এই প্রকল্পে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো অমীমাংসিত— নকশা ত্রুটির জন্য দায়ী কে? ব্যয় বৃদ্ধির অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে? প্রকল্প তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া প্রকল্পটির পূর্ণ মূল্যায়ন সম্ভব নয়। তদন্তের প্রয়োজনীয়তা বিশ্লেষকদের মতে, গোমা সেতু প্রকল্পে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি। কেন তদন্ত প্রয়োজন? ব্যয় বৃদ্ধির প্রকৃত কারণ নির্ধারণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাই ভবিষ্যৎ প্রকল্পের জন্য শিক্ষা সেতুটি নির্মাণ হওয়ার মাধ্যমে বরিশাল জেলা সদরের সাথে বাকেরগঞ্জের পূর্বাঞ্চল কবাই, নলুয়া, দুধল সহ পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার সহজ দ্বার উন্মোচিত হলো।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।