Brand logo light

বরিশাল বিভাগ

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডে ২৫ কোটি ৫০ লাখ টাকার অভিযোগ, ৬৮০ কোটি টাকার প্রকল্পেও অনিয়মের প্রশ্ন

ইত্তেহাদ নিউজ, অনলাইন: নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য শত শত কোটি টাকার প্রকল্প। উদ্দেশ্য নদীতীর সংরক্ষণ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই প্রকল্পের অর্থ ব্যয়, কেনাকাটা ও নির্মাণকাজের মান নিয়েই উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ। কোথাও ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ, কোথাও নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি, আবার কোথাও নির্ধারিত ওজনের জিও ব্যাগ ব্যবহার না করার প্রশ্ন। ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ কার্যক্রম ঘিরে এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কাজের পরিমাপ এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে আর্থিক ও প্রশাসনিক নথিপত্র সংগ্রহ করেছে দলটি। অন্যদিকে, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় ৬৮০ কোটি ১৩ লাখ টাকার বৃহৎ সুগন্ধা নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান ও তদারকি নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশা। যদিও তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে কাজের ক্ষেত্রে বিধি অনুসরণের দাবি করেছেন। ২৫ কোটি ৫০ লাখ টাকার কোটেশন ও বিল-ভাউচার নিয়ে দুদকের অভিযান দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি এনফোর্সমেন্ট টিম ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকল্পে অভিযান পরিচালনা করে। দুদকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ভুয়া কোটেশন এবং জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ে এ অভিযান চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, ল্যাপটপ, ফটোকপি মেশিনসহ বিভিন্ন জরুরি সরঞ্জাম ও কাজের নামে ভুয়া কোটেশন তৈরি এবং বিল-ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের বাস্তব কাজ পরিমাপ করা হয়। পাশাপাশি প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র, বিল-ভাউচার এবং অন্যান্য নথি সংগ্রহ করে দুদকের দল। তবে অভিযোগে উল্লিখিত অর্থের পুরোটা কোন কোন খাতে, কীভাবে এবং কার মাধ্যমে উত্তোলন করা হয়েছে, তা দুদকের চূড়ান্ত অনুসন্ধান প্রতিবেদনের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।   ৬৮০ কোটি টাকার প্রকল্পে ৩৪ প্যাকেজ, কাজের মান নিয়ে প্রশ্ন সুগন্ধা নদীর ভাঙন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় ৬৮০ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। একনেকে অনুমোদিত ‘সুগন্ধা নদীর ভাঙনরোধে সদর ও নলছিটি উপজেলা রক্ষা প্রকল্প’-এর আওতায় ১৩ দশমিক ২১৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ ও প্রতিরক্ষা কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজ ৩৪টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদরে ১৮টি এবং নলছিটি উপজেলায় ১৬টি প্যাকেজ রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারিত। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকল্পের ৩৪টি প্যাকেজের মধ্যে ১৭টির কাজ শুরু হয়েছে। পাউবো সূত্রে কাজের অগ্রগতি ২১ শতাংশ এবং ঠিকাদারদের বিল পরিশোধের হার ১৫ শতাংশ বলে জানানো হয়েছে। তবে প্রকল্পের বিভিন্ন সাইটে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, জিও ব্যাগের পরিমাণ ও ওজন এবং তদারকির ঘাটতি নিয়ে অভিযোগ ওঠায় প্রকল্পের সামগ্রিক গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।   কুতুবনগরে নিম্নমানের বালু, বাতিল হলো ব্লক তৈরির উপকরণ প্রকল্পের কুতুবনগর সাইটে নিম্নমানের বালু ব্যবহার করে ব্লক তৈরির অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর সরেজমিনে সেখানে নিম্নমানের বালু ব্যবহারের বিষয়টি সামনে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পঙ্কজ কুমার সরকার জানান, নিয়ম অনুযায়ী ব্লক তৈরিতে ১ দশমিক ৫০ ফাইননেস মডুলাসের বালু ব্যবহারের কথা। কিন্তু সেখানে ১ দশমিক ৩৭ ফাইননেস মডুলাসের বালু দিয়ে ব্লক তৈরি করা হচ্ছিল। অভিযোগের পর টাস্কফোর্স ওই বালু বাতিল করে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসওকে প্রত্যাহারের কথাও জানা গেছে। দায়িত্বপ্রাপ্ত এক এসওর ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০০ কিউবিক বালু বাতিল করা হয়েছে। তবে বাতিলের আগে ওই বালু দিয়ে কতগুলো ব্লক তৈরি করা হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।এলাকাবাসীর অভিযোগ, বাতিল ঘোষণার পরও বালুর স্তূপ প্রকল্প এলাকায় পড়ে রয়েছে। কেন তা সরানো হয়নি, সে প্রশ্নও উঠেছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, পাহারার ব্যবস্থা রাখা হয়েছে এবং নিম্নমানের বালু দিয়ে আর কাজ করা হবে না।   জিও ব্যাগের ২৭৫ কেজি ওজন নিয়ে সন্দেহ নদীতীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগের মান ও ওজন নিয়েও অভিযোগ রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যাগে ২৭৫ কেজি বালু থাকার কথা। কিন্তু বাস্তবে নদীতে ফেলা ব্যাগগুলোতে নির্ধারিত পরিমাণ বালু রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, জিও ব্যাগের ওজন যাচাই করতে বলা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্কেল তালাবদ্ধ থাকার কথা জানান। ফলে তাৎক্ষণিকভাবে ওজন যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, নদীতে ব্যবহৃত ব্যাগে নির্ধারিত মানের বালু নেই। এর আগে টাস্কফোর্স ওজনে কম পাওয়া ৪০০ বস্তা বালু বাতিল করেছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব ব্যাগের প্রকৃত ওজন, বালুর মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে স্বাধীন প্রকৌশলগত পরীক্ষা প্রয়োজন।   ভাটারাকান্দায় তদারকির ঘাটতি, ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলার অভিযোগ প্রকল্পের ভাটারাকান্দা ও চর ভাটারাকান্দা এলাকাতেও কাজের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকেরা ব্লক ঢালাইয়ের কাজ করলেও অনেক সময় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থাকেন না। নদীর যেসব স্থানে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি, সেসব স্থানে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ফেলা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসও ওহিদুল ইসলাম জানান, পাঁচ থেকে ছয় হাজার জিও ব্যাগ বাকি রয়েছে। সেগুলো দিয়েই ফাঁকা স্থান পূরণের পরিকল্পনা রয়েছে।   বাতিল বালু সরানো হয়নি কেন? কুতুবনগর সাইটে বাতিল করা বালু দীর্ঘদিন পড়ে থাকার কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিক মৃধা জানান, বালু বিক্রির জন্য ক্রেতা বা পার্টি পাওয়া যাচ্ছে না। তবে নিম্নমানের ঘোষণা করা নির্মাণসামগ্রী প্রকল্প এলাকায় ফেলে রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বাতিল করা উপকরণ যথাযথভাবে অপসারণ করা হয়েছে কি না, সেগুলো দিয়ে আগে কোনো কাজ সম্পন্ন হয়েছে কি না এবং সেই কাজের বিল পরিশোধ করা হয়েছে কি না—এসব বিষয় তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   কোটেশনে ২৫ লাখ টাকা, মালামাল নিয়ে ঠিকাদারদের প্রশ্ন এর আগে স্থানীয় ঠিকাদারদের অভিযোগে উঠে আসে, প্রকল্পের মূল কাজ শুরুর আগেই ল্যাপটপ, ফটোকপি মেশিন ও অফিসের আসবাবপত্র কেনার নামে প্রায় ২৫ লাখ টাকার কোটেশন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এ কোটেশন প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হয়। স্থানীয় ঠিকাদারদের দাবি, তাঁরা এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। এ প্রক্রিয়ায় বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক তানভির আহমেদ দাবি করেছেন, তিনি কোটেশন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি কিছু ল্যাপটপ, ফটোকপি মেশিন ও আসবাবপত্র সরবরাহ করেছেন; তবে পুরো প্রক্রিয়ায় আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত ছিল। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ লাখ টাকার কোটেশনের বিপরীতে অফিসে মাত্র দুটি ল্যাপটপ ও তিনটি ফটোকপি মেশিন আনা হয়েছে। বাকি মালামালের অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। এ ছাড়া কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীর তীর সংরক্ষণের দুটি জরুরি কাজ দেখিয়ে পিরোজপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় ৩০ লাখ টাকা উত্তোলনের অভিযোগও রয়েছে। বাস্তবে এসব কাজের অগ্রগতি ও সাইটের কার্যক্রম নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে কোটেশন, ক্রয়াদেশ, সরবরাহ রসিদ, স্টক রেজিস্টার, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।   অফিসে অনিয়মিত উপস্থিতি ও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা প্রায়ই স্থানীয় কার্যালয়ে উপস্থিত থাকেন না। তাঁর স্ত্রী নাসরিন ইসলাম বরিশালে পানি উন্নয়ন বোর্ডে  কর্মরত। এ কারণে তিনি অধিকাংশ সময় বরিশালে অবস্থান করেন বলে তাঁদের দাবি। অভিযোগ রয়েছে, বরিশালে তাঁর জন্য বিকল্প অফিসের ব্যবস্থা রয়েছে। ঝালকাঠির ঠিকাদার ও দপ্তরের কর্মচারীদের প্রয়োজনীয় ফাইল বা নথিতে স্বাক্ষর নেওয়ার জন্য বরিশালে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হয়। এ ছাড়া অফিসে দুজন সরকারি চালক থাকা সত্ত্বেও স্পিডবোটচালক দিয়ে সরকারি গাড়ি চালানো এবং সেই গাড়িতে নিয়মিত বরিশাল যাতায়াতের অভিযোগও উঠেছে।   নির্বাহী প্রকৌশলীর বক্তব্য: লোকবল সংকটে সব সাইটে যাওয়া সম্ভব নয় অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সঠিক নয়। ল্যাপটপ, ফটোকপি মেশিন ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে এবং কোটেশন প্রক্রিয়াও বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে প্রকল্প পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, অনিয়মের বিষয়গুলো তাঁর নজরে এসেছে। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   তদন্তের অপেক্ষায় ২৫ কোটি ৫০ লাখ টাকার অভিযোগ একদিকে ৬৮০ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ, অন্যদিকে ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ—সব মিলিয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা এখন তদন্তের মুখে। দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে সংগৃহীত নথিপত্র, বিল-ভাউচার এবং নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে নেওয়া কাজের পরিমাপ প্রতিবেদন পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে দুদকের এনফোর্সমেন্ট অভিযানকে চূড়ান্ত তদন্ত বা অপরাধ প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। সংগৃহীত নথি, প্রকল্পের বাস্তব কাজের পরিমাণ, ক্রয়প্রক্রিয়া ও আর্থিক লেনদেন যাচাইয়ের পরই অভিযোগগুলোর প্রকৃত চিত্র স্পষ্ট হবে। নদীভাঙন থেকে জনপদ রক্ষার জন্য নেওয়া প্রকল্পের অর্থ যদি অনিয়মের মাধ্যমে ব্যয় হয় কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে প্রতিরক্ষা বাঁধ ও নদীতীর সংরক্ষণকাজ ঝুঁকিতে পড়ে, তাহলে তার প্রভাব শুধু সরকারি অর্থের অপচয়ে সীমাবদ্ধ থাকবে না। ঝুঁকিতে পড়বে নদীপাড়ের মানুষের বসতভিটা, ফসলি জমি, অবকাঠামো ও জীবন-জীবিকা। তাই ২৫ কোটি ৫০ লাখ টাকার কথিত আত্মসাতের অভিযোগ থেকে শুরু করে ৬৮০ কোটি টাকার প্রকল্পের প্রতিটি প্যাকেজের কাজ, উপকরণের মান, জিও ব্যাগের ওজন, ঠিকাদারি বিল এবং তদারকির দায়িত্ব—সবকিছু স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা এখন জরুরি। প্রকৃত অনিয়মের সঙ্গে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬ 0
রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহকে নিয়ে তোলপাড়!

মামুনুর রশীদ নোমানী, বরিশাল:  রাজাপুর উপজেলাধীন রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগদানের পরে তার বিতর্কিত কর্মকান্ড,রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অবিভাবকদের লিখিত অভিযোগ,নিজেকে রক্ষায় প্রধান শিক্ষকের পক্ষে চাপ সৃসরটি করে ছাত্রীদের দ্বারা মানববন্ধন।অবশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালকের দপ্তর দু সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার ঘটনায় রাজাপুর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।এ তোলপাড়ের ঢেউ লেগেছে বরিশাল বিভাগীয় শহরে। বিতর্কিত প্রধান শিক্ষকের পক্ষে -বিপক্ষে সমালোচনার ঝড় বইছে।বিভিন্নজন বিভিন্ন কমেন্ট তাদের মতামত তুলে ধরেছেন। সবচেয়ে বিতর্কিত এই প্রধান শিক্ষক রাজাপুরের ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা উদ্বিগ্ন। বিতর্কিত এই প্রধান শিক্ষকের কু-রুচিপূর্ণ  অতীত ইতিহাস পর্যালোচনায় আতংকে অভিভাবকরা।  আরও পড়ুন: রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে অভিযোগ, তদন্তে দুই সদস্যের কমিটি   রাজাপুরে বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল্লাহ খানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ   ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানকে ঘিরে একের পর এক অভিযোগ, অভিভাবকদের লিখিত আবেদন এবং ছাত্রীদের মানববন্ধনের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। শ্রেণিকক্ষে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অশোভন মন্তব্য করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রতিকার চেয়েছেন  অভিভাবকরা । অন্যদিকে, প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদানব্যবস্থায় পরিবর্তন আনায় অসন্তুষ্ট একটি পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে প্রকাশিত সংবাদে উঠে আসা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং অসন্তোষের বিষয়গুলো সরেজমিনে যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়। দুই সদস্যের এই কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের ঘটনায় রাজাপুরের শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।  তদন্ত কমিটিতে দুই প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের স্বাক্ষরিত ১৫৮৫ নম্বর স্মারকের আদেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আদেশে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ ও অসন্তোষের বিষয়ে অনলাইন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব পেয়েছেন পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার এবং ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু নাসের।আদেশ অনুযায়ী, তদন্ত কমিটিকে ২০২৬ সালের ২৮ অক্টোবরের মধ্যে ভারপ্রাপ্ত উপপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। শ্রেণিকক্ষে অশোভন মন্তব্যের অভিযোগ স্থানীয় সূত্র ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে যোগদানের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের আচরণ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রেণিকক্ষে ছাত্রীদের সঙ্গে তাঁর কথাবার্তা এবং পাঠদানের সময় ব্যক্তিগত সম্পদ ও ছাত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার অভিযোগ। অভিভাবকদের লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর, সোমবার, বেলা ১১টার দিকে দশম শ্রেণির একটি ক্লাসে প্রধান শিক্ষক ছাত্রীদের উদ্দেশে অশোভন, অপ্রাসঙ্গিক ও সম্মানহানিকর মন্তব্য করেন। একই সময়ে নিজের পারিবারিক সম্পদের বিবরণ নিয়েও গর্ব করে কথা বলার অভিযোগ তোলা হয়েছে। অভিভাবকদের দাবি, শ্রেণিকক্ষের সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনার চিত্র ধারণ হয়ে থাকতে পারে। তাঁদের অভিযোগ, শুধু ওই দিন নয়, বিভিন্ন ক্লাসেও একই ধরনের আচরণের ঘটনা ঘটেছে। পাঠদানের পরিবর্তে ব্যক্তিগত সম্পদ এবং ছাত্রীদের চারিত্রিক বিষয় নিয়ে আলোচনা করা একজন শিক্ষকের দায়িত্বশীল আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তাঁরা অভিযোগ করেছেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একটি বালিকা বিদ্যালয়ে এ ধরনের আচরণের কারণে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রধান শিক্ষককে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন অভিভাবকেরা।অভিযোগপত্রে দশম শ্রেণির অন্তত ১০ জন ছাত্রীর অভিভাবকের স্বাক্ষর রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। সম্পদ নিয়ে বড়াই করার অভিযোগ শিক্ষার্থীদের নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছে, শ্রেণিকক্ষে এসে প্রধান শিক্ষক নিজের মোটরসাইকেল, আইফোন, স্যামসাং মোবাইল ফোন, গাড়ি এবং বরিশালে ফ্ল্যাট থাকার কথা বলতেন। শিক্ষার্থীদের অভিযোগ, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আচরণ কিংবা বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি অপ্রাসঙ্গিক ও অশোভন আলোচনা করতেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, এসব কথাবার্তা শ্রেণিকক্ষের পরিবেশ ও পাঠদানের স্বাভাবিক ধারাকে ব্যাহত করত। তবে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, বিদ্যালয়ের উপস্থিতি ও পাঠদানের নথি এবং ঘটনার সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভিভাবকেরা জানিয়েছেন, তাঁদের অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। প্রধান শিক্ষকের পাল্টা বক্তব্য: ‘অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন’ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান। তাঁর বক্তব্য, বিদ্যালয়ে যোগদানের পর তিনি নবম ও দশম শ্রেণির নিয়মিত ক্লাস নিচ্ছেন। আগে গাইড বইয়ের সহায়তায় প্রশ্নপত্র তৈরি করা হতো, এখন বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রশ্নপত্র তৈরি হচ্ছে বলেও তিনি দাবি করেন। শহিদুল্লাহ খানের ভাষ্য, তাঁর যোগদানের আগে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হতো না এবং স্বজনপ্রীতিসহ বিভিন্ন সমস্যা ছিল। শিক্ষকদের সঙ্গে নিয়ে তিনি এসব সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, পরিবর্তনের কারণে কয়েকজন শিক্ষক অসন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ করাচ্ছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। তবে তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে শহিদুল্লাহ খান বলেন, কমিটি গঠন হয়েছে কি না, তা তিনি জানেন না। এ-সংক্রান্ত কোনো কাগজপত্রও এখনো পাননি বলে জানান তিনি। ইউএনওর কাছে অভিযোগ অভিভাবকদের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।তিনি বলেন, অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, অভিযোগটি স্থানীয় প্রশাসনের কাছেও পৌঁছেছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে। এখন তদন্তে অভিযোগের পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ পাওয়া যায়, সেটিই গুরুত্বপূর্ণ। মানববন্ধন ঘিরে নতুন প্রশ্ন অভিযোগের মধ্যে প্রধান শিক্ষককে সমর্থন জানিয়ে ছাত্রীদের মানববন্ধনের ঘটনাও আলোচনায় এসেছে। অভিযোগকারী অভিভাবকদের  দাবি, প্রধান শিক্ষককে রক্ষার উদ্দেশ্যে কয়েকজন শিক্ষিকা ও শিক্ষার্থীর ওপর চাপ সৃষ্টি করে মানববন্ধন করানো হয়েছে।একদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ও তাঁর অপসারণের দাবি, অন্যদিকে  শিক্ষার্থীদের প্রকৃত অভিজ্ঞতা ও মতামত যেন আড়ালে না পড়ে, সেটিও তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক। অতীতেও অভিযোগ ছিল বলে দাবি স্থানীয় সূত্রের স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মো. শহিদুল্লাহ খান এর আগে বরিশাল জিলা স্কুল, সদর গার্লস ও আরজুমনি শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের মুখে পড়েছিলেন। ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে বরিশর শহরে তাঁর পরিচিতি ছিল বলেও সূত্রগুলো উল্লেখ করেছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত জীবন, নারীদের সঙ্গে আচরণ, বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো এবং বিভিন্ন স্থানে নারীদের সঙ্গে আড্ডা দেওয়াকে ঘিরে নানা অভিযোগের কথাও স্থানীয়ভাবে আলোচিত বলে দাবি করা হয়েছে। তাঁর পোশাক-পরিচ্ছদ, ব্যক্তিগত সম্পদ ও জীবনযাপন নিয়েও নানা মন্তব্য রয়েছে।   এখন নজর তদন্ত প্রতিবেদনের দিকে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। শ্রেণিকক্ষে সত্যিই অশোভন মন্তব্য করা হয়েছিল কি না, সিসিটিভি ফুটেজে কী রয়েছে, শিক্ষার্থীদের অভিযোগ কতটা সামঞ্জস্যপূর্ণ এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পেছনে কর্মক্ষেত্রের বিরোধের কোনো ভূমিকা আছে কি না—এসব প্রশ্নের উত্তর নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। একই সঙ্গে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল, নাকি কোনো চাপের মুখে—সেটিও যাচাই করা প্রয়োজন। বিদ্যালয়ের ভেতরে কোনো পক্ষের প্রভাব যেন শিক্ষার্থীদের বক্তব্য প্রকাশে বাধা না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করা জরুরি। সচেতন অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানকে দ্রুত প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, প্রধান শিক্ষক অভিযোগগুলো অস্বীকার করে নিজের পক্ষে বক্তব্য দিয়েছেন। দুই সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনেই স্পষ্ট হতে পারে—রাজাপুরের এই ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ে আসলে কী ঘটেছে, অভিযোগের পেছনে কী তথ্যপ্রমাণ রয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৬ 0
মিজানুর রহমান
বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন মিজানুর রহমান,কাউকেই ভোট দেননি রুবেল

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার বেশির ভাগ পরিচালকই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে  নির্বাচন হয়েছে  খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতেই। ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ এ ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৭৬ জন কাউন্সিলর। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন প্রার্থী। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।  জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বরিশালে ভোটের সমীকরণ বিসিবির ক্যাটাগরি-১-এর আওতায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের ভোটে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মিজানুর রহমান মিজান এবং মুন্তাসির আলম। নির্বাচনের ফল অনুযায়ী, মিজানুর রহমান মিজান পেয়েছেন ৫ ভোট এবং মুন্তাসির আলম পেয়েছেন মাত্র ১ ভোট। তবে ভোটের হিসাব পর্যালোচনা করে সংশ্লিষ্ট মহলের দাবি, বরিশালের কাউন্সিলর মোহাম্মদ মাইনুদ্দিন রুবেল কোনো প্রার্থীকেই ভোট দেননি। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের একাংশের মতে, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকারী একজন প্রতিনিধির ভোটদান থেকে বিরত থাকা বা কাউকে সমর্থন না করা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার অভ্যন্তরে আলোচনা হওয়া প্রয়োজন।   ভোট হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে ভোট হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে বরিশালের একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। বরিশালে ক্রীড়ার উন্নয়নে,খেলাধুলার প্রসারে ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরিশাল জেলার কাউন্সিলর হন মোহাম্মদ মাইনুদ্দিন রুবেল। তিনি পরিচালক পদে নির্বাচনে মিজানুর রহমান মিজান ও মুন্তাসির আলম এ দু প্রার্থীর কাউকেই ভোট প্রদান করেন নি। স্থানীয় লোকজন জানান,তাতে দ্রুত ক্রীড়া সংস্থা থেকে অপসারন করা হোক। এদিকে মুন্তাসির আলম তিনি তার নিজের একটি ভোট পেয়েছেন।অপরদিকে মিজানুর রহমান মিজান পেয়েছেন ৫ ভোট। বরিশালের কাউন্সিলর মোহাম্মদ মাইনুদ্দিন রুবেল কাউকেই ভোট প্রদান করেন নি।   বিজয়ী মিজানুর রহমানের উত্থানের গল্প মিজানুর রহমান মিজান হলেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেড এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ২০১২ সালে তিনি বরিশালের বিসিক শিল্পনগরীতে ফরচুন সুজ নামে তাঁর স্বপ্নের জুতার কারখানাটি প্রতিষ্ঠা করেন । বর্তমানে এটি একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, যা ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের জুতা তৈরি করে থাকে । তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক এবং চেয়ারম্যান ।কর্মজীবন ও সংগ্রামব্যক্তিগত জীবনে তিনি ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়ার সময় বাবার আকস্মিক মৃত্যুর সম্মুখীন হন ।সংসারের হাল ধরতে তিনি চাকরি নেন সেখান থেকে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে একক উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নিজ জন্মস্থান বরিশালে শিল্পায়নের পথ সুগম করেন।   খুলনায় প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচিত দুই পরিচালক খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন । সেটি তামিম ইকবাল হওয়ার সম্ভাবনাই বেশি।   বিসিবির পরিচালক হলেন যারা ক্যাটাগরি-১ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরীখুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম।রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম।রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন।সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী।বরিশাল বিভাগ: মিজানুর রহমান। ক্যাটাগরি - ২ তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ,ক্যাটাগরি - ৩ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।   বরিশালের ভোট নিয়ে এখন কয়েকটি প্রশ্ন স্থানীয় ক্রীড়া মহলে আলোচনার জন্ম দিয়েছে— কাউন্সিলর মোহাম্মদ মাইনুদ্দিন রুবেল কেন কোনো প্রার্থীকে ভোট দিলেন না? এটি কি ব্যক্তিগত সিদ্ধান্ত? বরিশালের ক্রিকেট প্রশাসনে এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে? নতুন পরিচালক হিসেবে মিজানুর রহমান মিজান বরিশালের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেবেন?    

নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০২৬ 0
সেগুফতা মেহনাজ
নলছিটিতে ইউএনও’র দায়িত্ব হস্তান্তর নিয়ে অচলাবস্থা: প্রশাসনিক আদেশ অমান্যের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  ঝালকাঠির নলছিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব হস্তান্তর ঘিরে তৈরি হয়েছে প্রশাসনিক অচলাবস্থা। বিভাগীয় ও জেলা প্রশাসনের স্পষ্ট নির্দেশনা থাকার পরও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আদেশ বাস্তবায়ন হয়নি। সাত দিন পেরিয়ে গেলেও দায়িত্ব হস্তান্তর না হওয়ায় স্থানীয় প্রশাসনে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও বিভ্রান্তি। এদিকে ঝালকাঠি জেলা প্রশাসকের অফিস আদেশও উপেক্ষিত। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল এর ১৯ এপ্রিল ২০২৬ তারিখের ০৫.১০.০০০০.০০০.০০১.০৫.০০০২.২৬.১১৪ নং স্মারক ও ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় ২৩ এপ্রিল ২০২৬ তারিখের জারি করা ০৫.১০,৪২০০,০০০.০০৬.০৫.০০০৪.২৫.১২৮ নম্বর স্মারকে এক অফিস আদেশে নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনও’র দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঝালকাঠি সদর উপজেলার ইউএনও এবং নলছিটির অতিরিক্ত দায়িত্বে থাকা সেগুফতা মেহনাজকে নির্দেশ দেওয়া হয় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে দায়িত্বভার বুঝিয়ে দিতে। এই আদেশটি জারি করা হয় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ১৯ এপ্রিলের নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান নীতিমালার আলোকে।   সমস্যা কোথায়? নির্দেশনা পরিষ্কার থাকার পরও ৭ দিন পার হয়ে গেছে, কিন্তু দায়িত্ব হস্তান্তর হয়নি। ফলে: প্রশাসনিক কাজকর্মে অনিশ্চয়তা তৈরি হয়েছে, স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি দেখা দিয়েছে, জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের আদেশ কার্যত উপেক্ষিত হচ্ছে।   এটা কেন গুরুত্বপূর্ণ? ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) একটি উপজেলার প্রশাসনের প্রধান। দায়িত্ব হস্তান্তর না হলে: উন্নয়ন কাজ ব্যাহত হতে পারে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হয়, আইন-শৃঙ্খলা ও দৈনন্দিন প্রশাসনেও প্রভাব পড়ে।  কী হতে পারে? অভ্যন্তরীণ প্রশাসনিক দ্বন্দ্ব, ঊর্ধ্বতন নির্দেশনা বাস্তবায়নে অনীহা ।   আদেশ বাস্তবায়নে বিলম্ব তবে অভিযোগ উঠেছে, নির্দেশনা পাওয়ার পরও সেগুফতা মেহনাজ দায়িত্ব হস্তান্তরে অনীহা দেখাচ্ছেন। ফলে ২৫ এপ্রিল পর্যন্তও আদেশ কার্যকর হয়নি। এ অবস্থায় প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে সরকারি সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে, যা নিয়ে বাড়ছে জনদুর্ভোগ। একাধিক সূত্র বলছে, দায়িত্ব হস্তান্তর না হওয়ায় প্রশাসনের ভেতরে “চেইন অব কমান্ড” নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে—আদেশ জারির পরও তা বাস্তবায়ন না হওয়া প্রশাসনিক কাঠামোর জন্য কতটা স্বাভাবিক? মাঠপর্যায়ে প্রভাব নলছিটির বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী ইউএনও না থাকায় তারা নিয়মিত সেবা পাচ্ছেন না। পৌর এলাকার বাসিন্দা আসলাম বলেন, জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে গিয়ে তিনি ইউএনওকে খুঁজে পাননি। “অফিসে গিয়ে শুনি ইউএনও জেলায় আছেন, কবে আসবেন কেউ বলতে পারে না,” বলেন তিনি। তালতলা গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম জানান, জন্মনিবন্ধনের কাজ করতে গিয়ে তিনিও একই সমস্যার মুখোমুখি হয়েছেন। “ইউএনও না থাকায় কাজ এগোয় না,” বলেন তিনি। একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্থায়ী ইউএনও না থাকলে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রাখা কঠিন হয়ে পড়ে।” দীর্ঘদিন ধরে পদ শূন্য নলছিটি উপজেলায় গত কয়েক মাস ধরে ইউএনও পদে স্থায়ী নিয়োগ নেই। এর আগে কয়েকজন কর্মকর্তা স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ইউএনও প্রশিক্ষণে চলে যাওয়ার পর থেকে পদটি কার্যত শূন্য রয়েছে এবং অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। প্রশাসনের অবস্থান ঝালকাঠির জেলা প্রশাসক জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে আপাতত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থায়ী ইউএনও নিয়োগের প্রক্রিয়া চলছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রশ্ন ও উদ্বেগ তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে—সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন দায়িত্ব হস্তান্তর বিলম্বিত হচ্ছে? প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি শুধু স্থানীয় প্রশাসনের কার্যকারিতা নয়, বরং সরকারি নির্দেশনার বাস্তবায়ন ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। নলছিটির মতো একটি উপজেলায় যেখানে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, সেখানে প্রশাসনিক নেতৃত্বে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে জনসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত দায়িত্ব হস্তান্তর ও স্থায়ী ইউএনও নিয়োগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬ 0
উৎপল কুমার’দে
বরিশাল গনপূর্তের উৎপল কুমার’দে গড়েছেন সম্পদের পাহাড় : দুদকের মামলায় চার্জশীটের পরেও বহাল তবিয়তে

মামুনুর রশীদ নোমানী,বরিশাল  : তিনি টাকা আর সম্পদের কুমির। হার মানিয়েছে সম্পদ ও টাকার দিক দিয়ে পিকে হালদারকেও। পিকে হালদার ভারতে পালিয়ে গিয়ে ভারতের কারাগারে বসবাস করলেও বাংলাদেশে এখনও বহাল তবিয়তে তিনি । রাজার মত জিবন যাপন। ঘুরে বেড়াচ্ছেন বীরদর্পে। সেলিব্রিটি বিরাট কোহলি থেকে মালাইকা অরোরার মত পান করেন দামীয় অ্যালকালাইন ওয়াটার। যার দাম ভারতে ৭০০ রুপী। বলছি বরিশাল গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে এর কথা। উৎপল কুমার দে সরকারি টাকায় সব সময়ই উৎফুল্ল।ঠিকাদারদেরকে বিল না দিয়ে লক্ষ টাকায় কমোড, অর্ধকোটি টাকায় গেটসহ সরকারি টাকা তসরুপ করছেন দু হাতে। তার খুটির জোড় অনেক বড় রাষ্ট্রের চেয়েও প্রশ্ন কর্মকর্তা,কর্মচারী ও ঠিকাদারদের।আইন-আদালত,দুদক,গনপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়কে থোরাই কেয়ার করেন না বলে অভিযোগ গনপূর্ত অফিস সংশ্লিষ্ঠদের।  প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় দুর্নীতি দমন কমিশন চিরুনী অভিযান চালিয়ে অসংখ্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে কাউকে সাময়িক বরখাস্ত, কাউকে স্থায়ী বরখাস্ত, এমনকি কারও কারও সাজারও ব্যবস্থা করেছেন। তবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে রয়ে গেছেন বহাল তবিয়তে। তার বিরুদ্ধে দুদক দুটি মামলা করেছে।মামলায় সত্যতা পেয়ে চার্জশীটও প্রদান করেছে। টাকার জোড়ে তিনি এখনো ফুর ফুরে মেজাজে।শীর্ষ কর্তাদের কাছে তথ্য গোপন করে এখনো চাকুরী করছেন দাপটের সাথে।তিনি ছিলেন জি কে শামিমের ডান হাত। ফাইভ স্টার গ্রুপের প্রধান। গণপূর্ত অধিদপ্তর বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে-এর বিরুদ্ধে দুদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু’টি মামলা হয়েছে । উৎপল কুমার দের নামে দুদক একটি মামলা দায়ের করে ।এ ছাড়া উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দে’র বিরুদ্ধে ২০২০ সালে দুদকের সহকারি পরিচালক মোঃ নেয়ামুল আহসান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুদক আদালতে চার্জশীট প্রদান করেন ২০২৩ সালে। একটি মামলায় শুধু উৎপল কুমার দে , অন্য একটি মামলায় তার স্ত্রী গোপা দে ও উৎপল কুমার দে-কে আসামী করা হয়েছে  এবং আদালতে চার্জশীটও দাখিল করা হয়েছে। অনুসন্ধানে  উঠে এসেছে যে সব তথ্য : দুদকের মামলা নং-২ তারিখ ০৫/০৮/২০২০ ইং এ অভিযোগ করা হয়েছে আসামী (১) গোপা দে, স্বামী- উৎপল কুমার দে, পিতা- নেপাল সেন, মাতা- নিয়তি সেন, বর্তমান ঠিকানা : ৫/এ, ৮১/৩, অতীস দীপঙ্কর সড়ক, সবুজবাগ, ঢাকা-১২১৪, স্থায়ী ঠিকানা : গ্রাম + পোঃ চক্রশালা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম এবং (২) উৎপল কুমার দে, অতিরিক্ত পধান প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, পিতা- দুলাল চন্দ্র দে, মাতা- পারুল রানী দে, বর্তমান ঠিকানা : ফ্ল্যাট নং- ৫/এ, ৮১/৩, অতীস দীপঙ্কর সড়ক, সবুজবাগ, ঢাকা-১২১৪, স্থায়ী ঠিকানা : গ্রাম + পোঃ- চক্রশালা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম । অসৎ উদ্দেশ্যে দুর্নীতির মাধ্যমে ৬,৬২,৬৮,৭৫৪/- (ছয় কোটি বাষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশত চুয়ান্ন) টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে তা নিজেদের ভোগ দখলে রেখে উক্ত সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্তান্তর করে মানি লন্ডারিং এর মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি-লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নথি নং-০০.০১.০০০০.৫০২.০১.১০১.১৯ এর অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় যে, ১নং আসামী গোপা দে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ) উৎপল কুমার দে’র স্ত্রী। গোপা দে-এর আয়কর নথিতে তার নামে পটিয়া ইলেকট্রনিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। কিন্তু একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার স্ত্রী হিসেবে উৎপল কুমার দে’র স্ত্রী গোপা দে কর্তৃক উক্ত ব্যবসা করার স্বপক্ষে বিভাগীয় কোন অনুমতি নেয়ার দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানকালে আসামী গোপা দে’র ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শিত নীট ১,৬০,৬৯,২০৫/- টাকা আয়ের সমর্থনে বৈধ উৎসের প্রমাণ পাওয়া যায়নি বা দাখিল করতে সমর্থ হয়নি। এছাড়াও অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, গোপা দে’র নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আরো ৫,০১,৯৯,৫৪৯/- টাকার অস্থাবর সম্পদ গচ্ছিত রয়েছে। কিন্তু উক্ত সম্পদের তথ্য গোপা দে’র আয়কর নথিতে প্রদর্শন না করে গোপন করা হয়েছে। অনুসন্ধানকালে ব্যাংকে গচ্ছিত উক্ত অর্থেরও বৈধ কোন উৎসের প্রমাণ পাওয়া যায়নি। সে হিসাবে আসামী গোপা দে’র নামে তার আয়কর নথিতে প্রদর্শিত ১,৬০,৬৯,২০৫/- এবং বিভিন্ন ব্যাংকে গচ্ছিত ৫,০১,৯৯,৫৪৯/- টাকারসহ মোট (১,৬০,৬৯,২০৫/- + ৫,০১,৯৯,৫৪৯/-) = ৬, ৬২,৬৮,৭৫৪/- (ছয় কোটি বাষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশত চুয়ান্ন) টাকার সম্পদের (স্থাবর-অস্থাবর) তথ্য-প্রমাণ পাওয়া যায়। যা তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ মর্মে পরিলক্ষিত হয়। সার্বিক অনুসন্ধানে গোপা দে’র নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে মর্মে দেখা যায়। এক্ষেত্রে, প্রাপ্ত তথ্য-প্রমাণ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয়াদি পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, ১নং আসামী গোপা দে ২নং আসামী স্বামী- উৎপল কুমার দে-এর প্রত্যক্ষ যোগসাজসে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় ৬,৬২,৬৮,৭৫৪/- (ছয় কোটি বাষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশত চুয়ান্ন) টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন পূর্বক তাদের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং উক্ত সম্পদ বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্তান্তরের মাধ্যমে মানি-লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া উৎপল কুমার দে’র নামে দুদকে আরও একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা রয়েছে যার মামলা নং-৩ তারিখ ০৫/০৮/২০২০ ইং। আইন বিশেষজ্ঞরা বলছেন সরকারি চাকুরী আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪১ এর উপধারা (২) ও সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং ১১০ আইন/২০১৮) এর বিধি ২৫ এর উপবিধি (২) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) অফিস মেমোরেন্ডাম নং (ইডি) (রেগ-৮)/এস-১২৩/৭৮-১১৫ (৫০০) তারিখ ২১/১১/৭৮ (এস্টাবলিশমেন্ট মেনুয়্যাল ১নং ভলিউমের পৃষ্ঠা নং- ৮৯২ ও ৮৯৩) এবং বি.এস.আর ১ম খন্ডের ৭৩ বিধির ১ ও ২ নং নোট অনুসারে কোন সরকারি কর্মচজারী ফৌজদারি মামলায় গ্রেফতারের পর বা আদালতে আত্মসমর্পনের পর জামিনে মুক্তি লাভ করিলেও সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হইবেন। ফাইভ স্টার গ্রুপের প্রধান যখন তিনি: গনপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে গনপূর্তে বদলি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া ও অসাধু কর্মকর্তাদের ঘুপচি টেন্ডার অনুমোদনসহ সব ধরনের কাজ করে আসছিলেন।  পছন্দের ঠিকাদারকে কাজ দিতে ইজিপি এড়িয়ে ওটিএম’র মাধ্যমে প্রকল্পের টেন্ডার শুরুসহ অসংখ্য অভিযোগের পাহাড় গড়ে ছিলেন তিনি।গড়েছিলেন একটি ফাইভ স্টার গ্রুপ। আর এই ফাইভ স্টার গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন উৎপল কুমার দে। গনপূর্ত  অধিদপ্তরের অনেকে দুদক থেকে দায়মুক্তি পেলেও উৎপল কুমার দের বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়ায় স্ত্রীসহ হয়েছেন দুটি মামলার আসামী। বিদেশ সফরে নিষেধাজ্ঞা : গণপূর্ত অধিদপ্তরের নয়জন প্রকৌশলী এবং দুই মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ৩০ অক্টোবর। ১১ জনের মধ্যে যার নামটি শীর্ষে রয়েছে তিনি হলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে।বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের সঙ্গে প্রকৌশলী উৎপল কুমার দে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কারনেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। উৎপল কুমার দে এর বিরুদ্ধে দুদকের তদন্তে সত্যতাও মেলে।বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার চিঠি ২০১৯ সালের ৩০ অক্টোবর  পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। যত অভিযোগ : ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাঘব বোয়ালদের গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ও অন্যান্য অবৈধ মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। এই অনুসন্ধানের সময় নাম আসে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’র। ২০২০ সালের ৫ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির কর্মকর্তা নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে উৎপল কুমার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দ্বিতীয় মামলাটির আসামি শুধু উৎপল কুমার দে। এই মামলাটিও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে করেছেন। মামলায় বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী হয়েও উৎপল কুমার বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন করেছেন ১ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা। অনুসন্ধানকালে দেখা গিয়েছে আসামি তার বেতন ভাতা ছাড়া সুনির্দিষ্ট বৈধ আয়ের কোনো উৎস দেখাতে পারেননি। ফলে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে বিবেচিত। জি কে শামীমের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে উৎপল কুমার দের বিরুদ্ধে  । উৎপল কুমার দেকে  ঘুষ দিয়ে বিতর্কিত ঠিকাদার জিকে  শামীম গণপূর্তের বড় কাজগুলো বাগিয়ে নিয়েছেন। অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়া, জিকে শামীমসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষের মাধ্যমে ঠিকাদারি কাজ দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ,অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে উৎপল কুমার দের বিরুদ্ধে । উৎপল কুমার দে ও গোপা দে’র বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে দুর্নীতির মাধ্যমে ছয় কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে তা নিজেদের ভোগ দখলে রাখে। পরে এসব সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্থান্তর করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি-লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে মামলাটি দায়ের করা হয়। আরও বলা হয়, গোপা দে’র নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে মর্মে দেখা যায়। প্রাপ্ত তথ্যপ্রমাণ ও অন্যান্য পারিপাশ্বিক বিষয়াদি পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, গোপা দে ও তার স্বামী উৎপল কুমার দে’র প্রত্যক্ষ যোগসাজসে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় ছয় কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উৎপল কুমার দে’র বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, একজন সরকারি কর্মচারী হয়ে অসৎ উদ্দেশ্যে দুর্নীতি এবং বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৮ লাখ ১৭ হাজান ৯০৩ টাকার সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অনুসন্ধানকালে আসামি উৎপল কুমার দে’র নামে অর্জিত সম্পদের তার বেতন-ভাতা ব্যতীত অন্যকোন সুনির্দিষ্ট বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তিনি সরকারি কর্মচারী হিসেবে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় অর্জিত অর্থ দ্বারা এসব স্থাবর-অস্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রমাণে প্রতিষ্ঠিত হয়। অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’র বিরুদ্ধে কানাডা ও ভারতে টাকা পাচার , কোটি কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঠিকাদার জিকে শামীম গ্রেফতার হওয়ার পর আসল চেহারা বেরিয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দের । প্রকৌশলী উৎপল কুমার দে’র ছেলে কানাডায় বসবাস করার কারণে সেখানে টাকা পাচার করা হয়েছে  বলে সূত্র জানিয়েছে।  উৎপল দে তার ছেলেকে কয়েক কোটি মূল্যের গাড়ি কিনে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। নিম্নমানের রড-সিমেন্ট দেওয়ায় নির্মাণের সময়ই ভেঙে পড়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রাচীর। ওই সময় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এই উৎপল কুমার দে। পরে এ ঘটনার তদন্ত করে গণপূর্ত মন্ত্রণালয়। তাতে তিনি দোষী সাব্যস্ত হলেও ধামাচাপা পড়ে যায় তদন্ত প্রতিবেদন। তৎকালীন গৃহায়ন ও গনপূর্তী মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রো ও ঢাকা জোনের দ্বায়িত্ব থেকে উৎপল কুমার দে’কে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া  হয়।উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। তার দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে নানা বিতর্ক ছিল।এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। উৎপল কুমার  দে’কে ওএস ডি করার পর তিনি দ্বায়িত্ব বুঝিয়েও দেন নি।পরে উপায়ান্ত না পেয়ে দ্বায়িত্ব বুঝিয়ে দেন। উৎপল কুমার দে কিছু দিন ঘাপটি মেরে তদবীর করে গনপুর্তের বরিশাল জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়ে আসেন। এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে ই মেইলে এবং গনপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এর হোয়াটঅ্যাপসে  নিম্মোক্ত প্রশ্ন করা হলেও কোন উত্তর প্রদান করেন নি। প্রশ্ন ছিল, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী দুদকের মামলায় জনাব উৎপল দে অতিরিক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বরিশাল গণপূর্ত জোন, বরিশাল এর বিরুদ্ধে চার্জশীট হওয়ার পরে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা? আইন অনুযায়ী অর্থাৎ কোনো ফৌজদারি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন হইতে তাহাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে এবং আদালতে যদি কোন মামলা বিচারাধীন থাকে তাহলে কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।  প্রশ্ন জনাব উৎপল দে’র বিরুদ্ধে এখন পর্যন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা?   জনাব উৎপল দে  ঠিকাদারদের বকেয়া বিল না দিয়ে কোটি টাকা ব্যয়ে অফিসের সাজ সজ্জা করতে পারে কিনা?  দুদকের দুটি মামলার জন্য  বেশীর ভাগ সময়ই ঢাকায় থাকেন। তিনি ছুটি নেয় কিনা? এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান,খোজ নিয়ে জানাতে হবে। এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের যুগ্নসচিব ও আইন কর্মকর্তা মোঃ আলমগীর জানান, আমি অসুস্থ্য ছুটিতে রয়েছি তাই না জেনে বলা সম্ভব নয়। এ ব্যাপারে বরিশাল গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে জানান,আমার ব্যাপারে সব অপপ্রচার হচ্ছে। দুদকের মামলা প্রসঙ্গে তিনি বলেন,মামলা চলমান। আমার অথরিটিকে জিজ্ঞেস করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’র বিরুদ্ধে দুদকের চাঞ্চল্যকর এ মামলা দু’টির ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরে নানা সমালোচনা থাকলেও এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর  এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। উৎপল কুমার দে এর ক্ষেত্রে কোনরূপ সরকারি চাকুরী বিধিমালার তোয়াক্কা না করে বরিশাল গণপূর্ত জোনের দায়িত্ব প্রদান করা হয়েছে যা দুর্নীতি ও অপরাধ প্রবণতা বৃদ্ধি হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৪ 0
১০ নতুন মুখ সংসদে
বরিশালে ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপি জোটের জয়, ১০ নতুন মুখ সংসদে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও তাদের জোট সমর্থিত প্রার্থীরা। বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বিএনপি ও তাদের শরিকরা বিজয়ী হয়েছেন। বাকি দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে বিভাগের প্রতিটি আসনে গণভোটে ‘হ্যা’ ভোট বিজয়ী হয়েছে বলে জানা গেছে। ১০ নতুন মুখ সংসদে বিভাগের সব আসন মিলিয়ে প্রথমবারের মতো ১০ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন, যা এবারের নির্বাচনে বরিশাল বিভাগের অন্যতম উল্লেখযোগ্য দিক। ভোলা জেলা: চার আসনেই বিএনপি জোটের প্রাধান্য ভোলা জেলার চারটি আসনের মধ্যে: ভোলা-১: গরুর গাড়ি প্রতীকের আন্দালিব রহমান পার্থ (বিজেপি) দ্বিতীয়বারের মতো নির্বাচিত। ভোলা-2: ধানের শীষের হাফিজ ইব্রাহিম দ্বিতীয়বারের মতো জয়ী। ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সপ্তমবারের মতো নির্বাচিত। ভোলা-৪: ধানের শীষের মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত। বরিশাল জেলা: পাঁচ আসনের চিত্র বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল: বরিশাল-১: এম জহির উদ্দিন স্বপন তৃতীয়বারের মতো নির্বাচিত। বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু প্রথমবারের মতো জয়ী। বরিশাল-৩: অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রথমবারের মতো নির্বাচিত। বরিশাল-৪: মো. রাজিব আহসান প্রথমবারের মতো সংসদ সদস্য। বরিশাল-৫: অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পঞ্চমবারের মতো জয়ী। বরিশাল-৬: আবুল হোসেন খান দ্বিতীয়বারের মতো নির্বাচিত। পটুয়াখালী: চার আসনে ভিন্নধর্মী ফলাফল পটুয়াখালী জেলার চারটি আসনের ফলাফল: পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী তৃতীয়বারের মতো নির্বাচিত। পটুয়াখালী-২: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ড. শফিকুল ইসলাম মাসুদ প্রথমবারের মতো জয়ী। পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকের নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ) প্রথমবারের মতো নির্বাচিত। পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন দ্বিতীয়বারের মতো জয়ী। বরগুনা: দুই আসনে দুই দল বরগুনা-১: ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. অলি উল্লাহ প্রথমবারের মতো নির্বাচিত। বরগুনা-২: ধানের শীষের মো. নূরুল ইসলাম মনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত। ঝালকাঠি: দুই আসনেই বিএনপি ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল প্রথমবারের মতো নির্বাচিত। ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো দ্বিতীয়বারের মতো জয়ী। পিরোজপুর: বিএনপি ও জামায়াতের ভাগাভাগি পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে: পিরোজপুর-১: জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদ সাঈদী প্রথমবারের মতো নির্বাচিত। পিরোজপুর-২: আহম্মদ সোহেল মনজুর প্রথমবারের মতো জয়ী। পিরোজপুর-৩: মো. রুহুল আমীন দুলাল প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত। সারসংক্ষেপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে বিএনপি ও তাদের জোটের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। ২১টির মধ্যে ১৮টি আসনে জয়, ১০ জন নতুন মুখের অভিষেক এবং সব আসনে গণভোটে ‘হ্যা’ ভোটের বিজয়—এই তিনটি বিষয় এবারের নির্বাচনে বরিশালকে বিশেষভাবে আলোচনায় এনেছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0